Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?

‘চাইলেই জ্যাভলিনে নাম কুড়োতে পারতেন’, নীরজের প্রশংসার জবাব রসিকতার ছলে ফেরালেন ব্রেট লি

এক্স-হ্যান্ডেলে যদিও নীরজের মন্তব্যের প্রেক্ষিতে যা লিখেছেন ব্রেট লি, তার অর্থ দাঁড়ায়, ছেলেবেলায় জ্যাভলিনে গা ঘামালেও কখনওই একে কেরিয়ারের অবলম্বন করতে চাননি। 

‘চাইলেই জ্যাভলিনে নাম কুড়োতে পারতেন’, নীরজের প্রশংসার জবাব রসিকতার ছলে ফেরালেন ব্রেট লি

নীরজ ও ব্রেট লি

শেষ আপডেট: 1 July 2025 13:58

দ্য ওয়াল ব্যুরো: জ্যাভলিনে ছুড়তে হয় বর্শা। ক্রিকেটে বল। একজন বোলার, যদি তিনি সিমার হন, দ্রুতবেগে বল ছুড়ে ব্যাটসম্যানের স্ট্যাম্প উপড়ে দিতে চান। অন্যদিকে জ্যাভলিনে বর্শা ছিটকে পড়ে অনেকটা দূরে। তা যতটা দূরত্ব অতিক্রম করবে, তত পয়েন্ট।

এমনিতে খোলা চোখে আপাত মিল থাকলেও দুটি খেলারই ধরন-ধারন বিলকুল আলাদা। তবু তাঁর নামাঙ্কিত জ্যাভলিন টুর্নামেন্ট ‘নীরজ চোপড়া ক্লাসিকে’ নামার আগে হাল্কা মেজাজের আলাপচারিতায় ভারতের ‘সোনার ছেলে’ জানিয়ে দিলেন, ক্রিকেটের দুনিয়ার কেউ যদি তাঁদের খেলায় নাম করতে পারতেন, তিনি ব্রেট লি!

কেরিয়ারের সেরা সময়ে একশো মাইল প্রতি ঘণ্টায় বল ছুড়েছেন অস্ট্রেলীয় বোলার। ডেলিভারির বাঁক বুঝে উঠতে না পেরে ক্লিন বোল্ড হয়েছেন অনেক ব্যাটসম্যান, পায়ের গোড়ায় আছড়ে পড়েছে ইয়র্কার। ছত্রখান তিনটি স্ট্যাম্প। কিন্তু তাই বলে জ্যাভলিন? জীবনে কোনওদিন বর্শা ধরেছেন?

এক্স-হ্যান্ডেলে যদিও নীরজের মন্তব্যের প্রেক্ষিতে যা লিখেছেন ব্রেট লি, তার অর্থ দাঁড়ায়, ছেলেবেলায় জ্যাভলিনে গা ঘামালেও কখনওই একে কেরিয়ারের অবলম্বন করতে চাননি। অজি বোলারের কথায়, ‘আমি স্কুলে বিস্তর জ্যাভলিন ছুড়েছি। কিন্তু কখনওই নীরজের ধারেকাছে পৌঁছইনি। এতে কনুইয়ে খুব চাপ পড়ে। নীরজের মতো অ্যাথলিটকে আমি শ্রদ্ধা করি, তাঁকে শুভেচ্ছা জানাতে চাই।’

শুধুই বিদেশি বোলার নন, নীরজ দেশের ক্রিকেটারদের মধ্যে বুমরাহর নাম করেছেন। টিম ইন্ডিয়ার এক নম্বর পেসার চাইলে জ্যাভলিন ছুড়ে নাম করতে পারতেন বলে মত নীরজ। ‘যদিও বোলিং আর জ্যাভলিন দুটোই আলাদা খেলা, তবু আমি বুমরাহর থেকে বেশ কিছু জিনিস শিখতে চাইব!’ সশ্রদ্ধ মন্তব্য অলিম্পিক সোনাজয়ী তারকার।


```