Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

Eng vs Ind: বুমরাহর দাপটের পর ভারতকে টানছে রাহুল-পন্থ জুটি

লর্ডস টেস্টের প্রথম দিনে চার উইকেট হারিয়ে ২৫১ রান করেছিল ইংল্যান্ড। যা তাদের সঙ্গে কখনওই মানানসই নয়। 

Eng vs Ind: বুমরাহর দাপটের পর ভারতকে টানছে রাহুল-পন্থ জুটি

লোকেশ রাহুল।

শেষ আপডেট: 12 July 2025 00:04

দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ড-ভারত চলতি টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচের  (England vs India Third Test) দ্বিতীয় দিন শুরু থেকেই লর্ডসে (Lords) শুরু হয়ে গিয়েছিল জসপ্রীত বুমরাহর দাপট। প্রথম দিন ৯৯ রান করে অপরাজিত ছিলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক জো রুট (Joe Root)। এদিন তিনি শতকের দেখা পেলেও ইনিংস দীর্ঘায়িত করতে পারেননি। ১০৪ রান করে বুমরাহর বলে বোল্ড হন তিনি।

লর্ডস টেস্টের প্রথম দিনে চার উইকেট হারিয়ে ২৫১ রান করেছিল ইংল্যান্ড। যা তাদের সঙ্গে কখনওই মানানসই নয়। প্রথম দিন বুমরাহ নিয়েছিলেন একটি মাত্র উইকেট। কিন্তু দ্বিতীয় দিন শুরু থেকেই তাণ্ডবলীলা দেখাতে শুরু করে দেন ‘বুমবুম’। তবে সকালটা ভারত শুরু করলেও দিন শেষ করে ইংল্যান্ড।



বুমরাহ এ দিন পাঁচ উইকেট নিলেও বাকি বোলারদের কাছ থেকে সেভাবে সাহায্য পাননি। যার ফলে ২৭১ রানে সা তুই কেট পড়ে গেলেও ইংল্যান্ডের ইনিংস শেষ হয় ৩৮৭-তে।

ইংল্যান্ডের হয়ে চার বছর পর টেস্টে ফিরেছেন পেসার জোফরা আর্চার। কিন্তু তিনি এদিন প্রথমে ঘাতক হয়ে উঠলেন। ফর্মে থাকা যশস্বী জয়সওয়ালকে (১৩) ফেরালেন আর্চার। এরপর তিন নম্বরে নামা করুন নায়ারকে নিয়ে দলের রানকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন কেএল রাহুল। প্রথম দুই ম্যাচে ব্যর্থ হয়েছিলেন নায়ার। যখনই মনে হচ্ছিল তিনি ফর্মে ফিরতে চলেছেন, তখনই তাকে তুলে নেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। ৪০ রান করে আউটন নায়ার। পার পাননি দুরন্ত ফর্মে থাকা ভারত অধিনায়ক শুভান গিলও। ১৬ রান করে তিনি আউট হন ক্রিস ওকসের বলে।

প্রথম দিন আঙুলে চোট পেয়েছিলেন ঋষভ পন্থ। দ্বিতীয় দিন তার জায়গায় উইকেটরক্ষক হিসাবে দেখা গিয়েছিল ধ্রুব জুরেলকে। কিন্তু হাতে চোট নিয়েই ব্যাট করছেন তিনি। দ্বিতীয় দিন শেষে ৩৩ বলে ১৯ রানে অপরাজিত রয়েছেন পন্থ। আর রাহুল অপরাজিত অবস্থায় মাঠ ছেড়েছেন ৫৩ রানে। ভারতের রান ৩ উইকেট হারিয়ে ১৪৫। প্রথম ইনিংসে ২৪২ রানে পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া।


```