Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

IND vs WI: ‘সৌরভ তো খুশি!’ মন্তব্য কিউরেটর সুজনের, কাল কেমন ‘খেল দেখাবে’ ইডেনের উইকেট?

এই ম্যাচ কার্যত নকআউট। পিচে রান আছে, চ্যালেঞ্জও। এখন দেখার, কারা দ্রুত মানিয়ে নিয়ে খেলার মোড় ঘোরাতে পারে।

IND vs WI: ‘সৌরভ তো খুশি!’ মন্তব্য কিউরেটর সুজনের, কাল কেমন ‘খেল দেখাবে’ ইডেনের উইকেট?

ছবি: গুগল

রূপক মিশ্র

শেষ আপডেট: 28 February 2026 12:05

দ্য ওয়াল ব্যুরো: টি২০ বিশ্বকাপের (T20 World Cup) সুপার এইট পর্বে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies) ম্যাচ কার্যত কোয়ার্টার-ফাইনাল। রবিবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) যে পিচে লড়াই হবে, সেখানেই টুর্নামেন্টের প্রথম দুশোর বেশি রান উঠেছিল। তুলেছিল স্কটল্যান্ড (Scotland)—২০৭/৪। সেই একই বাইশ গজে আগামিকাল নামবে দুই দল।

শুক্রবার সন্ধ্যায় পিচ খতিয়ে দেখেন ‘ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলে’র সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সঙ্গে ছিলেন বোর্ডের প্রধান কিউরেটর আশিস ভৌমিক (Ashish Bhowmick) ও স্থানীয় কিউরেটর সুজন মুখার্জি (Sujan Mukherjee)। দুই প্রান্ত থেকে ছানবিন চালান প্রাক্তন ভারত অধিনায়ক। দীর্ঘ আলোচনাও হয়।

সুজনের কথায়, ‘সৌরভ পিচ দেখে খুশি। এটা আদর্শ ইডেন উইকেট—রান থাকবে, আবার বোলাররাও কিছু না কিছু পাবে!’ তাঁর ইঙ্গিত, শুকনো আবহে স্পিন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আবার রাতের দিকে শিশির বড় ফ্যাক্টর।

এর আগে এই উইকেটে ৯ ফেব্রুয়ারি স্কটল্যান্ড ইতালির (Italy) বিরুদ্ধে ২০৭/৪ তোলে। চেজ করতে নামা আজুরিদের গুটিয়ে দেয় ১৩৪-এ। অফস্পিনার মাইকেল লিস্ক (Michael Leask) নেন ৪ উইকেট—পান ম্যান অব দ্য ম্যাচের সম্মানও৷

ইডেনের ট্র্যাক সাধারণত বাউন্স ও ক্যারি দেয়। ইংল্যান্ডের (England) ম্যাচে জোফ্রা আর্চার (Jofra Archer) সেই সুবিধা কাজে লাগিয়েছিলেন। ফলে ভারতের পেস আক্রমণ—জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), অর্শদীপ সিং (Arshdeep Singh) ও হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)—এই কন্ডিশন দেখে আত্মবিশ্বাসী থাকতেই পারে। পাশাপাশি পিচের মাটি যেহেতু শুকনো, তাই দ্বৈরথে স্পিনও বড় ভূমিকা নিতে পারে।

ভারত এবারের টুর্নামেন্টে ইডেনে প্রথম ম্যাচ খেলতে নামছে। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ (West Indies) এখানে গ্রুপ ম্যাচ খেলেছে—স্কটল্যান্ড ও ইতালির বিরুদ্ধে—দুটিতেই জিতেছে। তাই সাম্প্রতিক অভিজ্ঞতার দিক থেকে তারা সামান্য এগিয়ে।

আপাতত সমীকরণ সহজ। দক্ষিণ আফ্রিকা (South Africa) ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে। ভারত জিম্বাবোয়েকে (Zimbabwe) পরাস্ত করেছে। ফলে এই ম্যাচ কার্যত নকআউট। পিচে রান আছে, চ্যালেঞ্জও। এখন দেখার, কারা দ্রুত মানিয়ে নিয়ে খেলার মোড় ঘোরাতে পারে।


```