Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Deepti Sharma: মাঠে নামতে পারলেন না দীপ্তি শর্মা, কী হয়েছে? জানালেন হরমনপ্রীত

শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি–টোয়েন্টিতে মাঠে নামতে পারলেন না দীপ্তি শর্মা। টসের সময় তাঁর অনুপস্থিতির কারণ পরিষ্কার করে জানালেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কউর।

Deepti Sharma: মাঠে নামতে পারলেন না দীপ্তি শর্মা, কী হয়েছে? জানালেন হরমনপ্রীত

দীপ্তি শর্মা

গার্গী দাস

শেষ আপডেট: 23 December 2025 21:37

দ্য ওয়াল ব্যুরো: বিশাখাপত্তনমে (Visakhapatnam) শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে (Second T20I) খেলতে নামার আগে বদল করতে হল ভারতের (India Women) প্রথম একাদশ। অসুস্থতার কারণে (Not well) এই ম্যাচে খেলতে পারলেন না তারকা অলরাউন্ডার দীপ্তি শর্মা (Deepti Sharma)। ফলে শেষ মুহূর্তে দলে ঢোকানো হয়েছে স্নেহ রানাকে (Sneh Rana)।

ম্যাচের টসের (Toss) সময় বিষয়টি স্পষ্ট করেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কউর (Harmanpreet Kaur)। তিনি জানান, দীপ্তি ঠিক নেই, তাই খেলতে পারছে না। সেই কারণেই দলে ফিরছে স্নেহ রানা। একই সঙ্গে তিনি বলেন, 'উইকেট (Pitch) খেলতে ভাল ছিল এবং আগের ম্যাচের পরিকল্পনা (Game plan) থেকেই দল সরে আসেনি। সেই ধারাবাহিকতা (Consistency) বজায় রাখতেই চাইছে ভারত।'

এর আগে প্রথম টি–টোয়েন্টিতে (First T20I) আট উইকেটে হেরে যায় শ্রীলঙ্কার মহিলা দল (Sri Lanka Women)। ফলে পাঁচ ম্যাচের সিরিজে (Five-match series) ঘুরে দাঁড়ানোই তাদের লক্ষ্য। শ্রীলঙ্কা অধিনায়ক চামারি আতাপাত্তু (Chamari Athapaththu) জানান, দ্বিতীয় ম্যাচে একই একাদশ (Same XI) নিয়ে নামছে তাঁর দল। তরুণ ক্রিকেটারদের (Youngsters) উপর ভরসা রাখার কথাও বলেন তিনি।

চামারির কথায়, মাঝের ওভারগুলোতে (Middle overs) আরও ইতিবাচক ক্রিকেট (Positive cricket) খেলাই মূল লক্ষ্য। আগের ম্যাচে স্কোয়ারের পিছনে (Behind square) বেশি শট খেলার চেষ্টা হয়েছিল, এদিন লং অন–লং অফে (Long-on, Long-off) সোজা খেলায় জোর দিতে চান তাঁরা। পার্টনারশিপ (Partnership) গড়াই শ্রীলঙ্কার ব্যাটিংয়ের (Batting) মূল চাবিকাঠি বলে জানান তিনি।

শ্রীলঙ্কার মহিলা দল (Playing XI)

ভিশমি গুণরত্নে (Vishmi Gunaratne), চামারি আতাপাত্তু (Chamari Athapaththu), হাসিনি পেরেরা (Hasini Perera), হর্ষিতা সমরাবিক্রমা (Harshitha Samarawickrama), নিলাক্ষি ডি সিলভা (Nilakshi de Silva), কবিশা দিলহারি (Kavisha Dilhari), কৌশানি নুথ্যাঙ্গানা (Kaushani Nuthyangana), মালকি মাদারা (Malki Madara), ইনোকা রানাওয়ীরা (Inoka Ranaweera), কাব্য কাবিন্দি (Kawya Kavindi), শাশিনি গিমহানি (Shashini Gimhani)।

ভারতের মহিলা দল (Playing XI)

স্মৃতি মান্ধানা (Smriti Mandhana), শেফালি ভার্মা (Shafali Verma), জেমিমা রড্রিগেজ (Jemimah Rodrigues), হরমনপ্রীত কউর (Harmanpreet Kaur), রিচা ঘোষ (Richa Ghosh), আমনজোৎ কউর (Amanjot Kaur), স্নেহ রানা (Sneh Rana), অরুন্ধতী রেড্ডি (Arundhati Reddy), বৈষ্ণবী শর্মা (Vaishnavi Sharma), ক্রান্তি গৌড় (Kranti Gaud), শ্রী চরাণী (Shree Charani)।

এদিনও টস জিতে (Won the toss) প্রথমে বোলিং (Bowling first) নেওয়ার সিদ্ধান্ত নেয় ভারত। প্রথম ম্যাচের ছন্দ ধরে রেখে সিরিজে (Series lead) আরও এগিয়ে যাওয়াই এখন হরমনপ্রীতদের লক্ষ্য।


```