Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

স্টিয়ারিং হাতে ধোনি, পাশে বসে কোহলি, রাঁচির রাস্তায় দুই তারকার স্মরণীয় নাইট রাইড!

রাঁচিতে প্রথম ম্যাচ ৩০ নভেম্বর। এরপর ৩ ডিসেম্বর রায়পুর ও ৬ ডিসেম্বর বিশাখাপত্তনমে পরের দুই খেলা। কোহলি ইতিমধ্যে রাঁচিতে পৌঁছেছেন, সেখানে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সৌরভ তিওয়ারি তাঁকে বিমানবন্দরে রিসিভ করেন।

স্টিয়ারিং হাতে ধোনি, পাশে বসে কোহলি, রাঁচির রাস্তায় দুই তারকার স্মরণীয় নাইট রাইড!

ধোনি ও বিরাট

রূপক মিশ্র

শেষ আপডেট: 28 November 2025 10:50

দ্য ওয়াল ব্যুরো: রাঁচিতে ভারত–দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজের আগে মাঠের বাইরে, ভরা রাস্তায় স্মরণীয় দৃশ্য। মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) নিজের গাড়িতে পাশে বসিয়ে নিয়ে যাচ্ছেন বিরাট কোহলিকে (Virat Kohli)। স্টিয়ারিং হাতে ড্রাইভারের আসনে তিনি নিজে। বৃহস্পতিবার রাতে ধোনির বাড়িতে দলের বেশ কয়েকজন ক্রিকেটার পৌঁছনোর পর এই মোলাকাতের ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

ভারতের ম্যাচ রাঁচিতে হলে প্রাক্তন অধিনায়কের ডেরায় দলের যাতায়াত প্রায় রুটিন। এবারও তার অন্যথা হয়নি। টেস্ট সিরিজে লজ্জাজনক হার (408-run defeat) কাটিয়ে ওয়ানডে সিরিজের আগে দলের পরিবেশ আপাতত ঠান্ডা, অনেকটাই স্বচ্ছন্দ— এমন ইঙ্গিত মিলল খেলোয়াড়দের চোখেমুখে। ডিনারের পর ধোনি আর কোহলিকে একসঙ্গে গাড়িতে করে বেরোতে দেখা যায়। ধোনিই ছিলেন ড্রাইভিং সিটে, কোহলি ঠিক পাশে। বাইরে দাঁড়িয়ে থাকা ভক্তরা চেষ্টা করছিলেন তাঁদের ক্যামেরাবন্দি করতে।

সোশ্যাল মিডিয়ায় অনেকের দাবি, ধোনি নাকি কোহলিকে গাড়িতে করে দল যে হোটেলে আছে, তার গেট পর্যন্ত ছেড়ে দিয়ে যান! যদিও টিম ম্যানেজমেন্ট এ যাতীয় কোনও খবর প্রচার করেনি। ঘটনা সত্যি হোক, না হোক, দুই প্রাক্তন অধিনায়কের এই রিইউনিয়নের এই ভিডিও দেখে কিন্তু ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে।

টেস্টে অবসর নিয়েছেন আগেই৷ তাই সদ্যসমাপ্ত সিরিজে খেলেননি৷ বিশ্বকাপে জায়গা পাকা করার লক্ষ্যে কোহলি ওয়ানডেতে ফিরছেন ছন্দ নিয়ে। অস্ট্রেলিয়া সফরে প্রথম দু’ম্যাচে শূন্য রানে আউট হলেও শেষ খেলায় ঝকঝকে ৭৪* রান করে ফর্মে ফিরেছেন। এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনিই  অন্যতম ভরসা। কারণ দলে অভিজ্ঞতার কমতি৷ অধিনায়ক শুভমান গিল ও সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ার দু’জনেই চোটের কারণে টিমের বাইরে।

আশ্বাস দেবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কোহলির পরিসংখ্যান। যা রীতিমতো চোখ কপালে তোলার মতো—৩১ ম্যাচে ১৫০৪ রান, গড় ৬৫.৩৯, সঙ্গে পাঁচ শতরান ও আটখানা অর্ধশতরান।

রাঁচিতে প্রথম ম্যাচ ৩০ নভেম্বর। এরপর ৩ ডিসেম্বর রায়পুর ও ৬ ডিসেম্বর বিশাখাপত্তনমে পরের দুই খেলা। কোহলি ইতিমধ্যে রাঁচিতে পৌঁছেছেন, সেখানে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সৌরভ তিওয়ারি তাঁকে বিমানবন্দরে রিসিভ করেন। খুব তাড়াতাড়ি শুরু হবে পূর্ণাঙ্গ প্রস্তুতি।টেস্টে ধাক্কা খাওয়া ভারতীয় দল ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াতে পারে কিনা—এর জবাব মেলার আগেই কোহলি–ধোনির এই পুনির্মিলনের মুহূর্ত অনুরাগীদের মন অনেকটাই হাল্কা করেছে৷


```