Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রধান নির্বাচককে পুরস্কার দিল বিসিসিআই, বাড়ল আগারকরের মেয়াদ

আগারকরের মেয়াদকালে ভারতীয় দল খেতাব জিতেছে এবং টেস্ট এবং টি-টোয়েন্টিতেও পরিবর্তনের একটি পর্যায় দেখেছে। বোর্ড তাঁর মেয়াদ ২০২৬ সালের জুন পর্যন্ত বাড়িয়েছে এবং তিনি ইতিমধ্যেই এই প্রস্তাব গ্রহণ করেছেন।

প্রধান নির্বাচককে পুরস্কার দিল বিসিসিআই, বাড়ল আগারকরের মেয়াদ

অজিত আগারকর

সৌম্য বাগচী

শেষ আপডেট: 22 August 2025 14:57

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) জাতীয় দলের নির্বাচন কমিটির চেয়ারম্যান অজিত আগরকরের (Ajit Agarkar) মেয়াদ ২০২৬ সালের জুন পর্যন্ত বাড়ানোর (Extension) সিদ্ধান্ত নিয়েছে। জানা গিয়েছে, টিম ইন্ডিয়ার সাম্প্রতিক সাফল্যের কথা মাথায় রেখে বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে।

২০২৩ সালের জুলাই মাসে জাতীয় পুরুষ দলের নির্বাচন কমিটির চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয় অজিত আগারকরকে। তাঁর মেয়াদে টিম ইন্ডিয়া অনেক গুরুত্বপূর্ণ অর্জন করেছে, যার মধ্যে রয়েছে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ওঠা, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের খেতাব জয় এবং ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে, বিসিসিআই আগারকরের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বিসিসিআইয়ের একজন আধিকারিকের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, 'আগারকরের মেয়াদকালে ভারতীয় দল খেতাব জিতেছে এবং টেস্ট এবং টি-টোয়েন্টিতেও পরিবর্তনের একটি পর্যায় দেখেছে। বোর্ড তাঁর মেয়াদ ২০২৬ সালের জুন পর্যন্ত বাড়িয়েছে এবং তিনি ইতিমধ্যেই এই প্রস্তাব গ্রহণ করেছেন।' আগরকরের বর্ধিত মেয়াদের মধ্যে ভারত খেলবে বেশ কিছু গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ ও টুর্নামেন্ট। যার মধ্যে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ অন্তর্ভুক্ত রয়েছে।

ভারতীয় পুরুষ দলের বর্তমান নির্বাচন কমিটিতে আগরকর ছাড়াও রয়েছেন শিবসুন্দর দাস, সুব্রত বন্দ্যোপাধ্যায়, অজয় ​​রাত্রা এবং এস শরৎ। সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা। সেই সময় কমিটিতে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। সূত্র মতেশিব এবং সুব্রতর ক্ষেত্রে মেয়াদ বাড়ানো হলেও শরৎকে প্রতিস্থাপন করা তে পারে। খুব দ্রুতই নির্বাচন কমিটির নতুন সদস্যদের জন্য আবেদনপত্র আহ্বান করা হবে বলে জানা গিয়েছে বোর্ড সূত্রে

মহিলা এবং জুনিয়র পুরুষ নির্বাচন কমিটিতেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। মহিলা প্যানেলে নীতু ডেভিড, আরতি বৈদ্য এবং মিঠু মুখোপাধ্যায় রয়েছেন। তিনজনই তাঁদের পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করেছেন। নিয়ম অনুসারে, এটিই সর্বোচ্চ মেয়াদ এবং বিসিসিআই শীঘ্রই নতুন সদস্যদের জন্য আবেদনপত্র আহ্বান করতে পারে।


```