Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘প্রজন্ম আলাদা, তাই তুলনা চলে না!’ বুমরাহর সঙ্গে নিজেকে বিচার করতে নারাজ ওয়াসিম আক্রম

প্রত্যেক যুগ আলাদা। আলাদা চ্যালেঞ্জ, আলাদা আবহ। ফলে, তর্ক চলবেই। কারও কাছে ওয়াসিমের রিভার্স সুইং অদ্বিতীয়, কারও কাছে বুমরাহর ডেথ ওভারে অপ্রতিরোধ্য। 

‘প্রজন্ম আলাদা, তাই তুলনা চলে না!’ বুমরাহর সঙ্গে নিজেকে বিচার করতে নারাজ ওয়াসিম আক্রম

আক্রম ও বুমরাহ

রূপক মিশ্র

শেষ আপডেট: 2 September 2025 17:59

দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেট দুনিয়ায় প্রজন্মের তুলনা এক অন্তহীন আলাপ। সচিন বনাম বিরাট, ধোনি বনাম গিলক্রিস্ট, এখন আবার বুমরাহ বনাম আক্রম (Wasim Akram)! দু’জনই ইয়র্কারের ওস্তাদ, রিভার্স সুইংয়ে দক্ষ, স্লোয়ার ওয়ানেও তুখোড়। যদিও পাকিস্তানের কিংবদন্তি পেসারের চোখে চোখে এই তুলনা পুরোটাই অযৌক্তিক।

জিও টিভির ‘হারনা মানা হ্যায়’ অনুষ্ঠানে হাজির হন সম্প্রতি। সেখানে প্রসঙ্গ উঠতেই হেসে বললেন, ‘জসপ্রীত বুমরাহ অসাধারণ বোলার। ওর অ্যাকশন অদ্ভুত, গতি আছে, আর ভারতীয় ক্রিকেট বোর্ড যেভাবে ওকে ম্যানেজ করছে, সেটা প্রশংসনীয়। কিন্তু নয়ের দশকের সঙ্গে এখনকার তুলনা করা সম্ভব নয়। ও ডানহাতি, আমি বাঁ-হাতি। সোশ্যাল মিডিয়ায় মানুষ এসব নিয়ে লড়াই করছে—বিষয়টা যেন অন্যের বিয়েতে বাড়াবাড়ি! আমি পাত্তা দিই না, বুমরাহও দেয় না। ও আধুনিক যুগের গ্রেট। আমি আমার সময়ে খেলেছি, দায়িত্ব পালন করেছি। তবে এটুকু বলব, ও সত্যিই দুর্দান্ত!’

ভারতের প্রাক্তন পেসার বরুণ অ্যারনও (Varun Aaron) একই শো-তে বুমরাহকে নিয়ে উচ্ছ্বসিত। বলেছেন, ‘ওকে জিনিয়াস বললেও কম বলা হবে। সেনা দেশগুলিতে (SENA: South Africa, England, New Zealand, Australia) আক্রমের থেকেও বেশি উইকেট নিয়েছে। এটাই যথেষ্ট প্রমাণ। ওয়াসিম সর্বকালের সেরা পেসারদের একজন—আর বুমরাহও এখন প্রায় সেই জায়গায়!’

অস্ট্রেলিয়ার প্রাক্তন ফাস্ট বোলার শন টেট (Shaun Tait) ভারতীয় পেসারের রণকৌশল বিশ্লেষণ করেছেন নিপুণভাবে। তাঁর কথায়, ‘বুমরাহর সবচেয়ে বড় শক্তি ওর অনন্য অ্যাকশন। কব্জির ব্যবহার এমন, যে বলকে বাড়তি মুভ, দু’দিকেই সুইং করাতে পারে, উইকেটে সাহায্য পেলে সিম মুভমেন্টও আদায় করে নেয়। তার সঙ্গে ভয়ঙ্কর বাউন্সার। নিখুঁত টেকনিক, মারাত্মক অস্ত্র!’

এই বিতর্কে কী বলছে পরিসংখ্যান?

আক্রমের ঝুলিতে আন্তর্জাতিক ক্রিকেটে ৯১৬ উইকেট। বুমরাহর এখন ৬৩১-এ দাঁড়িয়ে। কাগজে-কলমে তুলনা চলতেই পারে। কিন্তু আসল কথাটা বলেছেন আক্রম নিজে। সেটা হচ্ছে—প্রত্যেক যুগ আলাদা। আলাদা চ্যালেঞ্জ, আলাদা আবহ। ফলে, তর্ক চলবেই। কারও কাছে ওয়াসিমের রিভার্স সুইং অদ্বিতীয়, কারও কাছে বুমরাহর ডেথ ওভারে অপ্রতিরোধ্য। তবে আক্রামের কথাতেই মোদ্দা সার: ‘আমি আমার সময়ে, ও এখনকার সেরা!’ আসল নির্যাস এখানেই।


```