Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

Eng vs Ind: বুমরাহকে নিয়ে ভীত ইংল্যান্ড, পোপ জানিয়ে দিলেন ইংল্যান্ড শিবিরের গোপন কথা

ইংল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে শতরান করা অলি পোপ কিন্তু ভীত ভারতের বোলিং আক্রমণ নিয়ে। বিশেষত জশপ্রীত বুমরাহকে নিয়ে রীতিমতো চিন্তিত এই ইংরেজ ব্যাটার। 

Eng vs Ind: বুমরাহকে নিয়ে ভীত ইংল্যান্ড, পোপ জানিয়ে দিলেন ইংল্যান্ড শিবিরের গোপন কথা

অলি পোপ

শেষ আপডেট: 23 June 2025 14:07

দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ড বনাম ভারতের প্রথম টেস্টের (India vs England First Test) তিন দিন অতিক্রান্ত। লিডস টেস্টের তৃতীয় দিন শেষে ভারতীয় দলে দ্বিতীয় ইনিংসের লিড ৯৬ রান। এই অবস্থায় বিশেষজ্ঞরা মনে করছেন, ফিফটি-ফিফটি অবস্থানে রয়েছে এই টেস্ট। জিততে পারে যে কোনও দলই।

টিম ইন্ডিয়া এখন লক্ষ্য চতুর্থ দিনে যত তাড়াতাড়ি সম্ভব রান সংগ্রহ করে পঞ্চম দিনে ইংল্যান্ডকে কঠিন চ্যালেঞ্জ দেওয়া। তবে ভারতীয় দলের চিন্তার কারণ তাদের বোলিং ব্রিগেড। জশপ্রীত বুমরাহ আর কিছুটা প্রসিদ্ধ কৃষ্ণ ছাড়া আর কোনও বোলারই সেভাবে প্রথম ইনিংসে নিজেদের প্রমাণ করতে পারেননি। তাই লিড যত বেশি হবে, ততই জয়ের সম্ভাবনা বাড়বে গৌতম গম্ভীরের ছাত্রদের কাছে।

তবে ইংল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে শতরান করা অলি পোপ (Ollie Pope) কিন্তু ভীত ভারতের বোলিং আক্রমণ নিয়ে। বিশেষত জশপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) নিয়ে রীতিমতো চিন্তিত এই ইংরেজ ব্যাটার। 

ইংল্যান্ডের সহ-অধিনায়ক অলি পোপ বলেছেনতিনি কোনও নির্দিষ্ট লক্ষ্য নিয়ে ভাবছেন না, তবে প্রতিপক্ষ দল যত কম লক্ষ্য দেবে, ততই ভাল হবে।

দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত ভারত দুই উইকেটে ৯০ রান করেছে। তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার পর পোপ বলেন, "কেএল রাহুল আমাদের জন্য গুরুত্বপূর্ণ উইকেট হবে। লক্ষ্যের জন্য কোনও নির্দিষ্ট সংখ্যা নেই, তবে লক্ষ্য যত কম হবে তত ভাল। আউটফিল্ড ভাল, বল দ্রুত ছুটছে। সার্কেলর ভিতর থাকা ফিল্ডিং বল মিস করলেই অবধারিত চার হচ্ছে। সেই সঙ্গে বুমরাহর কথাও ভাবতে হচ্ছে। পঞ্চম দিনে ওর মতো বোলারকে সামলানো সহজ বিষয় নয়।"

ইংল্যান্ডের প্রথম ইনিংসে পোপের ব্যাট থেকেই এসেছে সর্বোচ্চ রান। ১০৬ রান করেন তিনি। পোপ বলেছেন, ভারত যখন ব্যাট করছিল তখন বেশির ভাগ সময়ই রোদ ছিল, যা ব্যাটিংয়ের জন্য আদর্শ। কিন্তু দ্বিতীয় দিনের মাঝ পর্ব থেকে আকাশে মেঘ জমতে শুরু করে। তখন ব্যাটারদের পক্ষে কন্ডিশন খুব একটা সহজ ছিল না। তাই আমি বুঝতে পেরেছিলাম, আমার পক্ষে সেঞ্চুরি করা কঠিন হবে। ভাল বলকে সম্মান করে খারাপ বলে রান তোলার পথে হাঁটতে শুরু করি। আমি এখানকার কন্ডিশন এবং পিচ সম্পর্কে ওয়াকিবহাল ছিলাম। দ্রুত আউটফিল্ড, একটু সুইং হতে পারে তা জানি। যতটা সম্ভব দেরিতে খেলেছি, স্কয়ার খেলেছি এবং সুইংয়ের সঠিক ব্যবহার করেছি।

পোপ বলেন, “ভারতে দুই দলের মধ্যে শেষ সিরিজে আমি ভাল করতে পারিনি। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে, আমার শেষ ইনিংস যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করব। সেটা শূন্য হোক বা সেঞ্চুরি।


```