Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

অবশেষে সপ্তম টেস্টে এসে টসে জিতলেন অধিনায়ক শুভমান, ড্রেসিংরুমে উঠল হাসির রোল

টসের পরই ভারতীয় ডাগআউটে হাসির ঢেউ ছড়িয়ে পড়ে। সবাই গিলকে অভিনন্দন জানান, কারণ এই মুহূর্তটি তাঁর জন্য দীর্ঘ প্রতীক্ষিত ছিল।

অবশেষে সপ্তম টেস্টে এসে টসে জিতলেন অধিনায়ক শুভমান, ড্রেসিংরুমে উঠল হাসির রোল

শুভমান গিল

সৌম্য বাগচী

শেষ আপডেট: 10 October 2025 13:13

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে টেস্ট অধিনায়ক হিসাবে সাত নম্বর টেস্টে এসে টসে জিতলেন শুভমান গিল (Shubman Gill ends record toss-losing streak)। লাল বলের অধিনায়ক হওয়ার পর থেকে টসে জেতা অধরাই থেকে গিয়েছিল পাঞ্জাব পুত্তরের কাছে। আর গিলের এই খরা কেটে যাওয়ার পরই হাসি-ঠাট্টায় মাতলেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। এমনকি গুর গম্ভীরের মুখেও দেখা গেল হাসি।

আজ থেকে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শুরু হয়েছে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দ্বিতীয় তথা শেষ টেস্ট (India vs West Indies Second Test)। ভারত অধিনায়ক শুভমান এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। এদিকে, টসের পরই ভারতীয় ডাগআউটে হাসির ঢেউ ছড়িয়ে পড়ে। সতীর্থ এবং সাপোর্ট স্টাফরা গিলকে অভিনন্দন জানান, কারণ এই মুহূর্তটি তার জন্য দীর্ঘ প্রতীক্ষিত ছিল।

অধিনায়ক হিসাবে প্রথম টস জেতার আগে সবচেয়ে বেশি টেস্ট খেলা খেলোয়াড়

বেভান কংডন৭ টেস্ট 

টম ল্যাথাম- ৬ টেস্ট

শুভমান গিল- ৬ টেস্ট

রোহিত শর্মার টেস্ট ক্রিকেট থেকে অবসরের পর গিলকে অধিনায়ক করা হয়। ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজে গিল অধিনায়কত্ব করেন। এই সফরে পাঁচটি টেস্টেই তিনি টস হেরে যান। এরপর, ওয়েস্ট ইন্ডিজ ভারত সফরের সময় আহমেদাবাদে খেলা প্রথম টেস্টে টস তার পক্ষে যায়নি। অবশেষে সপ্তম টেস্টে তার ভাগ্য ঘুরে যায় এবং তিনি টস জিতে নেন।

টসের পর ড্রেসিংরুমের দিকে যাওয়ার সঙ্গে সঙ্গেই মাঠে দাঁড়িয়ে থাকা রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ এবং দলের প্রধান কোচ গৌতম গম্ভীর তাকে জড়িয়ে ধরে অভিনন্দন জানান। এরপর সিরাজ এবং অন্যান্য খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরাও গিলকে প্রথমবারের মতো টস জেতার জন্য অভিনন্দন জানান।


```