Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কামিন্সের দুঃখ: টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেই ভারত

বহু প্রতীক্ষিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫ ফাইনালের আগে কামিন্স খুবই উত্তেজিত। কারণ ভারত ছাড়া অন্য কোনও দলের বিরুদ্ধে আইসিসির কোনও টুর্নামেন্টে ফাইনালে খেলতে হবে তাঁদের। 

কামিন্সের দুঃখ: টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেই ভারত

প্যাট কামিন্স

শেষ আপডেট: 10 June 2025 13:39

দ্য ওয়াল ব্যুরো: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) দুটি চক্র শেষ হয়ে গিয়েছে। প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড, আর দ্বিতীয়বার অস্ট্রেলিয়া। এই দুই সংষ্করণের ফাইনালে উঠেছিল ভারত। কিন্তু এবারের ফাইনালে দেখা যাবে না টিম ইন্ডিয়াকে (India)। এবারের ফাইনাল (WTC Final 2025) শুরু হবে ১১ জুন থেকে লর্ডসে। দুই প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা (Australia vs South Africa)

গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার অধিনায়ক ছিলেন প্যাট কামিন্স (Pat Cummins)। এবারও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে অজি দলের ক্যাপ্টেনের আর্মব্যান্ড থাকবে তাঁরই হাতে। বহু প্রতীক্ষিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫ ফাইনালের আগে কামিন্স খুবই উত্তেজিত। কারণ ভারত ছাড়া অন্য কোনও দলের বিরুদ্ধে আইসিসির কোনও টুর্নামেন্টে ফাইনালে খেলতে হবে তাঁদের। 

কামিন্স মনে করেন, ভারত এবং অস্ট্রেলিয়া উভয়ই নিঃসন্দেহে বিশ্বের সেরা দুই দল এবং একই সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বীও। যদিও এই বছরের শুরুতে বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতের ডব্লিউটিসি ২০২৫ ফাইনালে পৌঁছনোর স্বপ্ন ভেঙে দিয়েছে অস্ট্রেলিয়া। 

১১ জুন লর্ডসের ফাইনালে অস্ট্রেলিয়া যে ফেভারিট হিসাবে নামবে এতে কোন সন্দেহ নেই। তবে, প্রোটিয়াদের হালকাভাবে নিতে প্রস্তুত নন কামিন্স।

অজি অধিনায়ক বলেছেন, "ক্রিকেটের যে কোনও সংস্করণের ক্ষেত্রে দেখা যাচ্ছে, ভারত কিন্তু ফাইনালে উঠছে। ইংল্যান্ড ঘরের মাঠে বেশ শক্তিশালী এবং নিউজিল্যান্ড সবসময় ফাইনালে উঠতে পারে বলে মনে হয়। কিন্তু আইসিসি ইভেন্টে দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রেও একই অবস্থা হতে পারে। ওরাও কিন্তু যথেষ্ট শক্তিশালী দল।

দক্ষিণ আফ্রিকা সম্পর্কে কামিন্স বলেছেন, "টেস্ট ক্রিকেটে আমরা তাদের খুব একটা দেখতে পাই না তবে, অস্ট্রেলিয়া-ভারত ফাইনালের চেয়ে এটি চমৎকার এবং আলাদা হয়ে উঠতে পারে।

দক্ষিণ আফ্রিকাকে কৃতিত্ব দেওয়ার পাশাপাশি কামিন্স বিশেষভাবে উল্লেখ করেছেন প্রোটিয়া স্পিনার কেশব মহারাজের কথা। অজি অধিনায়কের মতে, কেশব ফাইনালে ফ্যাক্টর হয়ে উঠতে পারেন। পাশাপাশি তাঁর অভিমত, "দক্ষিণ আফ্রিকা দলে অনেক অজানা খেলোয়াড় রয়েছে। আমরা তাদের খুব বেশি খেলেনি। ফাইনালে জিততে গেলে দলের ভারসাম্যপূর্ণ নষ্ট করলে চলবে না।"

প্রোটিয়া বোলারদের যথেষ্ট সমীহ করছেন কামিন্স। বলেছেন, "দক্ষিণ আফ্রিকার বোলিং সবসময়ই শক্তিশালী ছিল। এবারও তার ব্যতিক্রম নয়। কেশব মহারাজ সত্যিই একজন শক্তিশালী স্পিনার। প্রোটিয়াদের ইতিহাস বলছে, ওদের পেস আক্রমণ সবসময়ই বিপক্ষকে চ্যালেঞ্জ জানিয়ে আসছে।"


```