Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

Eng vs Ind: দ্বিতীয় দিনের খেলা শুরু হতে না হতেই মুড়িয়ে গেল ভারত

দ্বিতীয় দিন মাত্র ৫.৪ ওভার খেলতে পারল ভারত। স্কোর বোর্ডে যোগ হল ২০ রান।

Eng vs Ind: দ্বিতীয় দিনের খেলা শুরু হতে না হতেই মুড়িয়ে গেল ভারত

করুণ নায়ার ও ওয়াশিংটন সুন্দর

সৌম্য বাগচী

শেষ আপডেট: 1 August 2025 16:24

দ্য ওয়াল ব্যুরো: দ্বিতীয় দিন সবে শুরু হয়েছে। দর্শকরা তখনও গুছিয়ে বসতে পারেননি। সবার আশা করুণ নায়ার ও ওয়াশিংটন সুন্দর ভারতকে ওভাল টেস্টের প্রথম ইনিংসে সম্মানজনক স্কোর এনে দেবেন। কিন্তু কোথায় কী? কোনও কিছু বুঝে ওঠার আগেই ভারতের প্রথম ইনিংস শেষ।

ইংল্যান্ড-ভারত পঞ্চম টেস্টে (England vs India Fifth Test) ভারতের প্রথম ইনিংস (First Innings) শেষ ২২৪ রানে। দ্বিতীয় দিন মাত্র ৫.৪ ওভার খেলতে পারল ভারত। স্কোর বোর্ডে যোগ হল ২০ রান।

প্রথম দিন স্টাম্পের সময় টিম ইন্ডিয়ার রান ছিল ছয় উইকেট হারিয়ে ২০৪। ৫২ রান করে অপরাজিত ছিলেন আট বছর পর টেস্টে অর্ধশতকের মুখ দেখা করুণ নায়ার। আর তাঁর সঙ্গে ১৯ রান করে অপরাজিত ছিলেন আগের টেস্টে শতরান করা ওয়াশিংটন সুন্দর

দ্বিতীয় দিন ভারতের স্কোর বোর্ডে রান যখন ২১৮ তখন সপ্তম উইকেটের পতন হয় টিম ইন্ডিয়ার। এদিন মাত্র পাঁচ রান করতে পারেন করুণ। ৫৭ রান করে জশ টংয়ের বলে উইকেটরক্ষক জেমি স্মিথের হাতে ক্যাচ তুলে ফিরে যান তিনি। এর পর দলীয় স্কোরে দুই রান যোগ হতেই আউট হন সুন্দর। ২৬ রান করে গ্যাস অ্যাটকিনসনের বলে জেমি ওভারটনের হাতে ক্যাচ তুলে ড্রেসিংরুমে ফিরে যান এই ভারতীয় অলরাউন্ডার। এরপর ভারতের ইনিংস শেষ হওয়া ছিল শুধু সময়ের অপেক্ষা। 

কোনও রান না করেই আউট হন মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা। দুজনকেই ফেরান অ্যাটকিনসন। ভারতের ইনিংস শেষ হয় ২২৪ রানে। শূন্য রানে অপরাজিত থাকেন আকাশ দীপ। ইংল্যান্ডের হয়ে পাঁচটি উইকেট নিয়েছেন অ্যাটিকনসন, তিনটি উইকেট নিয়েছেন টং।


```