Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

আমরা কি একটা ক্রিকেট ম্যাচ বাদ দিতে পারি না? ভারত-পাক দ্বৈরথ নিয়ে বোর্ডকে তোপ ভাজ্জির

ভাজ্জি বলেছেন, “রক্ত ও ঘাম একসঙ্গে প্রবাহিত হতে পারে না, আমরা তাদের কেন এত গুরুত্ব দিচ্ছি।” 

আমরা কি একটা ক্রিকেট ম্যাচ বাদ দিতে পারি না? ভারত-পাক দ্বৈরথ নিয়ে বোর্ডকে তোপ ভাজ্জির

হরভজন সিং

সৌম্য বাগচী

শেষ আপডেট: 13 August 2025 14:12

দ্য ওয়াল ব্যুরো: ভারত এবার আয়োজক হলেও আমিরশাহিতে হবে এশিয়া কাপ (Asia Cup)। পাকিস্তান ভারতে খেলতে আসবে না, তাই হাইব্রিড মডেলে হবে এশিয়া কাপ। এই প্রতিযোগিতা শুরু হবে ৯ সেপ্টেম্বর। গ্রুপ পর্বেই ১৪ সেপ্টেম্বর মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান (India vs Pakistan)। এই ম্যাচ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন ভারতের প্রাক্তন ক্রিকেটাররা। তাঁরা বলছেন কোনও মতেই টিম ইন্ডিয়ার এই ম্যাচ খেলা উচিত নয়। চলছে বিসিসিআইকে (BCCI) দোষারোপ পর্বও।

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন ভারতের প্রাক্তন স্পিনার হরভজন সিং (Harbhajan Singh)। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও তাঁর রোষ থেকে মুক্তি পায়নি। ভাজ্জি বলেছেন, রক্ত ও ঘাম একসঙ্গে প্রবাহিত হতে পারে না, আমরা তাদের কেন এত গুরুত্ব দিচ্ছি।” হরভজন সিং বলতে চেয়েছেন, পাক মদতপুষ্ট জঙ্গি হানায় সীমান্তে যখন রক্ত বইছে, তখন ভারতের উচিত সর্বক্ষেত্রে পাকিস্তানকে বয়কট করা। একটা ক্রিকেট ম্যাচ সেখানে কিছুই নয়।

সম্প্রতি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে ভারত পাকিস্তানের বিরুদ্ধে খেলতে অস্বীকৃতি জানায়। প্রথমে গ্রুপ পর্বে পড়শি দেশের বিরুদ্ধে খেলেনি ভারত। এরপর সেমিফাইনালে এই দুই দেশের মুখোমুখি হওয়ার কথা থাকলেও ভারত সেই ম্যাচ থেকে নিজেদের সরিয়ে নেয়। এই প্রতিযোগিতায় ভারতীয় দলের সদস্য ছিলেন হরভজন সিং, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, সুরেশ রায়নার মতো প্রাক্তন তারকারা। তাঁদের সবারই বক্তব্য ছিল পহেলগাম ঘটনার পর ভারতের উচিত সর্বক্ষেত্রে পাকিস্তানকে বয়কট করা।

আসন্ন এশিয়া কাপে গ্রুপ পর্বের পর আরও দুই বার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে ভারত ও পাকিস্তানের। সব কিছু ঠিকঠাক চললে সুপার ফোর ও ফাইনালে মুখোমুখি হতে পারে এই দুই দেশ। 

হরভজন বিসিসিআইকে একহাত নিয়ে টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, তাদের বোঝা উচিত কোনটা গুরুত্বপূর্ণ আর কোনটা নয়। বিষয়টা খুব সহজ। আমার কাছে গুরুত্ব পাবে ভারতীয় জওয়ানদের অসামান্য বীরত্ব। তাঁরা সীমান্তে দাঁড়িয়ে আমাদের পাহারা দিচ্ছেন। তাঁদের সঙ্গে পরিবারের দেখা হয় কদাচিত। জওয়ানরা নিজেদের জীবন উৎসর্গ করে দেন দেশের স্বার্থে। তাঁরা শহিদ হয়ে যান। বাড়িতেও আর ফিরতে পারেন না। তাঁদের ত্যাগ আমাদের জন্য বিশাল। এর সঙ্গে তুলনা করলে ক্রিকেট তো তুচ্ছ। আমরা কি পাকিস্তানের সঙ্গে ক্রিকেট বন্ধ করতে পারি না!” 

টেস্ট ক্রিকেটে ৪০০-র বেশি উইকেটের মালিক ৪৫ বছরের হরভজন সেই সঙ্গে বিসিসিআইয়ের প্রতি আঙুল তুলে বলেছেন, দেশের অগ্রাধিকার সবার আগে। আমাদের পরিচিতি আমাদের দেশের কারণে। আপনি হতে পারেন একজন ক্রিকেটার বা একজন অভিনেতা, অথবা অন্য কেউ। কিন্তু কেউই দেশের থেকে বড় নয়। দেশ সবার আগে। আমার উপর যে দায়িত্ব রয়েছে, তা সবার আগে পূর্ণ করা উচিত। একটা ক্রিকেট ম্যাচ কখনওই দেশের ঊর্ধ্বে উঠতে পারে না।


```