Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

BPL ট্রফি যেন 'গরীবের হ্যারিকেন', অপমান বাংলাদেশ সমর্থকদেরই

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে এক বড়সড় চমক দেখা যাবে।

BPL ট্রফি যেন 'গরীবের হ্যারিকেন', অপমান বাংলাদেশ সমর্থকদেরই

হ্যারিকেনের সঙ্গে তুলনা করা হচ্ছে বিপিএল ট্রফির

শেষ আপডেট: 26 December 2024 22:05

দ্য ওয়াল ব্যুরো : আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। ইতিমধ্যে এই টুর্নামেন্ট নিয়ে শেষ পর্যায়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। মোট সাতটি দলের মধ্যে এবারের বিপিএল টুর্নামেন্ট আয়োজন করা হবে। আগামী ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্টের ফাইনাল খেলা হবে।

ইতিমধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের জনপ্রিয়তা বাড়াতে BCB একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। আইসিসি টুর্নামেন্ট শুরুর আগে যেভাবে ট্রফি বিভিন্ন দেশে ঘুরিয়ে দেখানো হয়, ঠিক তেমনই এই বিপিএল ট্রফিও বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রদর্শিত হচ্ছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আশা করেছিল, এই পদক্ষেপ হয়ত এই টুর্নামেন্ট শুরুর আগে এক অনন্য মাত্রা যোগ করবে। কিন্তু, ব্যাপারটা আসলে হিতে-বিপরীত হয়ে গিয়েছে। শামীম আহমেদ এক ব্যক্তির ফেসবুক ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। 

এই ভিডিওয় বাংলাদেশের ক্রিকেট সমর্থক অভিযোগ করেছেন, 'বিপিএল ট্রফির জন্য একটা সামান্য বক্সের ব্যবস্থা করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।' পাশাপাশি তিনি এই ট্রফিকে 'বড়লোক বাড়ির লণ্ঠন এবং গরীবের ঘরের হ্যারিকেন' বলেও উল্লেখ করেছেন। 

BCB-র কাছে তাঁর দাবি, 'আপনারা ৪ কোটি টাকা খরচ করে শিল্পী আনতে পারেন, ২ কোটি টাকা দিয়ে ট্রফি দিতে পারেন, আর ২০ হাজার টাকা খরচ করে ট্রফি রাখার জন্য় সুন্দর একটা বক্স তৈরি করতে পারেন না? এত সুন্দর ট্রফিটা কি শপিং ব্যাগে রাখবার জিনিস?' ভিডিওটি নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে।

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে এক বড়সড় চমক দেখা যাবে। পুরনো দলগুলোর মধ্যে নেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। পাশাপাশি বদলে গিয়েছে ঢাকার মালিকানাও। যে ৭ দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে, তারা হল - ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স। শেষপর্যন্ত কোন দলের হাতে এই BPL ট্রফি ওঠে, সেটাই দেখার।


```