Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ইতিহাস গড়ল বাংলার মেয়েরা, ঘরোয়া ক্রিকেটে অনন্য নজির

এই ম্য়াচে ৫ বল বাকি থাকতে সেমিফাইনালের টিকিট কনফার্ম করে ফেলে।

ইতিহাস গড়ল বাংলার মেয়েরা, ঘরোয়া ক্রিকেটে অনন্য নজির

বাংলা মহিলা ক্রিকেট দলের অনন্য রেকর্ড

শেষ আপডেট: 24 December 2024 11:54

দ্য ওয়াল ব্যুরো : বাংলার মহিলা ক্রিকেট দল গড়ল এক অনন্য নজির। সোমবার (২৩ ডিসেম্বর) একদিনের ক্রিকেটে তারা সর্বাধিক রান তাড়া করে জয়লাভ করেছে। ২০২৪ সিনিয়র উইমেন্স ট্রফিতে এই নজির গড়ে উঠেছে।

প্রসঙ্গত, রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়াম গ্রাউন্ডে এই ম্যাচের আয়োজন করা হয়েছিল। হরিয়ানার বিরুদ্ধে খেলতে নেমেছিল বাংলা ক্রিকেট দল। আর সেইসঙ্গে মহিলাদের লিস্ট এ ক্রিকেটে গড়ে উঠল এক নজিরবিহীন রেকর্ড। বাংলার ক্রিকেটাররা ৩৯০ রান তাড়া করে জয়লাভ করেছে। 

ইতিপূর্বে এই রেকর্ডটি নর্দান ডিস্ট্রিক্টসের হাতে ছিল। ক্যান্টারবেরিতে আয়োজিত নিউজিল্যান্ডের একটি ঘরোয়া ম্যাচে তারা ৩০৯ রান তাড়া করে জয়লাভ করেছিল। এবার আন্তর্জাতিক ক্রিকেটে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। চলতি বছর শুরুর দিকে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০৫ রানের টার্গেট তাড়া করে জয়লাভ করেছিল।

তবে হরিয়ানার বিরুদ্ধে এই ম্যাচে বাংলা ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছেন তনুশ্রী সরকার। তিনি ৮৩ বলে ১১৩ রানের একটি বিধ্বংসী ইনিংস বাংলাকে উপহার দেন। তনুশ্রীর এই ইনিংসে ২০ চার রয়েছে। বাংলার সাফল্যে এই ইনিংসের অবদান যে কতখানি গুরুত্বপূর্ণ, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। এই ম্যাচে তাঁর হাতেই সেরার পুরস্কার তুলে দেওয়া হয়েছে। এই ম্যাচে ৫ বল বাকি থাকতে সেমিফাইনালের টিকিট কনফার্ম করে ফেলে।


```