Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

Eng vs India: দ্বিতীয় টেস্টের দল ঘোষণা ইংল্যান্ডের, একাদশে নেই এই তারকা বোলার

অনেকেই মনে করেছিলেন ফাস্ট বোলার জোফ্রা আর্চারকে হয়তো রাখা হবে প্রথম একাদশে। তবে ইসিবি সূত্রে জানা গিয়েছে সদ্য চোট কাটিয়ে ওঠা আর্চারকে নিয়ে কোনও তাড়াহুড়ো করতে চাইছেন ইসিবি।

Eng vs India: দ্বিতীয় টেস্টের দল ঘোষণা ইংল্যান্ডের, একাদশে নেই এই তারকা বোলার

ইংল্যান্ড দল

শেষ আপডেট: 1 July 2025 17:55

দ্য ওয়াল ব্যুরো: বুধবার থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট (England-India Test Series)। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে এজবাস্টনে (Second test in Edgbaston)। সেই টেস্টের প্রথম একাদশ (Playing Eleven) ঘোষণা করে দিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB)। 

তবে প্রথম টেস্টের একাদশই খেলবে এজবাস্টনে। অনেকেই মনে করেছিলেন ফাস্ট বোলার জোফ্রা আর্চারকে হয়তো রাখা হবে প্রথম একাদশে। তবে ইসিবি সূত্রে জানা গিয়েছে সদ্য চোট কাটিয়ে ওঠা আর্চারকে নিয়ে কোনও তাড়াহুড়ো করতে চাইছেন ইসিবি।

পারিবারিক সমস্যার কারণে আর্চার সোমবার অবশ্য অনুশীলন সেশনে অংশ নিতে পারেননি। এই তথ্য জানিয়ে ইসিবি বলেছে যে, আর্চার মঙ্গলবার দলের সঙ্গে যোগ দিতে পারেন। 

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে জিতে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। লিডস টেস্টে তারা ভারতকে হারিয়েছিল পাঁচ উইকেটে। 

দ্বিতীয় টেস্টের জন্য ইংল্যান্ড একাদশ:

জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জশ টং, শোয়েব বশির।


```