Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে বুমরাহর সমালোচকদের চুপ করিয়ে দিলেন ভুবি

যদি নির্বাচকরা বুমরাহকে নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাহলে বাইরে থেকে প্রশ্ন তোলার কোনও প্রয়োজন আমি দেখছি না।

ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে বুমরাহর সমালোচকদের চুপ করিয়ে দিলেন ভুবি

ভুবনেশ্বর কুমার ও জসপ্রীত বুমরাহ

সৌম্য বাগচী

শেষ আপডেট: 15 August 2025 18:00

দ্য ওয়াল ব্যুরো: জসপ্রীত বুমরাহর (Jasprit Bumrah) ওয়ার্কলোড ম্যানেজমেন্ট (Workload Management) নিয়ে নানা মুনি নানা মত প্রকাশ করে চলেছেন। অনেকই ভারতের এই স্পিডস্টারের বিরুদ্ধে আঙুল তুললেও বুমরাহ কিন্তু বেশ কিছু ক্রিকেটারের সমর্থনও পেয়েছেন। এবার ভারতের এই তারকা পেসারের হয়ে ব্যাট ধরলেন ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)।

ইংল্যান্ড সফরে পাঁচটি টেস্টের মধ্যে তিনটিতে খেলেছিলেন বুমরাহ। তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা চিন্তা করে টিম ইন্ডিয়া থিংক ট্যাঙ্ক ইংল্যান্ড সফরের আগেই এই সিদ্ধান্ত নিয়ে রেখেছিল। কিন্তু সফরের শেষ টেস্টে যখন তাঁকে ওভালে খেলানো হল না, তখনই প্রশ্ন উঠতে শুরু করে। কিংবদন্তি সুনীল গাভাসকরও সেসময় বলেছিলেন, একজন ক্রিকেটার যদি গুরুত্বপূর্ণ ম্যাচে না খেলতে পারেন, তবে তাঁকে দলে রাখার প্রয়োজন আছে কি? অবশ্য শুধু সানি নন, অনেকেই একই সুরে গলা মিলিয়েছিলেন।

জাতীয় দলের বৃত্তে বহুদিন ধরেই নেই ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার। তবে এখনও তিনি আইপিএলে খেলে চলেছেন। গত আইপিএলে আরসিবিকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে তিনি উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। এই অভিজ্ঞ পেসার বলেছেন, জাতীয় দলের জার্সিতে সবাইকে চাপের মধ্যে খেলতে হয়। বেশিরভাগ মানুষই বোঝেন না ধারাবাহিক ভাবে ভাল পারফর্ম করার জন্য একজন ফাস্ট বোলারকে কী করতে হয়। 

ক্রিকেট স্টোরিজ পডকাস্টে মানবেন্দ্রর সঙ্গে কথা বলতে গিয়ে ভুবনেশ্বর বলেন, বাইরে থেকে যারা দেখছেন তাঁদের ইচ্ছা এবং পছন্দ অনুসারে বুমরাহ খেলবেন বলে আশা করা অন্যায্য। ভুবি বলেন, বুমরাহ কত বছর ধরে সব ফরম্যাটে খেলছে, তা বিবেচনা কর উচিত। ও যেটা করেছে, যে কারও পক্ষেই তা করা কঠিন। বুমরাহর বোলিং অ্যাকশনের ধরন অনুযায়ী, যে কোনও সময় ওর চোট লাগতে পারে। পাঁচটি ম্যাচের মধ্যে তিনটিতে তাঁর খেলা নিয়ে আমার কোনও সমস্যা হয়নি।

ভুবনেশ্বর বলেন, “যদি নির্বাচকরা বুমরাহকে নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাহলে বাইরে থেকে প্রশ্ন তোলার কোনও প্রয়োজন আমি দেখছি না। কারণ নির্বাচকরা জানেন, বুমরাহ ওই তিনটি ম্যাচেও বড় প্রভাব ফেলতে পারেন। যদি কোনও খেলোয়াড় ৫টি ম্যাচ খেলতে না পারেন কিন্তু তিনটিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন, তাহলে তা গ্রহণযোগ্য হওয়া উচিত। মানুষ সবসময় বুঝতে পারে না, এত বছর ধরে সব ফরম্যাটে খেলা কতটা কঠিন। চাপও আছে। যদি আপনি চান যে, কেউ দীর্ঘ সময় ধরে খেলুক, তাহলে আপনাকে এটি ভালভাবে পরিচালনা করতে হবে। তাই আমার কোনও সমস্যা হয়নি।"

এর আগে, টাইমস অফ ইন্ডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে দিলীপ ভেঙ্গসরকার প্রশ্ন তুলেছিলেন, কেন বিসিসিআই এবং বুমরাহ এত গুরুত্বপূর্ণ সিরিজে দুটি টেস্ট ম্যাচ খেলার পরিবর্তে আইপিএল বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়নি। বুমরাহ অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফিতে ৩ টেস্টে ১৪ উইকেট নিয়েছিলেন। 


```