Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লর্ড রাহুল ছুঁলেন ভেঙসরকারকে, প্রথম ইনিংসে সমান স্কোর দুই দলের

দিলীপ ভেঙসরকারের পর তিনি একমাত্র ভারতীয় যিনি লর্ডসে দুটি সেঞ্চুরি করেছেন। শতরানের দিকে এগোচ্ছিলেন পন্থও। কিন্তু বেন স্টোকসের থ্রোয়ে রান আউট হয়ে ৭৪ রানেই থেমে যায় ভারতের সহ - অধিনায়কের ইনিংস।

লর্ড রাহুল ছুঁলেন ভেঙসরকারকে, প্রথম ইনিংসে সমান স্কোর দুই দলের

লর্ড রাহুল ছুঁলেন ভেঙসরকারকে

শেষ আপডেট: 12 July 2025 23:53

দ্য ওয়াল ব্যুরো: লর্ডস টেস্টের তৃতীয় দিনে (Eng vs Ind Test) নায়ক হয়ে উঠতে পারতেন ঋষভ পন্থ। আঙুলে চোটের কারণে তিনি দ্বিতীয় দিন উইকেটরক্ষকের দায়িত্ব পালন করতে পারেননি। এরপর প্রশ্ন উঠে যায় পন্থ কি পারবেন ব্যাট করতে? পারলেন পন্থ। আঙুলে চোট নিয়েই দ্বিতীয় দিন ব্যাক করতে নেমেছিলেন তিনি। 

ভারতের প্রথম ইনিংসের শুরুতেই পরপর আউট হয়ে যান জশশ্রী জয়সওয়াল, শুভমান গিল, করুণ নায়াররা। এরপর লোকেশন রাহুল ঋষভকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতির দায়িত্ব নেন। দ্বিতীয় দিন অপরাজিত অবস্থায় মাঠ ছেড়েছিলেন দু'জনেই। 
তৃতীয় দিন রাহুল খেলতে শুরু করলেন ধ্রুপদী ইনিংস। ঋষভের মধ্যে বোলার নিধনের সেই ঔদ্ধত্য না দেখা গেলেও স্কোরবোর্ড যথেষ্ট সচল রাখলেন। 



এর মধ্যেই শত রানের দেখা পেয়ে যান কে এল রাহুল। দিলীপ ভেঙসরকারের পর তিনি একমাত্র ভারতীয় যিনি লর্ডসে দুটি সেঞ্চুরি করেছেন। শতরানের দিকে এগোচ্ছিলেন পন্থও। কিন্তু বেন স্টোকসের থ্রোয়ে রান আউট হয়ে ৭৪ রানেই থেমে যায় ভারতের সহ-অধিনায়কের ইনিংস।
প্রথম ইনিংসে ইংল্যান্ড করেছিল ৩৮৭ রান। সেই একই রানে থামল ভারতের ইনিংসও। অথচ এক সময় মনে হচ্ছিল টিম ইন্ডিয়া অনায়াসেই লিড নেবে। স্কোরবোর্ডে তখন ৩৭৬/৭। সেখান থেকে মাত্র ১১ রানে শেষ চার উইকেট হারায় ভারত।

গিল ব্রিগেডের তৃতীয় দিনের শুরুটা হয়েছিল দারুণ। আগের দিনের স্কোর ৩ উইকেটে ১৪৫ রান নিয়ে ক্রিজে ছিলেন কেএল রাহুল এবং ঋষভ পন্থ। দু’জনের দুরন্ত ব্যাটিংয়ে প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠে ভারত। শুরুর দিকে ইংল্যান্ডের পেসারদের আগ্রাসন সামলে দৃঢ় প্রতিরোধ গড়ে তোলেন তাঁরা। রাহুল তো করেই ফেলেন আরেকটা ঐতিহাসিক সেঞ্চুরি—লর্ডসে তাঁর দ্বিতীয় শতরান।  তবে লাঞ্চের ঠিক আগেই অপ্রয়োজনে দ্রুত রান নিতে গিয়ে রান আউট হন তিনি।

রাহুল-পন্থের ১৪১ রানের জুটি ভারতকে ইংল্যান্ডের স্কোরের কাছাকাছি নিয়ে যেতে অনেকটাই সাহায্য করে। রাহুলও সেঞ্চুরি করার কিছু পরেই ফিরে যান শোয়েব বশিরের বলে। মাঝের ব্যাটিংয়ে ভারতের বড় ভরসা হয়ে ওঠেন রবীন্দ্র জাডেজা, নীতীশ রেড্ডি ও ওয়াশিংটন সুন্দর। তিন জনেই পরিস্থিতি বুঝে সাবধানী ব্যাটিং করেন। বিশেষ করে জাডেজা আবারও প্রমাণ করলেন, দলের ক্রাইসিস ম্যান তিনি। জেদ আর ধৈর্যে ঠান্ডা মাথায় ইনিংস গড়েছেন। 

জাদেজা করেন ৭২ রান। নীতীশকুমার রেড্ডি করেছেন ৩০ রান ৯১ বলে। এরপর ওয়াশিংটন সুন্দরও কার্যকর ইনিংস খেলেছেন।তবে শেষদিকে আবার পুরনো সমস্যায় ঘায়েল হল ভারত। টেলএন্ডারদের কাছ থেকে রান পাওয়ার আশা আর রাখা যাচ্ছে না।
ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে নেমে তৃতীয় দিন শেষ করেছে কোনও উইকেট না হারিয়ে দুই রান করে।


```