Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

Eng vs Ind: পরিত্রাতা বুমরাহ নন, সবাই লড়তে এককাট্টা! বুঝিয়ে দিল ‘অরুণ প্রাতের তরুণ দল’

দল হিসেবেও টিম ইন্ডিয়া কতখানি পরিণত, সেটা বুঝিয়ে দিলেন ঋষভ পন্থ, শুভমান গিল। যখন খাতা না খুলেই সাই সুদর্শন ফিরে গেলেন, তখন ক্রিজে জমে যাওয়া যশস্বীর সঙ্গে বড় রানের পার্টনারশিপ গড়লেন অধিনায়ক শুভমান। 

Eng vs Ind: পরিত্রাতা বুমরাহ নন, সবাই লড়তে এককাট্টা! বুঝিয়ে দিল ‘অরুণ প্রাতের তরুণ দল’

টিম ইন্ডিয়া

শেষ আপডেট: 21 June 2025 12:51

দ্য ওয়াল ব্যুরো: দলে শুধুই তারুণ্য। অভিজ্ঞতার একান্ত অভাব। বিরাট কোহলি আর রোহিত শর্মার অভাব হাড়ে হাড়ে টের পাবে ভারতীয় দল।

হেডিংলে (Headingley) টেস্টে নামার আগে বিশেষজ্ঞ ও প্রাক্তন ক্রিকেটারদের একটা বড় অংশ এই ভবিষ্যদ্বাণী করেন। টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ দুর্বল, তা ঠিকঠাক পেস অ্যাটাকের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়বে, পরিত্রাতা যদি কেউ হন, তিনি জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)—প্রকাশ্যে এই ঘোষণা করেন কেউ কেউ। সৌরভ গঙ্গোপাধ্যায় স্পষ্টতই জানান, ভারতীয় দলের জয়ের সম্ভাবনা জিইয়ে রাখতে বুমরাহর সুস্থ থাকা প্রয়োজন। শচীনের টোটকা ছিল—স্কোরবোর্ডে রান তোলো আর প্রধান পেসারে আস্থা রাখো—তাতেই কেল্লাফতে!

গতকাল টসে হেরে প্রথমে ব্যাট করতে নামার পর ভারতীয় সমর্থকদের অনেকেরই বিরাট (Virat Kohli) আর রোহিতকে (Rohit Sharma) স্মরণ করলেন ঠিকই। কিন্তু সেটা জয়সওয়ালের (Yashasvi Jaiswal) অফ স্ট্যাম্পের বাইরের বল খোঁচা না মারা ও কেএল রাহুলের (KL Rahul) আত্মবিশ্বাসী ডিফেন্সের সময়। বিরাট কেরিয়ারের শেষের বেশ কয়েকটি টেস্টে অফ স্ট্যাম্পের বাইরে বেরনো বলের জুজু বুঝতে পারেননি। রোহিতের ডিফেন্স ক্রমাগত দুর্বল থেকে দুর্বলতর হয়েছে। জয়সওয়াল-রাহুল জুটি প্রথম ঘণ্টাতেই দুই কিংবদন্তি ক্রিকেটারের কেরিয়ারের দুঃস্বপ্নের উপসংহার ভুলিয়ে স্কোরবোর্ডে নব্বইয়ের উপর রান তুলে দেন!

দল হিসেবেও টিম ইন্ডিয়া কতখানি পরিণত, সেটা বুঝিয়ে দিলেন ঋষভ পন্থ, শুভমান গিল। যখন খাতা না খুলেই সাই সুদর্শন ফিরে গেলেন, তখন ক্রিজে জমে যাওয়া যশস্বীর সঙ্গে বড় রানের পার্টনারশিপ গড়লেন অধিনায়ক শুভমান। সেঞ্চুরি হাঁকানো যশস্বীর বিদায়ের আঁচ পড়তে দিলেন না ঋষভ। খেললেন নরমে-গরমে। কখনও চালিয়ে, কখনও ধরে। কে বলবে ভারতীয় দল তাদের শেষ দুই সিরিজের একটায় ০-৩ (প্রতিপক্ষ নিউজিল্যান্ড) এবং অন্যটায় ১-৩ (প্রতিপক্ষ অস্ট্রেলিয়া) ব্যবধানে পরাস্ত হয়েছে। যার মাশুল চোকাতে হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে। ফাইনালে জায়গা জোটেনি!


```