Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Eng vs Ind: দলে জায়গা পেয়ে বিতর্ক জমালেন, শেষমেশ মাঠে না নেমেই বাড়ি ফিরছেন হর্ষিত রানা

এতকিছুর পরেও একটি টেস্টেও নামা হল না হর্ষিতের। আজ সকালে হেডিংলে থেকে বার্মিংহ্যাম রওয়া হয় টিম বাস। ছাড়ে স্থানীয় সময় সাড়ে ১১টা নাগাদ। তিন ঘণ্টার যাত্রাপথ। সেই বাসে দলের সমস্ত সদস্য থাকলেও দেখা মেলেনি হর্ষিতের। 

Eng vs Ind: দলে জায়গা পেয়ে বিতর্ক জমালেন, শেষমেশ মাঠে না নেমেই বাড়ি ফিরছেন হর্ষিত রানা

হর্ষিত রানা

শেষ আপডেট: 25 June 2025 18:43

দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিক টিমে ছিলেন না। ভারতীয় এ দলের হয়ে প্রস্তুতি ম্যাচ খেলেন। মাত্র দু’উইকেট নেন। তারপরেও টেস্ট সিরিজে জায়গা পান। বিতর্ক ওঠে, দানা বাঁধে প্রশ্ন। প্রথম টেস্টে মাঠে নামেননি। দ্বিতীয় টেস্টের প্রস্তুতি শুরুর পথে। তার আগেই বিতর্কিত বোলারকে ছেড়ে দিল টিম ম্যানেজমেন্ট!

এই হচ্ছে হর্ষিত রানার এক সপ্তাহের কিস্যা! ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে বল হাতে অত্যন্ত সাদামাটা পারফরম্যান্স। ২৭ ওভারে ৯৯ রান দিয়ে মাত্র এক উইকেট দখল করেন। অথচ কী অদ্ভুতভাবে প্রথম টেস্টের আগে সম্ভবত জসপ্রীত বুমরাহর চোটের কথা চিন্তা করে অতিরিক্ত পেসার হিসেবে হর্ষিতকেই বেছে নেয় গম্ভীরের টিম ম্যানেজমেন্ট।

এই নিয়ে শুরু হয় জলঘোলা। এমনিতেই হর্ষিতের প্রতি কোচ গম্ভীরের আলাদা পক্ষপাতের অভিযোগ অতীতে অনেকবার উঠেছে। যখন নাইট রাইডার্সের ডাগ আউটে বসতেন গম্ভীর, তবে থেকেই হর্ষিতকে অন্য নজরে দেখেন, সমর্থকদের দাবি নতুন নয়। এবার অপ্রত্যাশিতভাবে ভারতীয় এ দল থেকে সরাসরি প্রাথমিক দলে জায়গা পাওয়ায় তা নতুন ইন্ধন পেয়েছে।

যাকে উস্কেছেন ডোডা গণেশের মতো প্রাক্তন ক্রিকেটার। সরাসরি কোচের দিকে অভিযোগের আঙুল তুলে বলেছেন, ‘আংশুল কাম্বোজকে দলে নেওয়া উচিত ছিল। হর্ষিত রানাকে নিয়ে এই আসক্তির রহস্য কিছুতেই বুঝি না!’ 

অহেতুক প্রধান্য ও পক্ষপাত নিয়ে মুখ খোলেন মুকেশ কুমারও। ক্যান্টারবেরির প্রস্তুতি ম্যাচে ২৫ ওভার হাত ঘুরিয়ে ৯২ রানের বিনিময়ে তুলে নেন তিনটি উইকেট। তিনজন শিকারই দলের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান। তাঁদের একজন দুর্দান্ত ম্যাক্স হোল্ডেন। বিপক্ষ টিমের অধিনায়ক জেমস রেউকেও আউট করেন। তাঁকে টপকে দলে জায়গা পেলেন যিনি, সেই হর্ষিতের নাম না করে একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্য নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন মুকেশ। যেখানে লেখা: ‘কর্ম ঠিকই সময় নেয়, কিন্তু ফাঁকি দেয় না। একদিন না একদিন বদলা নেবেই। তাই সাবধান থাকো—কর্ম কখনও ভোলে না, ক্ষমাও করে না।’

যদিও এতকিছুর পরেও একটি টেস্টেও নামা হল না হর্ষিতের। আজ সকালে হেডিংলে থেকে বার্মিংহ্যাম রওয়া হয় টিম বাস। ছাড়ে স্থানীয় সময় সাড়ে ১১টা নাগাদ। তিন ঘণ্টার যাত্রাপথ। সেই বাসে দলের সমস্ত সদস্য থাকলেও দেখা মেলেনি হর্ষিতের। এই নিয়ে কোচ গৌতম গম্ভীরকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি এখনও নির্বাচক চেয়ারম্যানের সঙ্গে কথা বলিনি। তাঁর সঙ্গে যোগাযোগ করব। কারণ দলে সামান্য কিছু সমস্যা দেখা দিয়েছে। এই কারণে হর্ষিতকে ব্যাক আপ হিসেবে রাখা হয়েছিল। কিন্তু এখন সব সমস্যা কেটে গিয়েছে। তাই ও ফিরে যেতে পারে।’


```