Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

ক্লাচ দাবা: দুই কিংবদন্তির লড়াইয়ে আনন্দকে হারিয়ে শুরুতেই এগিয়ে গেলেন কাসপারভ

ক্লাচ দাবা টুর্নামেন্টের তৃতীয় গেমে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন আনন্দকে হারিয়ে ৬২ বছরের কাসপারভ বুঝিয়ে দিলেন বয়সটা তাঁর কাছে একটা সংখ্যা মাত্র। 

ক্লাচ দাবা: দুই কিংবদন্তির লড়াইয়ে আনন্দকে হারিয়ে শুরুতেই এগিয়ে গেলেন কাসপারভ

মুখোমুখি আনন্দ ও কাসপারভ

সৌম্য বাগচী

শেষ আপডেট: 10 October 2025 12:42

দ্য ওয়াল ব্যুরো৩০ বছর পর চৌষট্টি খোপের লড়াইয়ে মুখোমুখি হয়েছেন দাবা বিশ্বের দুই কিংবদন্তি বিশ্বনাথন আনন্দ ও গ্যারি কাসপারভ (Viswanathan Anand, Garry Kasparov)। সেন্ট লুইস চেজ ক্লাবে অনুষ্ঠিত ক্লাচ চেজ (Clutch Chess) সিরিজের প্রথম দিনই কিন্তু ভারতীয় আনন্দ নন, আলো ছড়ালেন রুশ দাবাড়ু।

ক্লাচ দাবা টুর্নামেন্টের তৃতীয় গেমে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন আনন্দকে হারিয়ে ৬২ বছরের কাসপারভ বুঝিয়ে দিলেন বয়সটা তাঁর কাছে একটা সংখ্যা মাত্র। দুই কিংবদন্তির লড়াইয়ে রুশ কিংবদন্তি এগিয়ে রয়েছেন ২.৫-১.৫ ব্যবধানে

২১ বছর আগে অবসর নিয়েছিলেন কাসপারভ। কিন্তু আনন্দকে হারিয়ে তিনি বুঝিয়ে দিলেন, তার মধ্যে এখনও প্রচুর দাবা বাকি রয়েছে। আনন্দেরও সুযোগ ছিল কিন্তু সেগুলি কাজে লাগাতে পারেননি।

ক্লাচ চেজে দাবা ৯৬০ ফরম্যাটের অধীনে প্রতিদিন দুটি র‍্যাপিড এবং দুটি ব্লিটজ ম্যাচ হয়। দিনের প্রথম দুটি খেলা ড্র হয়েছিলএরপর তৃতীয় খেলায় কাসপারভ আনন্দকে পরাজিত করেন। আনন্দের খেলাটি ড্র করার সুযোগ ছিল কিন্তু তিনি সেই সুযোগ নষ্ট করেন।

প্রথম গেমটিও একটি সময় পর্যন্ত আনন্দের হাতেই ছিলকিন্তু ভারতীয় খেলোয়াড় সহজ ভুল করেন এবং বিশ্বের প্রাক্তন বিশ্বের এক নম্বর কাসপারভকে ফিরে আসার সুযোগ দেন। দুই খেলোয়াড়ের মধ্যে দ্বিতীয় এবং চতুর্থ খেলাটিও ড্রতে শেষ হয়।

এই সিরিজের মোট পুরস্কারের অর্থ হল ১৪৪,০০০ ডলারযার মধ্যে বিজয়ী পাবেন ৭০,০০০ ডলার এবং পরাজিত পাবেন ৫০,০০০ ডলার। এছাড়াও অতিরিক্ত ২৪,০০০ বোনাস রয়েছে। 


```