ভারতীয় দলের প্রধান কোচ বলেন, “ঈশ্বরের আশীর্বাদ আমার পরিবার ও সমস্ত দেশবাসীর উপর বর্ষিত হোক।”

গৌতম গম্ভীর
শেষ আপডেট: 15 August 2025 17:17
দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ড সফরের পর টিম ইন্ডিয়ার পরবর্তী ইভেন্ট এশিয়া কাপ (Asia Cup)। টি-টোয়েন্টি ফরম্যাটের এই প্রতিযোগিতা আমিরশাহিতে শুরু হবে ৯ সেপ্টেম্বর থেকে। ভারতের প্রথম ম্যাচ ১০ সেপ্টেম্বর আমিরশাহির বিরুদ্ধে। এখনও অবশ্য এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেনি বিসিসিআই।
এর মধ্যেই টিম ইন্ডিয়ার হেডস্যার গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) স্বাধীনতা দিবসের দিন আলো ফোটার আগেই দেখা গেল মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে (Mahakaleshwar Jyotirlinga Temple, Ujjain, Madhya Pradesh)।
এদিন ভোর চারটের সময় দেখা গেল মহাকালেশ্বর মন্দিরে ভস্ম আরতিতে (Bhasma Aarti) যোগ দিয়েছেন গম্ভীর। এরপর তিনি ভোলানাথের আশীর্বাদ গ্রহণ করেন। গৌতির সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রীও। গম্ভীর এই নিয়ে তৃতীয়বারের মতো উজ্জয়িনী এসে মহাকালের দর্শন করলেন। ভারতীয় দলের প্রধান কোচ বলেন, “ঈশ্বরের আশীর্বাদ আমার পরিবার ও সমস্ত দেশবাসীর উপর বর্ষিত হোক।”
Ujjain, Madhya Pradesh: Indian cricket team head coach Gautam Gambhir offered prayers at the Shri Mahakaleshwar Jyotirlinga Temple pic.twitter.com/CGNiT1lEM7
— IANS (@ians_india) August 15, 2025 lang="BN">
এদিন সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে গম্ভীর নিজের ব্যাট হাতে একটি ছবি পোস্ট করে তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন, “আমার দেশ, আমার পরিচয়, আমার জীবন। জয় হিন্দ।”