Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

Eng vs Ind: ওভাল টেস্টের দ্বিতীয় দিনেও বৃষ্টি? কী বলছে আবহাওয়া দফতর?

দ্বিতীয় দিনের সকালের সেশনে বৃষ্টির সম্ভাবনা ২০-২৫ শতাংশ। এর ফলে দিনের খেলা শুরু হতে দেরি হতে পারে। তবে, সুসংবাদ হল, বিকেলে পরিস্থিতির উন্নতি হবে এবং দিন যত এগোবে বৃষ্টির সম্ভাবনা কমবে।

Eng vs Ind: ওভাল টেস্টের দ্বিতীয় দিনেও বৃষ্টি? কী বলছে আবহাওয়া দফতর?

ওভাল ক্রিকেট গ্রাউন্ড

সৌম্য বাগচী

শেষ আপডেট: 1 August 2025 15:04

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার থেকে ওভালে শুরু হয়েছে ইংল্যান্ড-ভারত চলতি টেস্ট সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচ (England vs India Fifth Test, Oval)। তবে এই টেস্টের শুরু থেকেই দাপট দেখাতে শুরু করে দিয়েছেন বরুণ দেব। তাঁর প্রভাবে ওভাল টেস্টের প্রথম দিনে বেশ কয়েকবার বিঘ্নিত হয়েছে খেলা। ৬৪ ওভার মাত্র খেলা হয়েছে প্রথম দিনে।

চলতি টেস্ট টিম ইন্ডিয়ার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ওভালে হেরে গেলে বা ড্র করলেই সিরিজ খোয়াবে ভারত। জেতা ছাড়া শুভমান ব্রিগেডের কাছে আর অন্য কোনও পথ নেই। এই অবস্থায় সকলেরই একটা প্রশ্ন, দ্বিতীয় দিন বা পুরো টেস্ট জুড়ে আবহাওয়া (Weather) কেমন থাকবে?

ওভালে বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের এই টেস্টের অধিনায়ক অলি পোপ। মেঘলা আবহাওয়া এবং গ্রিন টপে প্রথম দিনের শুরুতেই ভারতকে ধাক্কা দেন ইংলিশ বোলাররা। ওপেনার যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুল যথাক্রমে ২ এবং ১৪ রান করে আউট হন। সাই সুদর্শন করেন ৩৮ রান। অধিনায়ক শুভমান গিল অহেতুক তাড়াহুড়ো করতে গিয়ে ২১ রানে রান আউট হন। তবে করুণ নায়ারের অপরাজিত ৫২ রানে ভর করে দিনটি ভারত শেষ করে ছয় উইকেট হারিয়ে ২০৪ রানে।

এদিকে জানা গিয়েছে, প্রথম দিন বৃষ্টির দাপট থাকলেও দ্বিতীয় দিনে আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, দ্বিতীয় দিনের সকালের সেশনে বৃষ্টির সম্ভাবনা ২০-২৫ শতাংশ। এর ফলে দিনের খেলা শুরু হতে দেরি হতে পারে। তবেসুসংবাদ হলবিকেলে পরিস্থিতির উন্নতি হবে এবং দিন যত এগোবে বৃষ্টির সম্ভাবনা কমবে।

শনিবার লন্ডনের আর্দ্রতা প্রায় ৮৮ শতাংশে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি তাপমাত্রা থাকবে ১৯-২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।


```