Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

'বেবি এবি' নয়, নিজের নামেই প্রতিষ্ঠা পেতে প্রস্তুত ব্রেভিস, গড়লেন একাধিক রেকর্ড

ব্রেভিস ১২৫ রান করার পথে খেলেছেন ৫৬টি বল, হাঁকিয়েছেন ১২টি চার এবং আটটি ছক্কা। 

'বেবি এবি' নয়, নিজের নামেই প্রতিষ্ঠা পেতে প্রস্তুত ব্রেভিস, গড়লেন একাধিক রেকর্ড

ডিওয়াল্ড ব্রেভিস

সৌম্য বাগচী

শেষ আপডেট: 13 August 2025 12:24

দ্য ওয়াল ব্যুরো: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই ক্রিকেট-বিশ্বের নজর কেড়ে নিয়েছিলেন ডিওয়াল্ড ব্রেভিস (Dewald Brevis)। এবি ডিভিলিয়ার্সের সঙ্গে অনেকেই তাঁর মিল খুঁজে পান। এই ইংয়স্টারের গায়ে লেগে যায় 'বেবি এবি' (Baby AB) তকমা। এবিডির মতোই ব্রেভিস মাঠের যেখানে খুশি বল মারতে পারেন। চেন্নাই সুপার কিংসের এই ব্যাটিং সেনসেশন বাস্তবিকই একজন ৩৬০ ডিগ্রি ক্রিকেটার। তবে ব্রেভিস এখন তাঁর নিজের নামেই পরিচিতি পেতে চাইছেন।

মঙ্গলবার এই প্রোটিয়া তরুণ প্রমাণ করে দিয়েছেন, নিজের পরিচয়েই তিনি বিশ্বমঞ্চে প্রতিষ্ঠা পেতে প্রস্তুত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ডিওয়াল্ড ব্রেভিসের অপরাজিত ১২৫ রান এবং ১৯ বছর বয়সি কোয়ানে এমফাকার দুর্দান্ত বোলিংয়ের উপর ভিত্তি করে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়াকে (South Africa vs Australia) ৫৩ রানে পরাজিত করেছে। ব্রেভিস ১২৫ রান করার পথে খেলেছেন ৫৬টি বল, হাঁকিয়েছেন ১২টি চার এবং আটটি ছক্কা। মঙ্গলবার ডেভিডের ইনিংস ভেঙে দিয়েছে অনেক রেকর্ড।

প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ২১৮ রান করে। এই স্কোরের সামনে অস্ট্রেলিয়া মাত্র ১৬৫ রানে গুটিয়ে যায়। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয়টিতে জিতে ১-১ সমতায় এখন দক্ষিণ আফ্রিকা।

মঙ্গলবার ডিওয়াল্ড ব্রেভিস তাঁর অন্তর্জাতিক টি-টোয়েন্টি (T20 Century)কেরিয়ারের প্রথম সেঞ্চুরিটি পেয়েছেন। পাশাপাশি এই তরুণ প্রতিভা টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করা দ্বিতীয় দ্রুততম দক্ষিণ আফ্রিকান ব্যাটার, এক ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রহকারী এবং টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করা দক্ষিণ আফ্রিকার সর্বকনিষ্ঠ ব্যাটার।

মঙ্গলবার ৪১ বলে এসেছে ব্রেভিসের শতক। এই সেঞ্চুরিটি অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি। এছাড়াও, এটি অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরও। এই রেকর্ডটি এর আগে ভারতের রুতুরাজ গায়কোয়াড়ের নামে ছিল। যিনি ২০২৩ সালে গুয়াহাটিতে অপরাজিত ১২৩ রান করেছিলেন।


```