Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Eng vs Ind: 'পন্থের অবদান ৫০ বছর মনে থাকবে', ভারতীয় সহ-অধিনায়কের প্রশংসায় মঞ্জরেকর

২০০২ সালে ভাঙা চোয়াল নিয়ে বোলিং করার সময় অনিল কুম্বলের ব্রায়ান লারাকে আউট করার মতোই পন্থের ফ্র্যাকচার নিয়ে ব্যাট করতে নামার ঘটনা স্মরণীয় হয়ে থাকবে। 

Eng vs Ind: 'পন্থের অবদান ৫০ বছর মনে থাকবে', ভারতীয় সহ-অধিনায়কের প্রশংসায় মঞ্জরেকর

সঞ্জয় মঞ্জরেকর ও ঋষভ পন্থ

সৌম্য বাগচী

শেষ আপডেট: 25 July 2025 18:12

দ্য ওয়াল ব্যুরো: শৌর্য, মানসিক দৃড়তা, আত্মবিশ্বাস নিয়ে ম্যাঞ্চেস্টার টেস্টে ঋষভ পন্থ (Rishabh Pant) যা করেছেন, তা ক্রিকেটের ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছ। ইংল্যান্ড-ভারত চলতি টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচের (England vs India Fourth Test) দ্বিতীয় দিনে ভাঙা পা নিয়ে ঋষভ যে ব্যাট হাতে বাইশ গজে নেমে পড়বেন, সেটা হয়তো বুঝতে পারেননি তাঁর অতি ভক্তও। প্রবল যন্ত্রণাকে উপেক্ষা করে তাঁর এই পরাক্রমে মুগ্ধ গোটা ক্রিকেট-বিশ্ব। 

ম্যাঞ্চেস্টার টেস্টে ভারতের প্রথম ইনিংস ৩৫৮ রানে শেষ হয়। প্রথম ইনিংসে ভাল শুরু করেও আশাজনক স্কোর গড়তে পারেনি টিম ইন্ডিয়া। তবেভাঙা পা নিয়ে ঋষভ পন্থের ইনিংস এখন সব থেকে বেশি চর্চায়। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকার (Sanjay Manjrekar) মুগ্ধ ঋষভের এই লড়াই দেখে। তিনি বলেছেন যে, ২০০২ সালে ভাঙা চোয়াল নিয়ে বোলিং করার সময় অনিল কুম্বলের ব্রায়ান লারাকে আউট করার মতোই পন্থের ফ্র্যাকচার নিয়ে ব্যাট করতে নামার ঘটনা স্মরণীয় হয়ে থাকবে। মঞ্জরেকর বলেন, এই ইনিংসটি ভারতীয় সহ-অধিনায়কের দলের প্রতি প্রতিশ্রুতি এবং সাহসিকতার প্রমাণ।

ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের প্রথম দিনে ক্রিস ওকসের বল রিভার্স সুইপ করার চেষ্টা করার সময় ৩৭ রান করে রিটায়ার হার্ট হন পন্থ। স্ক্যানে দেখা গিয়েছে, তার ডান পায়ের আঙুলে ফ্র্যাকচার হয়েছে। দ্বিতীয় দিনে তিনি ক্রিজে ফিরে অর্ধশতকের ইনিংস খেলেন এবং দুটি জুটিতে অবদান রাখেন। 

মঞ্জরেকর জিও হটস্টারকে বলেন, “যখন আপনি অনিল কুম্বলের চোয়ালে ব্যান্ডেজ বেঁধে বোলিং করার মতো কাজ করবেন, তখন ইতিহাসের সেই মুহূর্তগুলি আপনি ৫০ বছর পরেও মনে রাখবেন। এটি দেখায় যে, তারা ভারতের হয়ে খেলার জন্য তারা কতটা প্রতিশ্রুতিবদ্ধ। টেস্ট ক্রিকেটে বিশেষ কিছু আছে, বিশেষ করে যখন এটি ইংল্যান্ডে খেলা হয়। এখানে প্রত্যেক ক্রিকেটারের প্রতি সবসময় নজর রাখা হয়। প্রত্যেকেই চান এখানে সেরাটা দিতে। যদি আপনি ভাবেন পন্থ কেন সাদা বলের ক্রিকেটে একই প্রভাব ফেলতে পারেনি, তাহলে সম্ভবত এটিই কারণ। কারণ পন্থ অন্য যেকোনও ফরম্যাটের থেকে টেস্ট ক্রিকেটকে বেশি গুরুত্ব দেয় ও নিজেকে প্রমাণ করতে চায়।

মঞ্জরেকর মনে করেনব্যাট করতে যাওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণরূপে ছিল ঋষভের। তিনি বলেন, “আমরা যখন ঋষভ পন্থকে গৌতম গম্ভীরের সঙ্গে কথা বলতে দেখলাম, তখন  সাদা পোশাকে ছিল। আমরা ভেবেছিলাম ইনিংসের শেষে হয়তো ব্যাট করতে আসবে। কে ভেবেছিল যে, পরবর্তী উইকেট পতনের পর পন্থ ব্যাট করতে আসবেপন্থ আহত, কিন্তু এই খেলোয়াড়কে উপেক্ষা করবেন না। এমনকি, যদি একদিন দেখেন সে তার পা নাড়াতে পারছে না, তবুও তার হাত-চোখের সমন্বয় এতটাই দুর্দান্ত যে আধিপত্য বিস্তার করবে

এখানেই থামেননি ভারতের এই প্রাক্তন ব্যাটার। মঞ্জরেকর বলেন, এজন্যই ইংল্যান্ড চিন্তিত হবে যে,ন্থ ফিরে এসেছে। যদিও সে স্পষ্টতই ব্যথায় ভুগছিল। এটা সম্পূর্ণ পন্থের সিদ্ধান্ত। সে সিদ্ধান্ত নিয়েছে যে আমি মাঠে যাব।


```