Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘আমার সমালোচনা কর, কিন্তু ২৩ বছরের হর্ষিতের নয়’, অশ্বিনকে কড়া জবাব গম্ভীরের

‘খেলোয়াড়দের সমালোচনা করা ঠিক আছে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় একজন তরুণ খেলোয়াড়কে টার্গেট করা ভুল।’ 

‘আমার সমালোচনা কর, কিন্তু ২৩ বছরের হর্ষিতের নয়’, অশ্বিনকে কড়া জবাব গম্ভীরের

গৌতম গম্ভীর ও হর্ষিত রানা

সৌম্য বাগচী

শেষ আপডেট: 14 October 2025 13:29

দ্য ওয়াল ব্যুরো: অনেকেই বলে থাকেন টিম ইন্ডিয়ার হেড স্যার গৌতম গম্ভীরের (Gautam Gambhir) কাছের মানুষ হওয়ার জন্যই ভারতীয় দলে সুযোগ পাচ্ছেন হর্ষিত রানা (Harshit Rana’s Selection)। এই সমালোচকদের দলে রবিচন্দ্রন অশ্বিন, কৃষ্ণমাচারি শ্রীকান্তের মতো প্রাক্তন ক্রিকেটাররাও রয়েছেন। তবে, গম্ভীর এবার এই বিষয়ে মুখ খুলে সোশ্যাল মিডিয়ায় সমালোচকদের একহাত নিয়েছেন (Criticize)।  

সোশ্যাল মিডিয়ায় হর্ষিত রানার অস্ট্রেলিয়া সফরের জন্য নির্বাচনের সমালোচনাকারীদের তীব্র সমালোচনা করে গুরু গম্ভীর বলেছেন, রানা একজন নতুন খেলোয়াড় এবং এই ধরনের তরুণ ক্রিকেটারদের লক্ষ্যবস্তু করা উচিত নয়। তিনি বলেন, “খেলোয়াড়দের সমালোচনা করা ঠিক আছেকিন্তু সোশ্যাল মিডিয়ায় একজন তরুণ খেলোয়াড়কে টার্গেট করা ভুল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের জয়ের পর এসেছে টিম ইন্ডিয়ার চাণক্যের এই মন্তব্য।

গৌতম গম্ভীর বলেছিলেন, "আমার সমালোচনা করুনআমি তা সহ্য করতে পারবকিন্তু রানার বয়স মাত্র ২৩ বছর। এটা শুধু তার ক্ষেত্রে নয়, সব তরুণ খেলোয়াড়ের প্রতিই করা উচিত নয়। আমাদের এবং সংবাদমাধ্যমের উচিত নিজেদের দায়িত্ব বোঝা"

২০২৫ সালের টি-টোয়েন্টি এশিয়া কাপের সময় হর্ষিত রানা তাঁর সেরা ফর্মে ছিলেন নাতবুও তাঁকে অস্ট্রেলিয়া সফরের জন্য টি-টোয়েন্টি এবং ওডিআই উভয় দলেই নির্বাচিত করা হয়েছে। জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়ার কারণেরানাকে মহম্মদ সিরাজপ্রসিদ্ধ কৃষ্ণ এবং অর্শদীপ সিংয়ের সঙ্গে ওডিআই দলেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপরই হর্ষিতের দলে অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন রানার নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, রানা গম্ভীরের প্রিয়। জাতীয় দলের প্রাক্তন ওপেনার কৃষ্ণমাচারী শ্রীকান্তও নির্বাচকদের সমালোচনা করে বলেছেন"হর্ষিত রানা দলের একজন নিশ্চিত সদস্য কারণ তিনি গৌতম গম্ভীরের খুবই কাছের। শুভমান গিলের পর তিনিই দলের প্রথম খেলোয়াড়।"

অশ্বিনের নাম না করে গম্ভীর আরও বলেন, "আপনি যদি ২৩ বছর বয়সি একজন খেলোয়াড়ের নিজস্ব ইউটিউব চ্যানেল সমালোচনা করেনতাহলে তা অন্যায্য। তার বাবা প্রাক্তন চেয়ারম্যানপ্রাক্তন ক্রিকেটার বা এনআরআই নন। তিনি নিজের যোগ্যতার ভিত্তিতে ক্রিকেট খেলেছেন এবং ভবিষ্যতেও খেলবেন। ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা ঠিক নয়। তাদের পারফরম্যান্সের ভিত্তিতেই নির্বাচকরা দলে স্থান দিয়েছেন। আপনি যদি সোশ্যাল মিডিয়ায় ২৩ বছর বয়স একজন খেলোয়াড় সম্পর্কে ভয়াবহ কথা বলেনতাহলে তার মানসিকতা কীভাবে প্রভাবিত হবে?"

গম্ভীর আরও বলেন, "যদি তোমার সন্তান আগামীকাল ক্রিকেট খেলেতাহলে কল্পনা কর যে, তার সঙ্গে কেমন আচরণ করা হচ্ছে। সে ৩৩ বছরের নয়২৩ বছরের একটি ছেলে। আমার সমালোচনা করআমি এটা সামলাতে পারবকিন্তু সে ২৩ বছরের একজন ছেলেতাই এটা অগ্রহণযোগ্য। ভারতীয় ক্রিকেটের প্রতি একটা নৈতিক দায়িত্ব থাকা উচিতএবং তোমার ইউটিউব চ্যানেলকে সমৃদ্ধ করার জন্য এইসব করা উচিত নয়।"


```