Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সিএবি নির্বাচনে সৌরভকেই সমর্থন, জানিয়ে দিলেন লাল-হলুদের শীর্ষ কর্তা

সৌরভ আমাদের জানিয়েছে, ও প্রেসিডেন্ট পদে দাঁড়াবে। এর জন্য ও আমাদের থেকে সমর্থন চেয়েছে। আমরা ওকে সমর্থন করব।

সিএবি নির্বাচনে সৌরভকেই সমর্থন, জানিয়ে দিলেন লাল-হলুদের শীর্ষ কর্তা

গ্রাফিক্স- দিব্যেন্দু দাস

সৌম্য বাগচী

শেষ আপডেট: 29 August 2025 12:50

দ্য ওয়াল ব্যুরো: সিএবিতে এখন নির্বাচনের আবহ। সৌরভ গঙ্গোপাধ্যায় (Sorvav Ganguly) নিজেই জানিয়েছেন, এবার তিনি সিএবি প্রেসিডেন্ট (CAB President Election) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদিকে, ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থার বার্ষিক সাধারণ সভা। তার আগেই সম্ভবত প্রেসিডেন্ট পদ নিয়ে সব জল্পনার অবসান ঘটে যাবে।

সিএবির অন্দরের খবর, অভিষেক ডালমিয়াও প্রেসিডেন্ট পদের লড়াইয়ে নামতে পারেন। তবে সৌরভের পাল্লাই যে ভারী, সে নিয়ে কোনও সন্দেহ নেই। এর মধ্যেই ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব জানিয়ে দিয়েছে, তাঁর সৌরভকেই সমর্থন করবেন। ময়দানের অপর প্রধান মোহনবাগানও একই পথে হাঁটতে চলেছে বলে শোনা যাচ্ছে।

লাল-হলুদের শীর্ষ কর্তা দেবব্রত (নীতু) সরকার বলেছেন, সৌরভ আমাদের জানিয়েছে, ও প্রেসিডেন্ট পদে দাঁড়াবে। এর জন্য ও আমাদের থেকে সমর্থন চেয়েছে। আমরা ওকে সমর্থন করব। বাকি চারটে পদ নিয়েও সৌরভ আমাদের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন। ও সিএবির প্রধান হলে বাংলার ক্রিকেটেরই উন্নতি হবে। পাশাপাশি নীতু অবশ্য জানিয়ে দিয়েছেন, সিএবির কোনও পদের জন্যই ইস্টবেঙ্গলের কোনও কর্তা লড়াইয়ের ময়দানে নামবেন না।

জানা গিয়েছে, অভিষেক ডালমিয়াও নাকি ইস্টবেঙ্গলের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তাই নীতুকে প্রশ্ন করা হয়, কোনও চাপের কাছে কি নতিস্বীকার করা হল? উত্তরে লাল-হলুদের এই শীর্ষ কর্তা বলেন, আমরা চাপ নেই না, চাপে ফেলি। সিএবিতে চরম ডামাডোল চলছে। প্রায় দিনই কারও না কারও নামে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠছে। প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হচ্ছে। আমরা মনে করি, সৌরভ এলে সব সমস্যা মিটে যাবে।” 


```