Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ভারত দেয়নি, রোহিত-বিরাটকে বিদায়ী সংবর্ধনা দেবে ক্রিকেট অস্ট্রেলিয়া

বিসিসিআইয়ের না করা কাজটা করতে এবার বিশেষ উদ্যোগ নিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড বিরাট ও রোহিতের জন্য একটি জমকালো বিদায় অনুষ্ঠানের পরিকল্পনা করছে। 

ভারত দেয়নি, রোহিত-বিরাটকে বিদায়ী সংবর্ধনা দেবে ক্রিকেট অস্ট্রেলিয়া

বিরাট কোহলি ও রোহিত শর্মা

শেষ আপডেট: 12 June 2025 17:30

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) যে কাজটা করে দেখাতে পারেনি সেটাই করতে চাইছে ক্রিকেট অস্ট্রেলিয়া (Cricket Australia)। তারা অজিভূমে বিদায়ী সংবর্ধনা জানাতে চাইছে (Farewell reception) ভারতের দুই কিংবদন্তি বিরাট কোহলি ও রোহিত শর্মাকে (Virat Kohli-Rohit Sharma)। 

২০২৫ আইপিএল মরশুম চলার মাঝেই হঠাৎ করে লাল বলের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। এর আগেই অবশ্য তাঁরা দুজনেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন। কিন্তু আইপিএল চলাকালীন এই দুই ক্রিকেটারের টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ক্রিকেট-বিশ্বকে হতবাক করে দেয়।

তবে এই দুই ক্রিকেটার এমন সময় অবসরের ঘোষণা করে, যখন ভারতের কোনও টেস্ট ম্যাচের শিডিউল ছিল না। তাই এই দুই লিজেন্ডের জন্য কোনো বিদায়ী টেস্টের আয়োজন করতে পারেনি বিসিসিআই।

বিসিসিআইয়ের না করা কাজটা করতে এবার বিশেষ উদ্যোগ নিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড বিরাট ও রোহিতের জন্য একটি জমকালো বিদায় অনুষ্ঠানের পরিকল্পনা করছে। যদিও সবকিছু এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানা গিয়েছে। 

চলতি বছরের শেষদিকে ভারত যাবে অস্ট্রেলিয়া সফরে। সেখানে প্যাট কামিন্স ব্রিগেডের বিপক্ষে টিম ইন্ডিয়া খেলবে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ। বিরাট ও রোহিত টি-টোয়েন্টি সিরিজে না থাকলেও, আশা করা যায় ওডিআই সিরিজ খেলবেন। আর এই সফরই হতে পারে অস্ট্রেলিয়ার মাটিতে কোহলি ও রোহিতের শেষ ম্যাচ। তাই এই দুই মহান ক্রিকেটারের বিদায়লগ্নকে রাঙিয়ে তুলতে প্রস্তুতি শুরু করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী (সিইও) টড গ্রিনবার্গ ইঙ্গিত দিয়েছেন, এই সময়ের মধ্যে ক্রিকেটের প্রতি আগ্রহ আরও বাড়াতে বিশেষ কিছু প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর মধ্যে একটি হতে পারে কোহলি-রোহিতের জন্য সাজানো বিদায় অনুষ্ঠান।

রোহিত-কোহলিদের সংবর্ধনা নিয়ে গ্রিনবার্গ বলেন, “ভারত থেকে যেসব মানসম্পন্ন খেলোয়াড় আসছেন, তাদের কথা ভাবলে এটাই হতে পারে শেষ সুযোগ। আমরা বিরাট কোহলি বা রোহিত শর্মাকে আমাদের দেশে খেলতে দেখতে পারি। এটা নিশ্চিত নয়। তবে যদি সত্যি হয়, আমরা অবশ্যই তাদের অসাধারণ আন্তর্জাতিক অবদানের স্বীকৃতি দিয়ে দারুণভাবে বিদায় জানাতে চাই।


```