Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘কর দে সবকি হাওয়া টাইট...’ খেতাব জিতেই কথা রাখলেন জেমাইমা! ফাঁস করলেন দলের থিম সং

একটা গান, যা শুরু হয়েছিল প্রতিশ্রুতি দিয়ে, শেষ ইতিহাস লিখে।

‘কর দে সবকি হাওয়া টাইট...’ খেতাব জিতেই কথা রাখলেন জেমাইমা! ফাঁস করলেন দলের থিম সং

জেমাইমা রদ্রিগেস

রূপক মিশ্র

শেষ আপডেট: 3 November 2025 12:31

দ্য ওয়াল ব্যুরো: কথা দিয়েছিলেন আগেই। দল বিশ্বখেতাব জিতলে সামনে আনবেন থিম সং। গতকাল কাপ হাতে তুললেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানারা। আর ঠিক তারপরই প্রতিশ্রুতি পালন জেমাইমার। তাল ঠুকতে ঠুকতে গেয়েই ফেললেন:

‘টিম ইন্ডিয়া, টিম ইন্ডিয়া,
কর দে সবকি হাওয়া টাইট,
টিম ইন্ডিয়া ইস হিয়ার টু ফাইট।
কোয়ি না লেতা হামকো লাইট,
আওয়ার ফিউচার ইস ব্রাইট।
চান্দ পে চ্যালেঞ্জ, সাথ মে উঠেঙ্গে,
হাম হ্যায় টিম ইন্ডিয়া, হাম সাথ মে জিতেঙ্গে।
না লেগা কোয়ি পাঙ্গা, কর দেঙ্গে হাম দাঙ্গা।
রহেগা সাবসে উপার, হামারা তিরঙ্গা।
হাম হ্যায় টিম ইন্ডিয়া, হাম হ্যায় টিম ইন্ডিয়া, হাম হ্যায় টিম ইন্ডিয়া।’

রবিবার রাতে (India Women’s Cricket Team) বিশ্বজয় নিশ্চিত হওয়ার পর নবি মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে (DY Patil Stadium) শুরু আনন্দ-উল্লাস। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতার পর টিম ইন্ডিয়ার মেয়েরা মাঠের মাঝখানে জড়ো হয়ে গাইলেন তাঁদের রোজকার জয়গান (Team Song)।

খুশিতে ঝলমল জেমাইমার (Jemimah Rodrigues) কথায়, ‘আমরা প্রায় চার বছর আগে ঠিক করেছিলাম—এই গান আমরা গাইব শুধু একবার, যখন বিশ্বকাপ জিতব। আর আজ সেই রাত!’ বিসিসিআই (BCCI) প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, গোটা দল ট্রফিকে মাঝখানে রেখে নেচে-গেয়ে উদযাপনে মশগুল। মুহূর্তের মধ্যেই সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ভারতীয় দল পুরোটা দিন লড়েছে প্রবল চাপে—বৃষ্টি, থেমে থাকা খেলা এবং ফাইনালের মানসিক চাপ। ম্যাচ শেষ হতেই মাঠজুড়ে যেন ছড়িয়ে পড়ল মুক্তির আনন্দ। শেফালি বর্মা (Shafali Verma) ও দীপ্তি শর্মার (Deepti Sharma) দুর্দান্ত পারফরম্যান্সে ভারত ৫২ রানে হারায় লরা উলফার্ডের (Laura Wolvaardt) দক্ষিণ আফ্রিকাকে (South Africa Women’s Team)।

কিন্তু দিনের অন্যতম স্মরণীয় মুহূর্ত সম্ভবত এই গানটাই। এক অর্থে প্রতিশ্রুতি পূরণ। জেমাইমা আগেই জানিয়েছিলেন, ভারত কোনো দিন যদি বিশ্বজয় করে, তবে দলের নিজের একটা ‘অ্যানথেম’ (Team Anthem) থাকবে। সেই দিন আজ সমাগত। মাঠে উল্লাসের নাচ, আর তিরঙ্গার নিচে এক সুর—‘হাম হ্যায় টিম ইন্ডিয়া!’

একটা গান, যা শুরু হয়েছিল প্রতিশ্রুতি দিয়ে, শেষ ইতিহাস লিখে।


```