Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Eng vs Ind: এর থেকেও কম ব্যবধানে হেরেছে ভারত, জেনে নিন কবে, কোথায়?

লর্ডসের হার বিদেশের মাটিতে ভারতীয় দলের দ্বিতীয় কম ব্যবধানে পরাজয়। এর আগে, ১৯৭৭ সালে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত হেরেছিল ১৬ রানে।

Eng vs Ind: এর থেকেও কম ব্যবধানে হেরেছে ভারত, জেনে নিন কবে, কোথায়?

ইংল্যান্ড বনাম ভারত লর্ডস টেস্ট

সৌম্য বাগচী

শেষ আপডেট: 15 July 2025 14:35

দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ড বনাম ভারত পাঁচ টেস্টের (England vs India Test Series) সিরিজের তৃতীয়টিতে হেরে ১-২ ব্যবধানে পিছিয়ে পড়েছে টিম ইন্ডিয়া। এই টেস্টের মোট ১৫টি সেশনের ১২টিতেই বলতে গেলে এগিয়ে ছিল গৌতম গম্ভীরের ছাত্ররা। কিন্তু চতুর্থ দিন থেকেই ম্যাচের কর্তৃত্ব হারাতে শুরু করে ভারত। শেষ পর্যন্ত মাত্র ২২ রানে লর্ডস টেস্টে হেরে গিয়েছে শুভমান ব্রিগেড।

এই টেস্টে জিততে ভারতের দ্বিতীয় ইনিংসে প্রয়োজন ছিল ১৯৩ রান। কিন্তু প্রথমসারির ব্যাটারদের ব্যর্থতায় সেই রানই পাহাড় প্রমাণ হয়ে দাঁড়ায়। শেষ দিকে টেলএন্ডারদের নিয়ে রবীন্দ্র জাদেজা অসাধারণ দৃঢ়তা দেখালেও ভারতের ইনিংস শেষ হয় ১৭০ রানে।

এর আগে, বেন স্টোকসের দল লিডস টেস্টে ভারতকে পাঁচ উইকেটে হারিয়েছিল। মেন ইন ব্লুজ অবশ্যএজবাস্টনে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতায় ফেরে। দ্বিতীয় টেস্ট ভারত জিতেছিল ৩৩৬ রানের বড় ব্যবধানে। চতুর্থ টেস্টেও ভারতের দাদাগিরি অবশ্য বজায় ছিল। কিন্তু তাল কাটল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে।

লর্ডসের হার বিদেশের মাটিতে ভারতীয় দলের দ্বিতীয় কম ব্যবধানে পরাজয়। এর আগে, ১৯৭৭ সালে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত হেরেছিল ১৬ রানে।

বিদেশের মাটিতে টেস্টে ভারতের সবচেয়ে কম ব্যবধানে হার

পার্থক্য 

বিরোধী দল

স্থান

বছর

১৬ রান

অস্ট্রেলিয়া

ব্রিসবেন

১৯৭৭

২২ রান

ইংল্যান্ড

লর্ডস

২০২৫

৩১ রান

ইংল্যান্ড

বার্মিংহাম

২০১৮

৩৮ রান

অস্ট্রেলিয়া

অ্যাডিলেড

১৯৯২

৩৮ রান

ওয়েস্ট ইন্ডিজ

বার্বাডোজ

১৯৯৭


```