Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

ক্রিকেটকে 'প্রায়োরিটি'! বিশ্বকাপ জিতে এবার বৈভবের ফোকাস আইপিএলে, বাদ পড়ল দশম শ্রেণির পরীক্ষা

বিহারের তাজপুরের বাসিন্দা বৈভব স্থানীয় মডেসটি স্কুলে পড়ে। ১৭ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ পর্যন্ত ছিল তাঁর ক্লাস টেন-এর বোর্ড পরীক্ষা। 

ক্রিকেটকে 'প্রায়োরিটি'! বিশ্বকাপ জিতে এবার বৈভবের ফোকাস আইপিএলে, বাদ পড়ল দশম শ্রেণির পরীক্ষা

বৈভব সূর্যবংশী

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 17 February 2026 08:32

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেটের তরুণ সেনসেশন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) আপাতত পড়াশোনার বদলে পুরো মনোযোগটাই দিয়েছেন ক্রিকেটে। মাত্র ১৪ বছর বয়সে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ( Under-19 cricket World Cup) নজির গড়া এই ক্রিকেটার এবারে দশম শ্রেণির বোর্ড পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সফরে থাকার কারণে পড়াশোনার সময়ই হয়নি তার। তাই এখন ক্রিকেটকেই অগ্রাধিকার দিল বৈভব।

বিহারের তাজপুরের বাসিন্দা বৈভব স্থানীয় মডেসটি স্কুলে পড়ে। ১৭ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ পর্যন্ত ছিল তাঁর ক্লাস টেন-এর বোর্ড পরীক্ষা। তবে সারা বছর ভারত অনূর্ধ্ব-১৯ এবং ভারত ‘এ’ দলের হয়ে বিভিন্ন সফরে ব্যস্ত থাকার ফলে পড়াশোনার সুযোগ কম পেয়েছে সে। তার কোচ মনীশ ওঝা (Manish Ojha) জানিয়েছেন, বৈভব বর্তমানে নাগপুরে আছে। সেখানে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) শিবিরে যোগ দিয়ে আইপিএলের (IPL 2026) প্রস্তুতি শুরু করে দিয়েছেন।

বৈভবের পরীক্ষা কেন্দ্র সমষ্টিপুরের পোদ্দার ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল জানিয়েছিলেন, সে পরীক্ষায় বসবে এবং তার জন্য কোনও বিশেষ সুবিধা বা ব্যবস্থা করা হবে না। কিন্তু শেষপর্যন্ত তরুণ ক্রিকটার সিদ্ধান্ত নিয়েছে যে সে এবছর পরীক্ষায় বসবে না (Vaibhav Sooryavanshi skips Class 10 Board exams)।

নিজের খেলার মধ্যে দিয়ে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন বৈভব সূর্যবংশী। ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে তার ৮০ বলে ১৭৫ রানের ঝড়ো ইনিংস অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা নক। ১৫টি চার ও ১৫টি ছক্কায় ভর করে সে একাধিক রেকর্ড গড়েছে।

পুরো টুর্নামেন্টে ৭ ম্যাচে ৪৩৯ রান করেছে সে- গড় ৬২.৭১, স্ট্রাইক রেট প্রায় ১৭০। একটি সেঞ্চুরি ও তিনটি হাফ-সেঞ্চুরিতে ভারতকে বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার।

ডিওয়াল্ড ব্রেভিসের রেকর্ড (১৮) বহু ব্যবধানে ভেঙে এখন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ইতিহাসে সর্বাধিক ছক্কার মালিক বৈভব সূর্যবংশী। পুরো টুর্নামেন্টে মোট ৩০টি ছয় মেরেছিল সে।


```