Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

Eng vs Ind: টসে হারার অভাবনীয় রেকর্ড ভারতের, গিল নাম তুললেন এই অবাঞ্ছিত তালিকায়

টস মানেই ৫০-৫০ সম্ভাবনা। কিন্তু পরপর ১৫টি টস হারার মানে ৩২,৭৬৮টির মধ্যে ১। 

Eng vs Ind: টসে হারার অভাবনীয় রেকর্ড ভারতের, গিল নাম তুললেন এই অবাঞ্ছিত তালিকায়

শুভমান গিল

সৌম্য বাগচী

শেষ আপডেট: 1 August 2025 13:53

দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেট বিশ্বের প্রবাদ হল, টস কিন্তু অনেক সময়ই ফ্যাক্টর হয়ে ওঠে। সেটা ওভালে ভাল মতোই টের পাচ্ছেন টিম ইন্ডিয়া ক্যাপ্টেন শুভমান গিল। অবশ্য ইংল্যান্ড-ভারত চলতি টেস্ট সিরিজে টস ভাগ্য মোটেও ভাল যাচ্ছে না ভারতের লাল বলের অধিনায়কের। বাকি টেস্টগুলিতে টস খুব একটা প্রভাব না ফেললেও, ওভালে কিন্তু সেটা ভালমতোই বোঝা গেল।

সিরিজের শেষ টেস্টেও যথারীতি টসে হেরেছেন গিল। ওভালে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন অলি পোপ, যিনি নিয়মিত অধিনায়ক বেন স্টোকসের অনুপস্থিতিতে এই টেস্টে অধিনায়কত্বের দায়িত্ব সামলাচ্ছেন। এমনিতেই লন্ডনে এখন বৃষ্টি চলছে। টেস্টের প্রথম দিনে তার ফলে অনেকটা সময়ও নষ্ট হয়েছে। ইংল্যান্ডে ঝোড়ো হাওয়া আর স্যাঁতস্যাঁতে পিচ বরাবরই ফাস্ট বোলারদের সাহায্য করে। ইংলিশ বোলাররাও সেই সুযোগ নিয়ে ভারতের টপ অর্ডারকে নাস্তানাবুদ করে দিলেন। ভারতের প্রথম সারির ব্যাটাররা কেউই রান পেলেন না। শুভমান গিল ভালই খেলছিলেন, কিন্তু অহেতুক রান আউট হন তিনি। ১৫৩ রানে ভারতের ষষ্ঠ উইকেটের পতন হয়। তারপর অবশ্য ওয়াশিংটন সুন্দরকে নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন করুণ নায়ার।

এদিকে, অধিনায়ক হিসাবে অভিষেক সিরিজে রেকর্ড ভাঙা-গড়ার খেলায় মেতেছেন ভারতের লাল বলের অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)। তবে তিনি ইংল্যান্ড ও ভারত চলতি টেস্ট সিরিজের (England vs India Test Series) পঞ্চমটিতে একটি বিশেষ নজির স্পর্শ করেছেন। 

চলতি সিরিজের প্রথম চারটি টেস্টেই টসে হেরেছিলেন টিম ইন্ডিয়া অধিনায়ক গিল। বৃহস্পতিবার থেকে ওভালে শুরু হয়েছে শেষ তথা পঞ্চম টেস্ট (England vs India Fifth test, Oval)। সেই টেস্টেও টসে হেরেছেন ভারতের বর্তমান লাল বলের অধিনায়ক। ই নিয়ে গিল টানা পঞ্চম টেস্ট ম্যাচে টসে হারলেন। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে এটি ১৪তমবারের মতো কোনও দল পাঁচটি টসেই হেরেছে। একবিংশ শতাব্দীতে এর আগে মাত্র একবারই এমনটি ঘটেছিল ২০১৮ সালে ইংল্যান্ড সফরে ভারত পাঁচটি ম্যাচেই টসে হেরেছিল।

শুভমান গিলের চলতি টেস্ট সিরিজের পাঁচটিতেই টসে হারার পাশাপাশি ভারতীয় পুরুষ দল আন্তর্জাতিক ক্রিকেটে টানা ১৫তম ম্যাচে টসে হেরেছে। 

টস মানেই ৫০-৫০ সম্ভাবনা। কিন্তু পরপর ১৫টি টস হারার মানে ৩২,৭৬৮টির মধ্যে ১। এটি পরিসংখ্যানগত ভাবে অসম্ভব মনে হলেও এখন স্পষ্ট বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে।


```