বাজবলের দাপটে ম্যাঞ্চেস্টারে পথ হারালেন টিম ইন্ডিয়ার বোলাররা।

জো রুট।
শেষ আপডেট: 25 July 2025 23:30
দ্য ওয়াল ব্যুরো: বাজবলের দাপটে ম্যাঞ্চেস্টারে পথ হারালেন টিম ইন্ডিয়ার বোলাররা। ইংল্যান্ড-ভারত চলতি টেস্ট সিরিজের (England vs India Fourth Test) তৃতীয় দিন ওল্ড ট্র্যাফোর্ডে শুধু দেখা গেল ইংলিশ ব্যাটারদের দাপট। দেড়শত রানের ইনিংস খেলে যার নেতৃত্ব দিলেন জো রুট (Joe Root)।
জ্যাক ক্রলি ও বেন ডাকেট অল্পের জন্য শতরান পাননি দ্বিতীয় দিন। তবে তৃতীয় দিন শতরান করলেন জো রুট। পাশাপাশি অলি পোপ করলেন ৭১ রান। ভারতের প্রথম ইনিংসের ৩৫৮ রানের জবাবে ইংল্যান্ড ম্যাঞ্চেস্টার টেস্টের তৃতীয় দিন শেষ সাত উইকেট হারিয়ে ৫৪৪ রানে।করেছে তু্লেছে। ইতিমধ্যেই ১৮৬ রানে এগিয়ে গিয়েছে ব্রেন্ডন ম্যাককালামের ছাত্ররা।
রবীন্দ্র জাদেজার বলে ১৫০ রান করে আউট হন রুট। এরপর জেমি স্মিথকে ফেরান জসপ্রীত বুমরাহ। ক্রিস ওকস মহম্মদ সিরাজের বলে আউট হলে ইংল্যান্ডের সপ্তম উইকেটের পতন হয় ৫২৮ রানে। তৃতীয় দিন ইংল্যান্ড শেষ করেছে সাত উইকেট হারিয়ে ৫৪৪ রানে। বেন স্টোকস ব্রিগেড এগিয়ে রয়েছে ১৮৬ রানে। চতুর্থ টেস্টের যা অবস্থা, তা দেখে মনে হচ্ছে এই টেস্টে ভারতের হার নির্ধারিত হয়ে গিয়েছে।
টেস্টে রানের নিরিখে রাহুল দ্রাবিড় ও জ্যাক ক্যালিসকে এদিন টপকে গেলেন জো রুট। টেস্টের ইতিহাসে তিনি তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। শীর্ষে আছেন শচীন তেন্ডুলকার। দুইয়ে রিকি পন্টিং। আর তিনে রুট।
ইতিমধ্যেই নীতীশকুমার রেড্ডি ছিটকে গিয়েছেন। পন্থও ছিটকে গেলেন। চোটের তালিকায় রয়েছেন আকাশ দীপ ও আর্শদীপ সিং। পঞ্চম টেস্টে এই দুই ক্রিকেটার খেলবেন কি না তার কোনও নিশ্চয়তা এখনও নেই। সিরিজের শেষ টেস্ট শুরু হবে ৩১ জুলাই ওভালে। তার আগে ম্যাঞ্চেস্টারেই না সিরিজ হেরে যায় ভারত। খেলার অন্তত যা পরিস্থিতি।
এদিকে, ঋষভের চোটে চিন্তায় ভারত। ম্যাঞ্চেস্টারে ভাঙা পা নিয়ে ব্যাট করলেও উইকেটকিপিং করতে পারবেন না। খেলতে পারবেন না শেষ টেস্টেও। এই অবস্থায় উইকেটকিপিং করবেন ধ্রুব জুরেল।