সত্যি বলতে আমি ভাবিনি যে, ব্রুকের ক্যাচ ধরার সময় আমার পা বাউন্ডারি রোপ স্পর্শ করবে। এই ঘটনা ম্যাচের ফলকে প্রভাবিত করতে পারত। হ্যাঁ আমি বিশ্বাস করি দলের স্বার্থে এটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমার ক্যাচটি ধরা উচিত ছিল।

মহম্মদ সিরাজ
শেষ আপডেট: 4 August 2025 18:05
দ্য ওয়াল ব্যুরো: কয়েক ঘণ্টা আগেও ভারতীয় পেসার মহম্মদ সিরাজের (Mohammed Siraj) গায়ে ‘খলনায়ক’র তকমা লেগেছিল। অনেকেই বলতে শুরু করে দিয়েছিলেন, ভারত যদি ওভালে অনুষ্ঠিত পঞ্চম টেস্টে (England vs India Fifth Test, Oval) হারে তবে সিরাজের জন্যই হারবে। কারণ সিরাজের ক্যাচ মিসের (Catch Miss) জন্যই জীবন ফিরে পেয়েছিলেন হ্যারি ব্রুক। এই ইংল্যান্ড ব্যাটারের ক্যাচ তালুবন্দি করলেও সিরাজের পা স্পর্শ করে ফেলে বাউন্ডারি রোপ। ব্রুকের রান তখন মাত্র ১৯। জীবন ফিরে পেয়ে ব্রুক করেন ১১১ রান।
Out? Six!?
What's Siraj done 😱 pic.twitter.com/hp6io4X27l— England Cricket (@englandcricket) August 3, 2025
রিকি পন্টিংয়ের মতো অজি কিংবদন্তি বলেছিলেন, সিরাজ অমার্জনীয় অপরাধ করেছেন। তাঁর ক্যাচ মিসের জন্য ভারতকে খেসারত দিতে হবে। না ভারতকে খেসারত দিতে হয়নি। ম্যাচের চতুর্থ দিনের শেষ পর্বেই জ্বলে ওঠেন সিরাজ। আর পঞ্চম দিনে তো বলতে গেলে একার হাতেই ইংল্যান্ডকে শুইয়ে দিয়ে ভারতকে জয় এনে দিলেন হায়দরাবাদের অটোরিকশা চালকের ছেলে। দ্বিতীয় ইনিংসে তাঁর পঞ্চবাণে ধরাশায়ী ইংল্যান্ডের পাঁচ ব্যাটার। ম্যাচে নয় উইকেট নিয়ে ওভাল টেস্টে সেরাও হয়েছেন ভারতের এই স্পিডস্টার।
ভারত ওভাল টেস্টে জিতেছে ছয় রানে। এর ফলে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি শেষ হল ২-২ অবস্থায়।
ভারতকে জেতানোর পর ক্যাচ মিস নিয়ে মুখ খুলেছেন সিরাজ। প্রথমেই বলেন, তিনি শুধু চেষ্টা করে গিয়েছেন সঠিক জায়গায় বল রাখতে। আর তাতেই এসেছে সাফল্য। এরপর বলেন, “সত্যি বলতে আমি ভাবিনি যে, ব্রুকের ক্যাচ ধরার সময় আমার পা বাউন্ডারি রোপ স্পর্শ করবে। এই ঘটনা ম্যাচের ফলকে প্রভাবিত করতে পারত। হ্যাঁ আমি বিশ্বাস করি দলের স্বার্থে এটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমার ক্যাচটি ধরা উচিত ছিল।”