Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

Eng vs Ind: কোথায় জোড়া অবসরের আঁচ! পরিসংখ্যান আর পারফরম্যান্স বুঝিয়ে দিল এই দল আলাদা

ক্রিকেট অনুসন্ধিৎসুদের মনে পড়তে পারে বারো বছর আগের কথা। যখন শচীনের অবসরের পর দায়ভার উঠেছিল বিরাটের হাতে। হাল ধরেন মিডল অর্ডারের। 

Eng vs Ind: কোথায় জোড়া অবসরের আঁচ! পরিসংখ্যান আর পারফরম্যান্স বুঝিয়ে দিল এই দল আলাদা

শুভমান ও যশস্বী

শেষ আপডেট: 21 June 2025 13:00

দ্য ওয়াল ব্যুরো: ঘরের মাটিতে নিউজিল্যান্ড সিরিজ এবং অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকার ট্রফিতে নাস্তানাবুদ টিম ইন্ডিয়া। আর গত বছর এই দুই মহাবিপর্যয়ের ময়নাতদন্তের রিপোর্টে যে দুজন ক্রিকেটারের নামের পাশে লাল কালির দাগ পড়েছিল, তাঁদের একজন বিরাট কোহলি। অন্যজন রোহিত শর্মা।

বিরাট অজিদের বিরুদ্ধে বর্ডার-গাভাসকার ট্রফিতে ন’ইনিংস মিলিয়ে করেন ১৯০ রান। পার্থে সেঞ্চুরি বাদ দিলে আট ইনিংসে মাত্র ৯০! রোহিতের রেকর্ড আরও বিশ্রী। কিউয়িদের বিরুদ্ধে ছ’ইনিংসে করেন ৯৩। অস্ট্রেলিয়া সিরিজ থেকে আসে ৩১ রান!

কাল যে কায়দায় ব্যাটিং করলেন শুভমান-যশস্বী, তাতে মনে হওয়া স্বভাবিক, আস্ত একটা দল যেন অস্ত্রোপচারের পর চাঙ্গা হয়ে উঠেছে। বাদ পড়েছে অবাঞ্ছিত প্রত্যঙ্গ। টিম এখন অনেকটা সুস্থ, অনেকখানি সবল। বিশেষ করে ওপেনে নেমে যে শৃঙ্খলা ও ধৈর্য মেনে খেলে গেলেন যশস্বী-রাহুল, তা রোহিতের জমানায় দেখা যায়নি। টেস্ট কেরিয়ারের অন্ত্যপর্বে বড় বেশি বিচলিত হয়ে পড়েছিলেন মুম্বইকর। ডিফেন্সে অনাস্থা এর অন্যতম প্রমাণ। খেলতেন আগ্রাসী মেজাজে, ইনিংসের গোড়া থেকে। কাউন্টার অ্যাটাক হয়ে দাঁড়াত আত্মঘাতী প্রত্যাঘাত!

জয়সওয়াল, রাহুল সেই রাস্তায় হাঁটেননি। পূর্বাভাসে বলা হয়, হেডিংলের বাইশ গজে আট মিলিমিটার পুরু ঘাসের আস্তরণ থাকবে। হয়তো তাই বল হাল্কা সুইং করছিল, গতিও ভাল তুলছিলেন ইংরেজ পেসাররা। মাথা খাটিয়ে ইনিংসের শুরুতে সম্ভ্রম দেখান দুই ব্যাটার। তারপর হাত খোলেন। ঝুঁকি নেননি কেউই। মেপেজুপে শট বাছাই। দিনের শেষে যা অবস্থা, তাতে ওপেনে রোহিতের আসন যে শূন্য থাকবে না, বুঝিয়ে দিয়েছেন যশস্বী। আর বিরাট যেখানে ছেড়ে যান, সেখান থেকেই রাশ হাতে তুলে নিয়েছেন শুভমান।

ক্রিকেট অনুসন্ধিৎসুদের মনে পড়তে পারে বারো বছর আগের কথা। যখন শচীনের অবসরের পর দায়ভার উঠেছিল বিরাটের হাতে। হাল ধরেন মিডল অর্ডারের। যদিও কেরিয়ারের শেষের দিকে সবকিছু গুবলেট হয়ে যায়। ফ্রন্ট ফুটে খেলায় অহেতুক আস্থা রাখেন বিরাট। খেসারতও দেন। নিট ফল: বাইরে বেরনো বল খোঁচা মেরে আউট হওয়া। শুভমান তাঁর শক্তপোক্ত, আত্মবিশ্বাসী ডিফেন্সে বিরাটের ছায়া দেখিয়েছেন, অফ স্ট্যাম্পের বাইরের বল ছেড়ে বুঝিয়ে দিয়েছেন তিনি সর্বার্থে কোহলিপন্থী নন!

তাহলে মোদ্দা বিষয় কী দাঁড়াল? সকালটা দেখে দিনের অনুমান করতে চান যাঁরা, তাঁরা হেডিংলের প্রথম দিনেই আশাবাদী হবেন। আর আরেকটু ধৈর্য রাখতে চাইলে সামনে পরের ইনিংসে সবাইকে ভুল প্রমাণের সুযোগ যশস্বীদের হাতে রইলই।


```