Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

আইপিএলের ধামাকা অব্যাহত, পাকিস্তানকে ২-০ চুরমার করে বিশ্বকাপে ফিল সল্ট, বাটলাররা

এবারের বিশ্বকাপে অন্যতম 'ফেভারিট' হিসেবে নামছে ইংল্যান্ড। তারাই গতবারের চ্যাম্পিয়ন। পাকিস্তান সেখানে টি২০ বিশ্বকাপ জিতেছে সেই ২০০৯ সালে। তার ওপর মিডল অর্ডার বেশ দুর্বল রয়েছে। ইংল্যান্ডের সেখানে ব্যাটিং লাইন আপ আইপিএলে ভাল খেলে রীতিমত চনমনে। ইংল্যান্ড-পাকিস্তান সিরিজ ২-০ জিতে বিশ্বকাপের প্রস্তুতি সারেন বাটলাররা।

আইপিএলের ধামাকা অব্যাহত, পাকিস্তানকে ২-০ চুরমার করে বিশ্বকাপে ফিল সল্ট, বাটলাররা

কেকেআরের পর ইংল্যান্ডের জার্সিতেও ঝোড়ো ব্যাট করলেন ফিল সল্ট।

শেষ আপডেট: 31 May 2024 17:34

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা লন্ডন হোক বা না হোক, কলকাতার মতোই আকাশের মুখ ভার লন্ডনে। আসন্ন টি-২০ বিশ্বকাপে কাপ জেতার অন্যতম বড় দাবিদার ইংল্যান্ড। একাধিক তারকা ক্রিকেটার তুফানি ফর্মে আছেন। আইপিএল শেষ হওয়ার আগেই তড়িঘড়ি ইংরেজ ক্রিকেটারদের দেশে ফিরিয়ে নিয়ে গিয়েছিল ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড (ইসিবি)। ফর্মের তুঙ্গে থাকা ফিল সল্ট, জস বাটলাররা মাঝপথেই বিদায় নিতে বাধ্য হয়েছিলেন। কারণ বিশ্বকাপের আগে গা ঘামাতে পাকিস্তানের সঙ্গে চার ম্যাচের টি-২০ সিরিজ খেলতে চায় ইংল্যান্ড। সেই সিরিজ ২-০ ব্যবধানে জিতল ইংল্যান্ড। দুই ম্যাচ বৃষ্টিতে ধুয়ে যায়, বাকি দুই ম্যাচেই রীতিমত দাপটের সঙ্গে জয় পেয়েছে ইংল্যান্ড। 

বিশ্বকাপের আগে এই সিরিজকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছিল ইংল্যান্ড। কিন্তু লিডসে প্রথম ম্যাচের আগেই বাধা হয়ে দাঁড়ায় আকাশ ভাঙা বৃষ্টি। হেডিংলের পিচ থেকে কভার সরাতেই পারলেন না আম্পায়াররা। একটিও বল না খেলে বাতিল হয়ে যায় ম্যাচ। 

বিরক্তি আর ধরে রাখতে পারেননি জস বাটলার। এত ভাল প্রস্তুতি নিয়েও বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ এরকম সিরিজে ম্যাচ বাতিল হওয়া খুবই হতাশাজনক। কিন্তু পরের ম্যাচেই এজবাস্টনে স্বমহিমায় ফেরে ইংল্যান্ড। সৌজন্যে, বাটলারের ৫১ বলে ৮৪! ওপেনে ফিল সল্ট যদিও সুবিধে করতে পারেননি। কিন্তু আইপিএলে নজরকাড়া উইল জ্যাকস ও জনি বেয়ারস্টো দাঁড়িয়ে যাওয়ায় ১৮৩ রানের লক্ষ্যমাত্রা রাখে ইংল্যান্ড। জবাবে ১৬০ রানেই অল-আউট হয়ে যায় পাকিস্তান। ওপেনে মহম্মদ রিজওয়ান দাঁড়াতে না পারলেও তিন-চারে অধিনায়ক বাবর আজম ও ফখর জমান ৩২ ও ৪৫ করে যান।

জস বাটলার, ফিল সল্ট, জনি বেয়ারস্টো, উইল জ্যাকস... ইংল্যান্ডের প্রথম একাদশের ওপরের সবাই এবারে আইপিএলে কার্যত ঝড় তুলে দিয়েছেন ব্যাট হাতে। কলকাতা নাইট রাইডার্সের ফিল সল্ট, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর উইল জ্যাকস, রাজস্থান রয়্যালসের জস বাটলার সকলেই ফর্মে আছেন। কলকাতায় খেলতে এসে শশাঙ্ক সিং, প্রভসিমরণ সিংদের সঙ্গে পাঞ্জাব কিংসের জনি বেয়ারস্টোর ৪৮ বলে ১০৮ রানের সেই ইনিংস আজও চোখ বুজলে অনেকে বলে দিতে পারেন। 

কার্ডিফের সোফিয়া গার্ডেনে সিরিজের তৃতীয় টি-২০-ও একইভাবে ভেস্তে যায়। বৃষ্টিতে ওয়েলস পুরো ধুয়ে গিয়েছে। নাগাড়ে বৃষ্টিতে দুই দল ঘন্টাচারেক অপেক্ষা করার পরে আবারও ম্যাচ বাতিল হয়ে যায়। একটি বলও হতে পারেনি। এমনিতেই ব্রিটিশ দ্বীপপুঞ্জের আবহাওয়ার খামখেয়ালিপনা প্রায় বিখ্যাত। এই মেঘ, এই বৃষ্টি। সমাজমাধ্যমে তখন চুটকি ঘোরাফেরা করছে, ইংরেজরা ক্রিকেট আবিষ্কার না করে সাঁতার-টাতারের মত খেলাগুলো আবিষ্কার করলে পারত। অনেকে উত্তর লিখেছেন, ঘটনাচক্রে, ব্রিটিশদের ঝুলিতে এটাও আছে। 

শেষ অবধি অবশ্য শেষ টি-২০ ম্যাচে ওভালে নামতে পেরেছে দুই দল। ওভালে টসে জিতলে যে ইংল্যান্ড ফিল্ডিং নেবে, সেটা জানাই ছিল। অধিনায়ক বাটলার তাই করেন। রিজওয়ান, বাবর ও উসমান খান, তিনজনই মোটের ওপর দাঁড়িয়ে যান। কিন্তু তারপর পাকিস্তান ব্যাটিং-এ প্রায় ধস নামে। ১৫৭ রানে অল আউট হয়ে যান বাবররা। জবাবে ব্যাট করতে নেমে ২৪ বলে ৪৫ করে কেকেআরের ধামাকা খানিক দেখিয়ে যান সল্ট। বাটলার ৩৯ ও জ্যাকস ২০ রান করেন। ১৫ ওভার ৩ বলেই জয়সূচক রান তুলে নেয় ইংল্যান্ড। সিরিজ ২-০ জিতে বিশ্বকাপের প্রস্তুতি সারেন বাটলাররা।

এবারের বিশ্বকাপে অন্যতম 'ফেভারিট' হিসেবে নামছে ইংল্যান্ড। তারাই গতবারের চ্যাম্পিয়ন। পাকিস্তান সেখানে টি-২০ বিশ্বকাপ জিতেছে সেই ২০০৯ সালে। তার ওপর মিডল অর্ডার বেশ দুর্বল রয়েছে। ইংল্যান্ডের সেখানে ব্যাটিং লাইন আপ আইপিএলে ভাল খেলে রীতিমত চনমনে। আজ শুক্রবার তাঁরা লন্ডন থেকে বার্বেডোজের বিমান ধরবেন। সেখানে প্রথম ম্যাচ স্কটল্যান্ডের সঙ্গে। অস্ট্রেলিয়া ছাড়া ইংল্যান্ডের গ্রুপে তেমন বড় কেউ নেই। সেখানে পাকিস্তান দল উঠবে ডালাসের বিমানে। প্রথম ম্যাচ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে। ৬ জুন সেই ম্যাচ খেলেই পাকিস্তানকে সটান চলে যেতে হবে নিউ ইয়র্ক। ৯ জুন, মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত।


```