Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অধিনায়ক বদলের পথে দিল্লি ক্যাপিটালস, অক্ষরের জুতোয় পা গলানোর দৌড়ে এগিয়ে রাহুল

গত আইপিএলে অধিনায়কত্বের পাশাপাশি পারফরম্যান্সের দিক থেকেও নিষ্প্রভ ছিলেন অক্ষর। ব্যাট, বল কোনওটাই কথা বলেনি এই অলরাউন্ডারের। তার জেরেই এবার এই অলরাউন্ডারের উপর কোপ পড়তে চলেছে বলে মনে করা হচ্ছে। 

অধিনায়ক বদলের পথে দিল্লি ক্যাপিটালস, অক্ষরের জুতোয় পা গলানোর দৌড়ে এগিয়ে রাহুল

অক্ষর ও রাহুল

সৌম্য বাগচী

শেষ আপডেট: 31 August 2025 17:25

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতিকালে টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি স্কোয়াডের সহ-অধিনায়ক ছিলেন অক্ষর প্যাটেল (Axar Patel)। তবে এশিয়া কাপে অক্ষর নন, সূর্যকুমার যাদবের ডেপুটি হয়েছেন ভারতের লাল বলের অধিনায়ক শুভমন গিল। এদিকে, গত আইপিএলে দিল্লি ক্যাপটালসেরও (Delhi Capitals) অধিনায়ক (Captain) ছিলেন অক্ষর। এবার জানা গেল, তাঁকে আর পছন্দ নয় ক্যাপিটালসের, তারা নতুন অধিনায়ক খুঁজছে।   

আইপিএল ২০২৫-এ দিল্লি তাদের অধিনায়ক পরিবর্তন করে অলরাউন্ডার অক্ষর প্যাটেলের হাতে দলের দায়িত্ব তুলে দেয়। অক্ষরের নেতৃত্বে ডিসির শুরুটা দারুণ হলেও ক্রমশ ছন্দ পতন হতে থাকে। প্রথম চারটি ম্যাচ জিতে তারা বেশ কয়েক সপ্তাহ টেবিল টপার থাকলেও মাঝামাঝি এবং শেষ পর্যায়ে ধারাবাহিকতার অভাবে প্লে-অফ থেকে ছিটকে যায়।

গত আইপিএলে অধিনায়কত্বের পাশাপাশি পারফরম্যান্সের দিক থেকেও নিষ্প্রভ ছিলেন অক্ষর। ব্যাট, বল কোনওটাই কথা বলেনি এই অলরাউন্ডারের। তার জেরেই এবার এই অলরাউন্ডারের উপর কোপ পড়তে চলেছে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি গত মরশুমের ব্যর্থতার জন্য আসন্ন ট্রেড মরশুমে বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে দিল্লি ক্যাপিটালস। এই বিষয়ে ফ্র্যাঞ্চাইজির তরফে সরকারি ভাবে কিছু জানা না গেলেও অক্ষরের পরিবর্ত যে খোঁজা হচ্ছে সেটা পরিষ্কার। অনেকেই মনে করছেন, ২০২৬ আইপিএলে দিল্লির অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হতে পারে কেএল রাহুলের (KL Rahul) হাতে। 

অক্ষর ২০২৫ সালের আইপিএলে ১২ ম্যাচের ১১ ইনিংসে ব্যাট হাতে মাত্র ২৬৩ রান করেছিলেনযার মধ্যে একটিও অর্ধশতক ছিল না। এছাড়াওতিনি ১২ ম্যাচের ১১ ইনিংসে মাত্র পাঁচটি উইকেট নিতে সফল হন। গত মরশুমে আঙুলের চোটের কারণে তিনি অনেক ম্যাচে বোলিং করতে পারেননিযা তাঁর সেরা অলরাউন্ড পারফরম্যান্স দেখাতে না পারার একটি বড় কারণ। তবে, অক্ষরের উপর অধিনায়কত্বের চাপ স্পষ্টভাবে দৃশ্যমান ছিলযা তাঁর অধিনায়কত্বকেও প্রভাবিত করেছিলএই কারণেই মনে করা হচ্ছে অক্ষর প্যাটেল নতুন মরশুমের আগে অধিনায়কত্ব থেকে সরে যেতে পারেন।

দিল্লি ক্যাপিটালসের নতুন অধিনায়ক কে হবেন?

২০২৫ সালের আইপিএলে দিল্লি ক্যাপিটালস অক্ষর প্যাটেলকে অধিনায়ক হিসেবে নিযুক্ত করলেওফাফ ডু প্লেসিসকে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল। যদিও তখন খবর ছিল যে, কেএল রাহুলই অধিনায়কত্বের জন্য টিম ম্যানেজমেন্টের প্রথম পছন্দ ছিলেনকিন্তু তিনি এই দায়িত্ব নিতে স্পষ্টভাবে অস্বীকৃতি জানান। তবে, ২০২৬ সালের আইপিএলে রাহুলকে অধিনায়কত্ব দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। খবর অনুযায়ীঅক্ষর প্যাটেল অধিনায়কত্ব থেকে সরে আসার পরকেএল রাহুল দলের নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে আছেন এবং তিনিই সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়। এছাড়াওকেএল পাঞ্জাব কিংস এবং লখনউ সুপার জায়ান্টসের মতো দলের অধিনায়কত্বও করেছেন।

কেএল রাহুলের অধিনায়কত্বের পরিসংখ্যান

ভারতীয় দলের তারকা ব্যাটার কেএল রাহুলকে আইপিএল ২০২৫-এর মেগা নিলামে ১৪ কোটি টাকায় কিনেছিল দিল্লি ক্যাপিটালস। এর আগে তিনি লখনউ সুপার জায়ান্টসের নেতৃত্ব দিচ্ছিলেনকিন্তু টিম ম্যানেজমেন্টের সঙ্গে মতবিরোধের কারণে তিনি নিলামে নামার সিদ্ধান্ত নেন।

কেএল রাহুল এখন পর্যন্ত আইপিএলে ৬৪টি ম্যাচে পাঞ্জাব কিংস এবং লখনউ সুপার জায়ান্টসের নেতৃত্ব দিয়েছেন। তাঁর নেতৃত্বে দল ৩১টি ম্যাচে জিতেছে এবং ৩১টি ম্যাচে হেরেছে। দুটি ম্যাচ ড্র হয়েছে।

আইপিএল ছাড়াওকেএল টিম ইন্ডিয়ার অধিনায়কত্বও করেছেন। তিনি তিন ফরম্যাটেই টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছেন। এখন দেখার বিষয় হল অক্ষর অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার পর কেএল রাহুল অধিনায়কত্ব গ্রহণ করেন কি নানাকি টিম ম্যানেজমেন্ট নতুন বিকল্প খুঁজবে।


```