Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Eng vs Ind: দ্বিতীয় দিন শুরুতেই লর্ডসে বুমরাহ ঝড়, ধুঁকছে ইংল্যান্ড

এদিন তিনিটি উইকেট পড়েছে। আর তিনটিই শিকার করেছেন বুমরাহ। লাঞ্চের আগে সাত উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছে ইংল্যান্ড।

Eng vs Ind: দ্বিতীয় দিন শুরুতেই লর্ডসে বুমরাহ ঝড়, ধুঁকছে ইংল্যান্ড

জসপ্রীত বুমরাহ

শেষ আপডেট: 11 July 2025 16:39

দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ড-ভারত চলতি টেস্ট সিরিজের (England vs India Test Series) দ্বিতীয় টেস্টে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবে খেলানো হয়নি জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah)। তবে লর্ডসে (Lords) অনুষ্ঠিত তৃতীয় টেস্টে অবশ্য খেলছেন ভারতের এই স্পিডস্টার। এই টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করছে ইংল্যান্ড।

লর্ডস টেস্টের প্রথম দিনে চার উইকেট হারিয়ে ২৫১ রান করেছিল ইংল্যান্ড। যা তাদের সঙ্গে কখনওই মানানসই নয়। প্রথম দিন বুমরাহ নিয়েছিলেন একটি মাত্র উইকেট। কিন্তু দ্বিতীয় দিন শুরু থেকেই তাণ্ডবলীলা দেখাতে শুরু করে দিয়েছেন বুমবুম

লর্ডস টেস্ট শুরুর আগে থেকেই প্রাক্তন ইংলিশ ক্রিকেটাররা বলতে শুরু করে দিয়েছিলেন, ইংল্যান্ডকে জিততে গেলে বুমরাহ প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে। চলতি টেস্টের প্রথম দিন অবশ্য ঘুমপাড়ানি ক্রিকেট খেলে বুমরাহকে কিছুটা হলেও সামলাতে পেরেছিলেন ইংলিশ ব্যাটাররা। কিন্তু তৃতীয় দিন শুরু থেকেই প্রশ্নপত্র যেন কঠিন হয়ে উঠল। বুমরাহর আগ্রাসনের সামনে নতজানু ইংল্যান্ড।

গতকাল ৯৯ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। এদিন তিনি শতকের দেখা পেলেও ইনিংস দীর্ঘায়িত করতে পারেননি। ১০৪ রান করে বোল্ড আউট হয়ে ড্রেসিংরুমে ফিরে যান তিনি। ঘাতক সেই বুমরাহ। ইংল্যান্ডের রান তখন ছয় উইকেটে ২৭১।

রুটের আউটের আগেই অবশ্য বুমরাহ ম্যাজিক শুরু হয়ে গিয়েছিল লর্ডসের বাইশ গজে। প্রথমেই তিনি ফেরান ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসকে। ৪৪ রান করার পর তাঁর উইকেট নড়ে যায় বুমরাহর বলে। ইংল্যান্ডের রান তখন ২৬০।

রুটকে আউট করার পরের বলেই ক্রিস ওকসকে (০) গোল্ডেন ডাক করেন বুমরাহ। তাঁর বলের কোনও উত্তর খুঁজে না পেয়ে উইকেটরক্ষক ধ্রুব জুরেলের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান ওকস। এদিন তিনিটি উইকেট পড়েছে। আর তিনটিই শিকার করেছেন বুমরাহ। লাঞ্চের আগে সাত উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছে ইংল্যান্ড।

এদিকে, গতকাল বাম হাতের আঙুলে চোট পেয়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন ভারতের উইকেটরক্ষক ঋষভ পন্থ। এদিনও নামতে পারেননি তিনি। তাঁর পরিবর্তে এদিন উইকেটরক্ষকের দায়িত্ব সামলাচ্ছেন ধ্রুব জুরেল। 


```