Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

‘বিশ্বকাপে দলে জায়গা পাওয়া সহজ হবে না’, রোহিত-বিরাটকে বার্তা সৌরভের

অনুরাগীদের মতো সন্দিহান সৌরভও। বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, আর সবার মতো, এই খেলা দুজনের নাগাল ছেড়ে চলে যাবে এবং তাঁরাও ক্রমশ দূরে সরতে শুরু করবেন। প্রতি বছর ১৫টি ম্যাচ খেলা মোটেও সহজ বিষয় নয়।’

‘বিশ্বকাপে দলে জায়গা পাওয়া সহজ হবে না’, রোহিত-বিরাটকে বার্তা সৌরভের

সৌরভ, বিরাট, রোহিত

শেষ আপডেট: 22 June 2025 17:11

দ্য ওয়াল ব্যুরো: তাঁরা যত খেলা থেকে সরবেন, খেলাও ছায়ার মতো পিছু হটবে।

রোহিত শর্মা ও বিরাট কোহলির উদ্দেশে এমনই নির্ভেজাল সত্যি স্বচ্ছ আয়নার মতো মেলে ধরলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কোনও রকম লুকোছাপা না করেই মহারাজের বক্তব্য: দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে-নামিবিয়ায় শুরু হতে চলা বিশ্বকাপের আসরে (২০২৭) দুই ক্রিকেটারের ময়দানে নামা বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে।  

আগের বছর টি-২০ বিশ্বকাপ জিতে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটকে বিদায় জানান বিরাট ও রোহিত। চলতি বছর দুজনে টেস্ট থেকেও অবসর নিয়েছেন। রোহিতের সিদ্ধান্ত আকস্মিক হলেও অপ্রত্যাশিত ছিল না। বিরাটের ঘোষণায় যদিও ক্রিকেটবিশ্ব তাজ্জব বনে যায়। ছন্দে ছিলেন না ঠিকই। কিন্তু তাঁর জায়গা পাওয়া-না পাওয়া নিয়ে কোনও প্রশ্ন ওঠেনি। তবুও লাল বলের ক্রিকেটকে আলবিদা জানান বিরাট।

তারপরই উঠতে থাকে আসল সওয়াল—তবে কি বিশ্বকাপের আগে ওয়ান ডে থেকেও দুই তারকার প্রস্থান ঘটবে?

হিসেব বলছে, সাতাশের বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়া দ্বিদেশীয় সিরিজে সাকুল্যে ২৭টি ম্যাচ খেলবে। অর্থাৎ, বছরপিছু মোটামুটি ১৫টি ম্যাচ। এই ধকল নেওয়া কি সম্ভব? কতটা ফিট থাকবেন দুজনে? আদৌ পারবেন জার্নির ক্লান্তি, প্র্যাকটিসের চাপ সামলে ম্যাচে পারফর্ম করতে?

অনুরাগীদের মতো সন্দিহান সৌরভও। বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, আর সবার মতো, এই খেলা দুজনের নাগাল ছেড়ে চলে যাবে এবং তাঁরাও ক্রমশ দূরে সরতে শুরু করবেন। প্রতি বছর ১৫টি ম্যাচ খেলা মোটেও সহজ বিষয় নয়।’

বিরাট ও রোহিতের রেকর্ড নিয়ে কারও মনে কোনও সংশয় নেই। দুজন মিলিয়ে একদিনের ক্রিকেটে ২৫ হাজারের উপর রান তুলেছেন। সেঞ্চুরির সংখ্যা ৮৩। আসল সওয়াল ফিটনেস নিয়ে। বয়সের থাবা কতটা পড়বে, কীভাবে পড়বে—এই চিন্তাই ঘুরপাক খাচ্ছে।

সম্প্রতি দুই তারকা ওয়ান ডে খেলা চালিয়ে যাবেন বলে জোর গলায় দাবি করলেও, বিষয়টা আরও তলিয়ে দেখার পক্ষপাতী সৌরভ। তাঁর কথায়, ‘আমার কাউকে কোনও উপদেশ দেওয়ার নেই। আমি যতটা ক্রিকেট বুঝি, ওরাও ঠিক ততটাই বোঝে। দুজনে ঠিক সিদ্ধান্ত নেবে বলেই আমার বিশ্বাস।’

টেস্ট থেকে বিদায়ের পর, এরপর যদি ওয়ান ডে থেকেও অবসর নেন, তাহলে বিরাটের বদলি কি পাওয়া যাবে না? সৌরভ অবশ্য বিচলিত নন। তাঁর ঘোষণা—একটু সময় লাগবে ঠিকই। কিন্তু জায়গা ভরাট করার খেলোয়াড় অবশ্যই উঠে আসবে।


```