Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

ভারতের হয়ে খেলার স্বপ্ন দেখেন না, নেই কোনও ক্রিকেটার-বন্ধুও! পডকাস্টে আর কী কী জানালেন অর্জুন?

পিতৃপরিচয়ের পেলব ছায়ামাখা সরণি বেয়ে নয়, অর্জুন তেন্ডুলকর এগতে চান নিজের দর্শন মেনে… তা সে যতই কঠিন, শঙ্কিল, জটিল হোক না কেন! 

ভারতের হয়ে খেলার স্বপ্ন দেখেন না, নেই কোনও ক্রিকেটার-বন্ধুও! পডকাস্টে আর কী কী জানালেন অর্জুন?

অর্জুন তেন্ডুলকর

রূপক মিশ্র

শেষ আপডেট: 2 April 2026 10:32

দ্য ওয়াল ব্যুরো: পরিচয়টা ভারী, তকমা বেশ ওজনদার—‘সচিনের (Sachin Tendulkar) ছেলে’। যদিও পিতৃপরিচয়ের পেলব ছায়ামাখা সরণি বেয়ে নয়, অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar) এগতে চান নিজের দর্শন মেনে… তা সে যতই কঠিন, শঙ্কিল, জটিল হোক না কেন! এর সবচেয়ে বড় প্রমাণ ‘ভারতের হয়ে খেলা’—এই চিরচেনা স্বপ্ন তাঁর কাছে পরম মোক্ষ নয়। বরং, নিজের মতো করে ক্রিকেট খেলা, ব্যক্তিগত জীবনে শান্ত-স্থিতধী থাকা—এই ছকেই চলতে চান তিনি। সম্প্রতি এক পডকাস্টে (Shubhankar Mishra Podcast) সেই কথাই স্পষ্ট করে জানালেন লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) এই অলরাউন্ডার।

‘আমি খুশি থাকতে চাই, সেটাই বড়’

পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চান—প্রশ্নের উত্তরে চমকে দিয়েছেন অর্জুন। ভারতের হয়ে খেলা, আইপিএল তারকা হওয়া—সব অপশন ছেড়ে তিনি বেছে নিয়েছেন একেবারে অন্য পথ। অর্জুনের কথায়, ‘আমি নিজের মধ্যে খুশি থাকতে চাই। কাউকে আঘাত না করে, সৎভাবে জীবন কাটাতে চাই।’এই জবাবেই বোঝা যায়, প্রত্যাশার অবিশ্বাস্য চাপের বাইরে থাকতে তিনি কতটা আগ্রহী! পারফরম্যান্স নয়, নিজের মানসিক শান্তিকে অগ্রাধিকার দিতে উন্মুখ সচিন-পুত্র।

‘বন্ধুদের কেউ ক্রিকেটার নয়’

আরও এক চমক জাগাল এই তথ্য—অর্জুনের বন্ধুদের মধ্যে প্রায় কেউই ক্রিকেটার নন। তিনি নিজেই বলছেন, ‘ক্রিকেটার বন্ধু নেই বললেই চলে। আমার বন্ধুরা খেলে না, ক্রিকেট নিয়েও কথাও বলে না!’ পেশাদার জীবনকে প্রাত্যহিক জীবনের থেকে আলাদা রাখাটাই কি তাঁর শান্ত থাকার রহস্য? মেনেও নিলেন অর্জুন। জানালেন, গোয়ায় নিজের বাড়িতে পাঁচটি কুকুরের সঙ্গে সময় কাটান। সেটাই তাঁর ‘ডি-স্ট্রেস’ করার উপায়!

কিন্তু এতকিছুর পরেও বাইরের দুনিয়াটা তো নির্মম। অহরহ বাবার সঙ্গে তুলনা, সমাজের চোখে ‘যোগ্য সন্তান’ হয়ে উঠতে না পারা নিয়ে সমালোচনা। এতে ভয় পান না? এক শব্দে স্পষ্ট উত্তর—‘না’। অর্থাৎ, বাইরের চাপ বা ট্রোলিং—কোনও কিছুতেই অর্জুন তেল্ডুলকর খুব একটা কাতর বা প্রভাবিত হন না।

নতুন দল, নতুন শুরু

মুম্বই ইন্ডিয়ানস (Mumbai Indians) থেকে লখনউ সুপার জায়ান্টসে (Lucknow Super Giants) যোগ দিয়েছেন অর্জুন। আগের টিমে সুযোগ কম পেয়েছিলেন। দলে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), ট্রেন্ট বোল্টদের (Trent Boult) মতো তারকা থাকায় জায়গা পাওয়া কঠিন ছিল। এখন লখনউয়ে নতুন শুরু। তবে প্রতিযোগিতা এখানেও কম নয়—মহম্মদ সামি (Mohammed Shami), ময়াঙ্ক যাদব (Mayank Yadav), আবেশ খানদের (Avesh Khan) সঙ্গে লড়ে স্পট ছিনিয়ে নিতে হবে।

ব্যক্তিগত চিন্তাধারা ও রোজকার জীবনের অজানা গল্প মেলে ধরার পাশাপাশি ক্রিকেটের বর্তমান হালহকিকত নিয়েও মতামত রেখেছেন অর্জুন। যেমন, আইপিএলের (IPL 2026) ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম। ইদানীং পক্ষে-বিপক্ষে রায় জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে অক্ষর প্যাটেলের মতো প্রবীণ-নবীন অনেক তারকা। এই নীতি নিয়ে কিন্তু খুব একটা প্রীত নন অর্জুন। তাঁর মতে, ‘ক্রিকেট ১১ জনের খেলা, সেটাই থাকা উচিত।’ইমপ্যাক্ট প্লেয়ার কি তাহলে খেলার সাবেকি ছাঁচকে ভেঙে দিচ্ছে? ঠারেঠোরে এমনটাই মনে করছেন তিনি।


```