Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

Eng vs Ind: ডাকেটকে আউট করার পর কী এমন করলেন আকাশ? ক্ষেপে লাল আথারটন, কার্তিক

ডাকেটকে আউট করার পর মুষ্টিবদ্ধভাবে হাত ওপরে তোলেন আকাশ। এরপর তিনি বেন ডাকেটের কাঁধে হাত রাখেন। বাঁ-হাতি ব্যাটার ডাকেট মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় আকাশের সঙ্গে কিছু কথাও বলেন। এরপর কেএল রাহুল এসে আকাশ দীপকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। 

Eng vs Ind: ডাকেটকে আউট করার পর কী এমন করলেন আকাশ? ক্ষেপে লাল আথারটন, কার্তিক

আকাশদীপ, বেন ডাকেট

সৌম্য বাগচী

শেষ আপডেট: 1 August 2025 18:48

দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ড-ভারত পঞ্চম টেস্টের (England vs India Fifth Test) দ্বিতীয় দিনের শুরুতেই শেষ হয়ে গিয়েছে ভারতের প্রথম ইনিংস। শুক্রবার ইংলিশ বোলারদের দাপটে মাত্র ৩৪ বলের মধ্যেই পড়ে যায় ভারতের শেষ চারটি উইকেট। ভারতের প্রথম ইনিংসের ২২৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের দুই ওপেনারাই বাজবল ক্রিকেটের নমুনা দেখিয়ে ঝড়ের গতিতে রান তুলতে শুরু করেন। 

অবশেষে ৯২ রানে প্রথম উইকেটের পতন হয় ইংল্যান্ডের। পেসার আকাশ দীপের (Akash Deep) বলে ৪৩ রান করে ফিরে যান ওপেনার বেন ডাকেট (Ben Duckett)। ১৩তম ওভারের পঞ্চম বলে বাঁ-হাতি ডাকেট আকাশ দীপকে রিভার্স স্কুপ করতে গিয়ে কিপার ধ্রুব জুরেলের হাতে ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফেরেন। এই নিয়ে টেস্টে চতুর্থবারের মতো আকাশ দীপের শিকার হলেন ডাকেট। 

ডাকেটকে আউট করার পর মুষ্টিবদ্ধভাবে হাত ওপরে তোলেন আকাশ। এরপর তিনি বেন ডাকেটের কাঁধে হাত রাখেন। বাঁ-হাতি ব্যাটার ডাকেট মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় আকাশের সঙ্গে কিছু কথাও বলেন। এরপর কেএল রাহুল এসে আকাশ দীপকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে এই ঘটনার মধ্যে কোনও উত্তেজনার আঁচ না থাকলেও বিশেষজ্ঞরা মনে করছেন, এটি ম্যাচ রেফারির দৃষ্টি আকর্ষণ করতে পারে।

ঘটনার সময় ধারাভাষ্য দিচ্ছিলেন প্রাক্তন ক্রিকেটার মাইকেল আথারটন এবং দীনেশ কার্তিক। দুজনেই আকাশ দীপের এই মনোভাব মেনে নিতে পারেননি। বরং তাঁরা বলেছেন, আরও সংযত থাকা উচিত ছিল এই ভারতীয় পেসারের। আথারটন বলেছেন,  ডাকেটকে বিদায় জানাতে এরকমটা করেছে। আমি মনে করি এর প্রয়োজন ছিল না। তবে ভারতের কাছে এই উইকেটটি খুব গুরুত্বপূর্ণ ছিল। এরপরই প্রাক্তন ইংলিশ অধিনায়ক আথারটন কার্তিককে প্রশ্ন করেন, “ডিকে তোমাকে আউট করার পর একজন বোলার কতবার এরকমটা করেছে?”

উত্তরে দীনেশ কার্তিক বলেন, “আমি নিশ্চিত নই যে, একজন ব্যাটারকে বিদায় জানানোর এটাই সঠিক উপায় কি না, বিশেষ করে যখন তুমি তাকে আউট করেছ। খুব বেশি ব্যাটার বিষয়টি নীরবে মেনে নেবে না। আমার মনে হল, তারা একে অপরকে খুব ভালভাবে চেনে।” 


```