পদ্মশ্রী পুরস্কারের মেমেন্টো-সহ বহু মূল্যবান মেডেল, স্মারক চুরি গিয়েছে। গোটা বাড়ি লণ্ডভণ্ড হয়ে ছিল।

গ্রাফিক্স- দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 15 August 2025 19:07
দ্য ওয়াল ব্যুরো: পদ্মশ্রী সাঁতারু বুলা চোধুরীর বাড়িতে ফের ঘটে গেল বড়সড় চুরির ঘটনা (Theft at Bula Chowdhury's house)। পাঁচ-ছয় বছর আগেও চুরির ঘটনা ঘটেছিল প্রাক্তন এই জাতীয় স্তরের সাঁতারুর হুগলির হিন্দমোটরের দেবাইপুকুরের বাড়িতে। এই বাড়িতে বুলা বা তাঁর স্বামী সঞ্জীব কেউই থাকেন না। ফের আবার স্বাধীনতা দিবসের প্রাক্কালে সেই একই বাড়িতে ঘটে গেল চুরির ঘটনা।
বুলা জানিয়েছেন, এই বাড়িতে তিনি না থাকলেও মাঝেমধ্যে আসেন। এবার তাঁর বাড়ি থেকে পদ্মশ্রী পুরস্কারের মেমেন্টো-সহ (Padma Shri Momento) বহু মূল্যবান মেডেল, স্মারক চুরি গিয়েছে। গোটা বাড়ি লণ্ডভণ্ড হয়ে ছিল। তাঁর মতে, দুষ্কৃতীরা সম্ভবত বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে পিছনের দরজা ভেঙে ঢুকেছিল।
চুরির ঘটনায় ইতিমধ্যে উত্তরপাড়ায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাস্থলে বাহিনী নিয়ে গিয়েছেন উত্তরপাড়া থানা আইসি অমিতাভ সান্যাল।
হিন্দমোটরের এই বাড়ি থেকেই উত্থান শুরু হয়েছিল বুলা চৌধুরীর। এখানেই হয় তাঁর সাঁতারে হাতেখড়ি। এখন অবশ্য তিনি কসবায় থাকেন।