Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

এশিয়া কাপের আগে ব্যাটে ঝড়, টিম ম্যানেজমেন্টকে বার্তা দিচ্ছেন রিঙ্কু

রিঙ্কু হাঁকিয়েছেন ছয় ছক্কা ও ছ’টি চার। এই বাঁহাতি ব্যাটারের শেষ ২৮ রান এসেছে মাত্র ছ’টি বলে।

এশিয়া কাপের আগে ব্যাটে ঝড়, টিম ম্যানেজমেন্টকে বার্তা দিচ্ছেন রিঙ্কু

রিঙ্কু সিং

সৌম্য বাগচী

শেষ আপডেট: 31 August 2025 15:46

দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপের স্কোয়াডে রিঙ্কু সিংয়ের (Rinku Singh) নাম দেখে অনেকেই ভুরু কুঁচকে ছিলেন। কারণ সম্প্রতি তাঁর ব্যাট থেকে রান আসছিল না। তবে কেকেআর তারকা কিন্তু শনিবার বুঝিয়ে দিয়েছেন, নির্বাচকরা তাঁর উপর ভরসা রেখে কোনও ভুল করেননি। ইউপি টি-টোয়েন্টি (UP T20 League) লিগে বিধ্বংসী ইনিংস খেলেছেন উত্তরপ্রদেশের এই ব্যাটার। 

ইউপি টি-টোয়েন্টি লিগ ২০২৫-এ রিঙ্কু সিং নেতৃত্ব দিচ্ছেন মিরাট মাভেরিক্সকে। শনিবার রিঙ্কুর দলের ম্যাচ ছিল কাশী রুদ্রাসের বিপক্ষে। ১৩৬ রানের লক্ষ্যমাত্রা সামনে রেখে ব্যাট করতে নেমে মিরাটের রান একসময় ছিল তিন উইকেট হারিয়ে ২৬। সেই অবস্থায় দলের হাল ধরেন রিঙ্কু। ৪২ বলে তিনটি চার এবং ৬টি ছক্কার সাহায্যে অর্ধশতক করেন রিঙ্কু সিং। শেষ পর্যন্ত তিনি ৪৮ বলে ৭৮ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। তাঁর স্ট্রাইক রেট ছিল ১৬০-এরও বেশি। এই ইনিংসে রিঙ্কু হাঁকিয়েছেন ছয় ছক্কা ও ছটিচার। এই বাঁহাতি ব্যাটারের শেষ ২৮ রান এসেছে মাত্র ছটি বলে। তাঁর ব্যাটে ভর করে ১৫.৪ ওভারেই সাত উইকেটে ম্যাচ জিতে নেয় মিরাট মাভেরিক্স।

এর আগে গোরক্ষপুর লায়ন্সের বিপক্ষেও ৪৮ বলে ১০৮ রানের ইনিংস এসেছিল রিঙ্কুর ব্যাট থেকে। সেদিনও ৩৮ রানে চার উইকেট হারিয়ে ধুঁকছিল মিরাট। সাতটি বাউন্ডারি এবং আটটি বিশাল ছক্কা সেই ম্যাচে হাঁকিয়ে দলকে জিতিয়ে ছিলেন রিঙ্কু।

কেকেআরের ফিনিশারের তকমা পাওয়া রিঙ্কুর বর্তমান ফর্ম কেবল মিরাট ম্যাভেরিক্স দলকেই নয়, সূর্যকুমার যাদবের ভারতীয় দলকেও স্বস্তি দেবে এশিয়া কাপের আগে


```