Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

লাঞ্চের আগে জোড়া আঘাত! দুই ইংরেজ ওপেনারকে ফিরিয়ে প্রথম অঙ্কের নায়ক নীতীশ রেড্ডি

বুমরাহ বেঁধে রাখার সাধ্যমতো চেষ্টা করলেও উইকেট তুলতে ব্যর্থ। যখন ৬২ রান উঠে গিয়েছে, মনে হচ্ছে ওপেনিং জুটি একশোর গণ্ডি খুব সহজে পেরিয়ে যাবে, তখন নীতীশের হাতে বল তুলে দেন অধিনায়ক শুভমান গিল। 

লাঞ্চের আগে জোড়া আঘাত! দুই ইংরেজ ওপেনারকে ফিরিয়ে প্রথম অঙ্কের নায়ক নীতীশ রেড্ডি

নীতীশ রেড্ডি

শেষ আপডেট: 10 July 2025 17:49

দ্য ওয়াল ব্যুরো: মঞ্চটা ছিল বুমরাহর। কিন্তু নাটকের প্রথম অঙ্কে নায়ক হয়ে উঠলেন নীতীশ কুমার রেড্ডি। এক ওভারেই ধস নামালেন ইংল্যান্ডের লাইন আপে। লর্ডসে বাইশ গজে রীতিমতো আগুনে ফর্মে টিম ইন্ডিয়ার মিডিয়াম পেসার। ফেরালেন ইংল্যান্ডের দুই ওপেনার—ক্রলি আর ডাকেটকে। তৃতীয় টেস্টের শুরুতে ইংরেজ বাহিনী রাশ নিজেদের হাতে তুলে নিলেও মোড় ঘোরাল নীতীশের দুটি বল।

টস জিতে ব্যাট করতে নেমে ভালো শুরু করেছিল ইংল্যান্ড। স্কোরবোর্ড সচল রেখে রান কুড়োচ্ছিলেন দুই ওপেনার। বুমরাহ বেঁধে রাখার সাধ্যমতো চেষ্টা করলেও উইকেট তুলতে ব্যর্থ। যখন ৬২ রান উঠে গিয়েছে, মনে হচ্ছে ওপেনিং জুটি একশোর গণ্ডি খুব সহজে পেরিয়ে যাবে, তখন নীতীশের হাতে বল তুলে দেন অধিনায়ক শুভমান গিল। আর প্রথম ওভারেই আউট করেন দুই ওপেনারকে। দ্বিতীয় স্লিপে ক্রলির ক্যাচ। পরে এলবিডব্লিউ ডাকেট। গ্যালারি চকিতে স্তব্ধ!

এই তেজ ধরে রাখেন নীতীশ। আগুনে স্পেল, আঁটসাঁট লাইন-লেন্থ আর নিখুঁত সুইংকে কাজে লাগিয়ে রীতিমতো ঈর্ষণীয় বোলিং ফিগার—১০ ওভারে ২ মেডেন, ৩৫ রানে ২ উইকেট।

সিরিজ এখন ১-১। লর্ডসের টেস্ট ভারতের জন্য বড় পরীক্ষা। কিন্তু প্রথম দিনেই জবাব দিলেন নীতীশ। আইপিএলে যে ছেলেটা মাটি কামড়ে খেলত, সে এখন লর্ডসে দাপট দেখিয়ে ইংল্যান্ডের টপ অর্ডার ভেঙে দিচ্ছে। বুমরাহর ছায়া থেকে বেরিয়ে নীতীশ জানিয়ে দিলেন: তিনি তৈরি!


```