Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

Eng vs Ind: ওভাল টেস্টে জেতার অবস্থাতেই রয়েছে ভারত, দাবি বরুণ অ্যারনের

চতুর্থ দিন টি-এর পর ভারতীয় বোলাররা যেরকম বোলিং করেছে, তা দেখে আমার মনে হচ্ছে টিম ইন্ডিয়া জয়ের পথেই আছে।

Eng vs Ind: ওভাল টেস্টে জেতার অবস্থাতেই রয়েছে ভারত, দাবি বরুণ অ্যারনের

ওভাল টেস্ট

সৌম্য বাগচী

শেষ আপডেট: 4 August 2025 12:28

দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ড বনাম ভারতের চলতি টেস্ট সিরিজ (England vs India Fifth Test) এখন শেষ পর্যায়ে। ওভালে (Oval) চলছে পঞ্চম টেস্ট। আজ টেস্টের শেষ তথা পঞ্চম দিন। ইংল্যান্ডের জিততে প্রয়োজন ৩৫ রান, আর ভারতের জিততে গেলে প্রয়োজন চারটি উইকেট। তবে ক্রিস ওকসের চোট থাকায় তিনি আদৌ ব্যাট করতে পারবেন কি না, সে নিয়ে সন্দেহ রয়েছে।

এই টেস্টে হার মানেই সিরিজ হাতছাড়া হয়ে যাবে টিম ইন্ডিয়ার। স্কোর বোর্ডের দিকে তাকালে মনে হতে পারে হাসতে হাসতে এই টেস্ট জেতা উচিত ইংল্যান্ডের। কারণ ইংল্যান্ডের লোয়ার অর্ডারের ব্যাটিং গভীরতা অন্য যে কোনও দলের থেকে ভাল। তবে সেই কবে নেভিল কার্ডাস বলে গিয়েছিলেন, স্কোর বোর্ড হল গাধা।’ 

ভারতের বোলিং ব্রিগেড বিশেষত, মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা ওভালে চতুর্থ দিনের চতুর্থ শেষণে যেরকম দাপট দেখিয়েছেন, তাতে জয়ের স্বপ্ন দেখছে আপামর ভারতীয়। পাশাপাশি বিশেষজ্ঞরাও মনে করছেন, বৃষ্টি এসে খেলা পণ্ড না করলে চতুর্থ দিনই হয়তো ম্যাচ জিতে নিতে পারত গিল ব্রিগেড। 

চতুর্থ দিন বেন ডাকেট ও অলি পোপ আউট হওয়ার পর ভারত ম্যাচে ফেরে। কিন্তু হ্যারি ব্রুক ও জো রুটের জুটি ইংল্যান্ডকে ম্যাচে ফেরায়। ১৯ রানে ব্রুকের ক্যাচ সিরাজ তালুবন্দি করলেও তাঁর পা বাউন্ডারি লাইন স্পর্শ করে ফেলে। এরপর ব্রুক করেন ১১১ রান। পাশাপাশি জো রুট তাঁর কেরিয়ারের ৩৯তম টেস্ট সেঞ্চুরি করে জয়ের কাছাকাছি পৌঁছে দেন ইংল্যান্ডকে।

কিন্তু চতুর্থ দিনের শেষ পর্যায়ে এসে ম্যাচে ফেরে ভারত। দ্রুত প্যাভিলিয়নে ফিরে যান রুট ও জ্যাকব বেথেল। সেই সময় বল হাতে যেন আগুন ঝরাচ্ছিলেন সিরাজ ও কৃষ্ণা। তাই হয়তো জাতীয় দলের প্রাক্তন পেসার বরুণ অ্যারন (Varun Aaron) মনে করছেন, পঞ্চম দিনে জয়ের অবস্থানে থেকেই নামবে ভারত। ম্যাচ সেন্টারে জিও হটস্টারের সঙ্গে কথা বলার সময় বরুণ বলেন, চতু্র্থ দিন শেষে বিশ্রাম পেয়েছেন ভারতীয় বোলাররা। পঞ্চম দিন তাঁরা তরতাজা হয়েই নামবেন। এই টেস্ট জিতে সিরিজ ড্র করা তাঁদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত।

ভারতের এই প্রাক্তন স্পিডস্টার বলেছেন, কখনও কখনও ১০-১৫ মিনিটের বিরতিও একটি দলের কাছে দারুণ বিষয় হয়ে উঠতে পারে। এই সময় ড্রেসিংরুমে বসে স্ট্র্যাটেজি ঠিক করার সঙ্গে সাময়িক বিরতিতে নিজেদের শারীরিক ভাবেও তরতাজা করে নেওয়া যায়। ভারতীয় দলের কাছে একটা বিষয় খুবই স্পষ্ট, আর সেটা হল, আমরা গত ষাট দিন ধরে কঠোর পরিশ্রম করে চলেছি। গোটা সিরিজ জুড়ে আধিপত্য বিস্তার করেও ম্যাচের ফলাফল আমাদের পক্ষে নয়। এটাই শেষ সুযোগ। এই ম্যাচ জিততেই হবে সিরিজ ড্র করার জন্য। এই অবস্থায় হেরে যাওয়া খুবই বেদনার। চতুর্থ দিন টি-এর পর ভারতীয় বোলাররা যেরকম বোলিং করেছে, তা দেখে আমার মনে হচ্ছে টিম ইন্ডিয়া জয়ের পথেই আছে।

সেই সঙ্গে বরুণের বক্তব্য, ওভালের মাঠে প্রচুর সমর্থক ভারতকে সমর্থন জানাচ্ছেন। তাঁদের উৎসাহ সিরাজ-কৃষ্ণাদের আরও ভাল বল করার প্রেরণা জোগাবে। তাই ভারতের এই ম্যাচ অবশ্যই জেতা উচিত। 


```