Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

শুনশান আমদাবাদের গ্যালারি! অথচ নাগপুরে ইন্ডিয়া ‘এ’-র ম্যাচ দেখতে ভিড় জমালেন ২৪ হাজার দর্শক

ছোট পরিসরের, তথাকথিত ‘ডেভেলপমেন্ট ট্যুর’ হওয়া সত্ত্বেও এই সিরিজের উত্তাপ ছিল প্রিমিয়াম লেভেলের আন্তর্জাতিক ম্যাচের মতো। আর তাই এখন প্রশ্ন উঠছে: সমস্যা আসলে কোথায়? 

শুনশান আমদাবাদের গ্যালারি! অথচ নাগপুরে ইন্ডিয়া ‘এ’-র ম্যাচ দেখতে ভিড় জমালেন ২৪ হাজার দর্শক

মহম্মদ সিরাজ

রূপক মিশ্র

শেষ আপডেট: 6 October 2025 16:47

দ্য ওয়াল ব্যুরো: একদিকে শুনশান টেস্ট, অন্যদিকে গমগমে একদিনের ম্যাচ! এক অদ্ভুত বৈপরীত্যের সাক্ষী থাকল ভারতীয় ক্রিকেট (Indian Cricket)। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম (Narendra Modi Stadium) প্রায় ফাঁকা গ্যালারিতে শেষ হল ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies) টেস্ট ম্যাচ। অথচ একই সময়ে নাগপুরে (Nagpur) ইন্ডিয়া ‘এ’ (India A) বনাম অস্ট্রেলিয়া ‘এ’ (Australia A) একদিনের ম্যাচে ভিড় জমালেন প্রায় ২৪ হাজার দর্শক! সিনিয়র দলের বদলে তুলনামূলক আনকোরা ক্রিকেটারদের দেখতে এত মানুষের ঢল—এই দৃশ্য ক্রিকেট বিশেষজ্ঞদেরও অবাক করেছে।

এই ব্যাপক উপস্থিতি দেখে বিসিসিআইয়ের (BCCI) সহ-সভাপতি রাজীব শুক্লা (Rajeev Shukla) নিজেও তাজ্জব! এক্স-এ (X) লিখেছেন, ‘নাগপুরে যা দেখা গেল, তা অভূতপূর্ব! ইন্ডিয়া এ বনাম অস্ট্রেলিয়া এ ম্যাচে ২৪ হাজারেরও বেশি দর্শক! সাধারণত এ ধরনের লড়াইয়ে এমন ভিড় দেখা যায় না। কানপুর ও নাগপুরের মানুষদের আবেগ, ভালোবাসা—সবই প্রমাণ করল ক্রিকেটের জনপ্রিয়তা দিনকে দিন বাড়ছে!’

যদিও এই উচ্ছ্বাস সত্ত্বেও বিসিসিআইয়ের সমালোচনা কমছে কই? আমদাবাদে টেস্ট ম্যাচের গ্যালারি কার্যত খালি পড়ে ছিল। যে কারণে প্রশ্ন উঠছে—বোর্ড কেন এমন ভেন্যুতে টেস্ট আয়োজন করছে, যেখানে দর্শকই আসে না? এক ক্রিকেটভক্ত এক্স-এ লিখেছেন, ‘ছোট দলের বিরুদ্ধে টেস্ট যদি খেলতেই হয়, তাহলে তা এমন স্টেডিয়ামে হওয়া উচিত, যেখানে মানুষ সত্যিই টেস্ট দেখতে চায়। বিরাট (Virat Kohli) অনেক আগে বলেছিল—নির্দিষ্ট কিছু টেস্ট সেন্টার ঠিক করতে হবে। আমদাবাদ বিশাল স্টেডিয়াম। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের মতো দলের বিরুদ্ধে সেখানে খেলা মানেই গ্যালারি ফাঁকা দেখা যাবে। আমদাবাদে টি-টোয়েন্টি বা বড় ম্যাচের জন্য ভালো, টেস্টের জন্য নয়!’

ভারতে গত দুই দশকে ১৮টি ভেন্যুতে টেস্ট আয়োজন করা হয়েছে, কিন্তু মতভেদ থেকেই যাচ্ছে—টেস্ট ক্রিকেটের (Test Cricket) জন্য কি কম সংখ্যক স্থায়ী কেন্দ্র নির্দিষ্ট করা উচিত? বিরাট কোহলি (Virat Kohli) ২০১৯ সালে বলেছিলেন, ‘পাঁচটা নির্দিষ্ট টেস্ট সেন্টার থাকা প্রয়োজন। রোটেশন বা রাজ্য সংস্থার খুশি রাখা, ওসব ঠিক আছে—কিন্তু টেস্ট ক্রিকেটের নিজস্ব দর্শক চাই!’

নাগপুরের দৃশ্য একেবারেই উলটো। ইন্ডিয়া ‘এ’ বনাম অস্ট্রেলিয়া ‘এ’-র সিরিজে দর্শক ঢল নামল গ্যালারিতে। প্রতিটি বল, প্রতিটি ছক্কা, প্রতিটি রানেই উচ্ছ্বাসে ফেটে পড়েছে মাঠ। শেষ ম্যাচে প্রভসিমরন সিংহের (Prabhsimran Singh) বিস্ফোরক শতরান (১০০+) আর শ্রেয়স আয়ার (Shreyas Iyer) ও রিয়ান পরাগের (Riyan Parag) দুরন্ত ইনিংসেই ৩১৭ রান তাড়া করে ফেলে ভারতীয় দল।

অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে তোলে ৩১৬ রান, যেখানে অর্শদীপ সিং (Arshdeep Singh) আর হর্ষিত রানা (Harshit Rana) নেন ৩টি করে উইকেট। রান তাড়া করতে নেমে প্রথমে প্রভসিমরনের আগুনে ব্যাটিং, পরে শ্রেয়স-পরাগ জুটির ঝড়ো ১১৭ রানের পার্টনারশিপ গ্যালারি মাতিয়ে দেয়। মাঝপথে হঠাৎ ধস নামে, টড মারফি (Todd Murphy) ও তনভির সাঙ্গার (Tanveer Sangha) স্পিনে বিপাকে পড়ে ভারতীয় শিবির। কিন্তু শেষ মুহূর্তে বিপ্রজ নিগম (Vipraj Nigam) ও অর্শদীপ হাতে হাত মিলিয়ে ঠান্ডা মাথায় জয় এনে দেয়।

ভারত ‘এ’ ২–১ ব্যবধানে সিরিজ দখল করেছে। ছোট পরিসরের, তথাকথিত ‘ডেভেলপমেন্ট ট্যুর’ হওয়া সত্ত্বেও এই সিরিজের উত্তাপ ছিল প্রিমিয়াম লেভেলের আন্তর্জাতিক ম্যাচের মতো। আর তাই এখন প্রশ্ন উঠছে: সমস্যা আসলে কোথায়? সিনিয়রদের ম্যাচ আকর্ষণ হারাচ্ছে, অথচ ‘এ’ দলের লড়াই দেখতে উপচে পড়ছে দর্শক? ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, টেস্টের ক্যালেন্ডার, স্টেডিয়াম নির্বাচনের নীতি আর শহরভিত্তিক আগ্রহ—ভারতীয় ক্রিকেট বোর্ডকে সবকিছু ভাবতে হবে নতুন করে।


```