Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

চিন্নাস্বামী স্টেডিয়াম নিরাপদ নয়, মহিলা ওডিআই বিশ্বকাপের ম্যাচ সরল বেঙ্গালুরু থেকে

ভেনু পরিবর্তনের কারণ হিসাবে জানানো হয়েছে, কর্ণাটক ক্রিকেট সংস্থা চিন্নাস্বামীতে ম্যাচ করার জন্য রাজ্য পুলিশের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি পায়নি। 

চিন্নাস্বামী স্টেডিয়াম নিরাপদ নয়, মহিলা ওডিআই বিশ্বকাপের ম্যাচ সরল বেঙ্গালুরু থেকে

চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু

সৌম্য বাগচী

শেষ আপডেট: 22 August 2025 15:38

দ্য ওয়াল ব্যুরো: আশঙ্কাটা ছিলই, এবার সেটা বাস্তবে পরিণত হল। বেঙ্গালুরুতে (Bengaluru) হচ্ছে না আইসিসি মহিলা ওডিআই বিশ্বকাপের ম্যাচ (ICC Women’s ODI World Cup)। নিরাপত্তাজনিত কারণে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে সব ম্যাচ সরিয়ে নিল (Moved Out) আইসিসি।

প্রাথমিক সূচি অনুযায়ী ঠিক ছিল পাঁচটি ম্যাচ হবে চিন্নাস্বামীতে, যার মধ্যে ছিল উদ্বোধনী ম্যাচ ও ভারত উঠলে ফাইনালও। আইসিসি জানিয়েছে, ম্যাচগুলি বেঙ্গালুরুর পরিবর্তে অনুষ্ঠিত হবে মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে। ভেনু পরিবর্তনের কারণ হিসাবে জানানো হয়েছে, কর্ণাটক ক্রিকেট সংস্থা (KCA) চিন্নাস্বামীতে ম্যাচ করার জন্য রাজ্য পুলিশের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি পায়নি। 

২০২৫ আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএলের ১৭ বছরের ইতিহাসে এর আগে তারা কখনও এই খেতাব জিততে পারেনি। তাই মহাসমারোহে চিন্নাস্বামী স্টেডিয়ামে বিজয় উৎসব পালনের সিদ্ধান্ত নিয়েছিল আরসিবি। কিন্তু সেদিন প্রবল ভিড়ের চাপে ১১ জন পদদলিত হয়ে মারা যান ও ৩৩ জন গুরুতর আহত হন। এই ঘটনায় আঙুল উঠেছিল আরসিবির পাশাপাশি কর্ণাটক পুলিশের বিরুদ্ধেও। অভিযোগ ছিল, নিরাপত্তার গাফিলতি থেকেই এই দুর্ঘটনা হয়েছে। এরপর কর্ণাটক সরকার একটি তদন্ত কমিটি গঠন করে। তাদের তদন্তে প্রমাণ হয়, চিন্নাস্বামী স্টেডিয়াম ম্যাচ আয়োজনের জন্য নিরাপদ নয়। এবার সেই ঘটনার রেশ থেকেই বিশ্বকাপের ম্যাচ আয়োজন থেকে বঞ্চিত হল বেঙ্গালুরু।

 আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কা যৌথ আয়োজনে আয়োজিত হবে মহিলা ওয়ানডে বিশ্বকাপ। মোট পাঁচটি স্টেডিয়ামে এই বিশ্বকাপের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। সেই স্টেডিয়ামগুলির মধ্যে একটি ছিল বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামযেখানে আর কোনও ম্যাচ অনুষ্ঠিত হবে না। শুক্রবার আইসিসি একটি বিবৃতি জারি করে জানিয়েছে যে বেঙ্গালুরুতে যে ম্যাচগুলি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেগুলি এখন নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

চিন্নাস্বামী স্টেডিয়ামে মোট পাঁচটি ম্যাচ খেলার কথা ছিলযার মধ্যে তিনটি লিগ পর্বের এবং একটি সেমিফাইনাল ম্যাচ ছিল। ভারতীয় দল ফাইনালে উঠলে এই খেতাব নির্ণায়ক ম্যাচটিও এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হত। এই সমস্ত ম্যাচ এখন ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আসলেকর্ণাটক সরকার চিন্নাস্বামী স্টেডিয়ামকে ম্যাচ আয়োজনের জন্য নিরাপদ নয় বলে মনে করেছে এবং সেই কারণেই আইসিসি এই স্টেডিয়াম থেকে ম্যাচ সরিয়ে নিয়েছে।

৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে মহিলা ওয়ানডে বিশ্বকাপ। এই ম্যাচগুলি ভারতের মোট চারটি শহরে অনুষ্ঠিত হবে, যার মধ্যে রয়েছে গুয়াহাটির এসিএ স্টেডিয়াম, ইন্দোরের হোলকার স্টেডিয়াম, বিশাখাপত্তনমের এসিএ-ভিডিসিএ স্টেডিয়াম। শ্রীলঙ্কার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামও এর মধ্যে রয়েছে। যদি পাকিস্তানের ফাইনালে পৌঁছয়, তাহলে খেতাব লড়াই কলম্বোতে অনুষ্ঠিত হবে। পাকিস্তান তাদের সমস্ত ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়


```