Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চন্দ্রকান্ত-ভরত যুগের অবসান! কলকাতা নাইট রাইডার্সের কোচিংয়ে বড়সড় রদবদল

২০২৪ সালে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে আইপিএল ট্রফি জেতে কলকাতা নাইট রাইডার্স। সেই দলে কোচ হিসেবে চন্দ্রকান্ত ও অরুণ ছিলেন বলেই এবারের মরশুম নিয়ে অনুরাগীদের প্রত্যাশা ছিল। 

চন্দ্রকান্ত-ভরত যুগের অবসান! কলকাতা নাইট রাইডার্সের কোচিংয়ে বড়সড় রদবদল

চন্দ্রকান্ত পণ্ডিত-ভরত অরুণ

রূপক মিশ্র

শেষ আপডেট: 29 July 2025 18:35

দ্য ওয়াল ব্যুরো: দু’পক্ষের সম্মতিক্রমে কলকাতা নাইট রাইডার্সের (KKR) কোচের পদ থেকে সরে দাঁড়ালেন চন্দ্রকান্ত পণ্ডিত (Chandrakant Pandit)। কুর্সি হারালেন বোলিং কোচ ভরত অরুণকেও (Bharat Arun)। শোনা যাচ্ছে, তিনি চেন্নাই সুপার কিংসে (CSK) যোগ দিতে চলেছেন। যদিও সিএসকে শিবির খবরের সত্যতা অস্বীকার করেছে।

২০২৩ সালের আইপিএলের আগে নাইট শিবিরের দায়িত্ব নেন চন্দ্রকান্ত। ঘরোয়া ক্রিকেটে পরপর রঞ্জি ট্রফিজয়ী কোচের রেকর্ড কেকেআর কর্তাদের নজর কাড়ে। একই সঙ্গে টিম ইন্ডিয়ার প্রাক্তন বোলিং কোচ ভরত অরুণকেও দলে নেওয়া হয়। যদিও এবারের মরশুমে হতাশাজনক পারফরম্যান্সের জেরে তাঁদের জমানা দীর্ঘস্থায়ী হল না।

আজই এক বিবৃতিতে কলকাতা নাইট রাইডার্স জানিয়েছে, ‘২০২৫ আইপিএল মরসুমের পর হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ও বোলিং কোচ ভরত অরুণের সঙ্গে আমাদের পথচলার ইতি। দু’পক্ষের বোঝাপড়ার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁদের অবদানের জন্য আমরা কৃতজ্ঞ। কেকেআর পরিবার দুজনকেই সফল ভবিষ্যতের শুভেচ্ছা জানাচ্ছে।’

প্রসঙ্গত, জাতীয় দলের প্রাক্তন উইকেটকিপার চন্দ্রকান্ত পণ্ডিত কোচ হিসেবে রঞ্জি ট্রফিতে মুম্বই, বিদর্ভ ও মধ্যপ্রদেশকে চ্যাম্পিয়ন করেছেন। তাঁর অধীনে বিদর্ভ পরপর দু’বছর (২০১৮ ও ২০১৯) রঞ্জি ট্রফি জেতে। ২০২২ সালে তাঁরই কোচিংয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয় মধ্যপ্রদেশ। এই সফল কেরিয়ার পরিসংখ্যানের জোরেই তিনি কেকেআরের দায়িত্বে বসেন।

অন্যদিকে, ভরত অরুণ ২০১৪ থেকে ২০২১—দীর্ঘ সময় ভারতীয় জাতীয় দলের বোলিং কোচ। বিরাট কোহলির অধিনায়কত্বে ভারত যখন বিদেশে টেস্ট জয় করে ইতিহাস গড়ে, সেই দলের গুরুত্বপূর্ণ কোচিং স্তম্ভ ছিলেন। সামি-বুমরাহ-উমেশ-ইশান্তদের নিয়ে একটা শক্তিশালী পেস ইউনিট তৈরি হয় তাঁরই হাত ধরে। কেকেআরে আসার পর রিঙ্কু সিং, হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তীদের মতো তরুণদের সঙ্গেও অরুণের রসায়ন প্রশংসিত হয়েছে।

২০২৪ সালে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে আইপিএল ট্রফি জেতে কলকাতা নাইট রাইডার্স। সেই দলে কোচ হিসেবে চন্দ্রকান্ত ও অরুণ ছিলেন বলেই এবারের মরশুম নিয়ে অনুরাগীদের প্রত্যাশা ছিল। কিন্তু ২০২৫-এ হতাশাজনক পারফর্ম করে কেকেআর। গ্রুপের লড়াই থেকেই বিদায় নেয়, নক আউটে জায়গা জোটেনি। তারপর থেকেই কোচিং স্টাফে বদলের জল্পনা শুরু। শেষমেশ তা বাস্তবায়িত হল। এখন দেখার, কেকেআর পরবর্তী কোচ হিসেবে কাকে বেছে নেয়।

 আপাতত প্রশ্ন উঠছে—এই সিদ্ধান্ত আগামী মরশুম নিয়ে পরিকল্পনার অংশ? না ব্যর্থতার ফল? এই প্রস্থান নতুন অধ্যায়ের শুরু নাকি আরও রদবদলের ইঙ্গিত? এসবের উত্তর সামনের কয়েক মাসেই বোঝা যাবে।


```