Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মেয়েদের বিশ্বকাপের বোধনে প্রয়াত জুবিনকে শ্রদ্ধা, পরিকল্পনা বুনে ফেলেছে বিসিসিআই

জুবিন গর্গ নিছক অসম থেকে উঠে আসা গায়ক নন, আস্ত এক প্রজন্মের প্রতীক। তাঁর কণ্ঠ মানুষকে এক করেছিল, তাঁর গান ছিল অসমীয়া সংস্কৃতির অঙ্গ।

মেয়েদের বিশ্বকাপের বোধনে প্রয়াত জুবিনকে শ্রদ্ধা, পরিকল্পনা বুনে ফেলেছে বিসিসিআই

জুবিন গর্গ

রূপক মিশ্র

শেষ আপডেট: 22 September 2025 16:36

দ্য ওয়াল ব্যুরো: ৩০ সেপ্টেম্বর গুয়াহাটির (Guwahati) বর্ষাপাড়া স্টেডিয়ামে শুরু হচ্ছে আইসিসি মহিলা বিশ্বকাপ (ICC Women’s World Cup 2025)। ভারত–শ্রীলঙ্কা (India vs Sri Lanka) ম্যাচ দিয়েই উঠবে আসরের পর্দা। এই প্রথমবার অসমের মাটিতে বিশ্বকাপ। যাকে স্মরণীয় করে রাখতে উদ্বোধনী দিনেই থাকছে প্রয়াত সংগীতশিল্পী জুবিন গর্গকে (Zubeen Garg) শ্রদ্ধা জানানোর আয়োজন।

বিসিসিআই (BCCI) সচিব দেবজিৎ সাইকিয়া (Devajit Saikia) জানালেন, অসম ক্রিকেট অ্যাসোসিয়েশন ও বোর্ড মিলে ৪০ মিনিটের এক অনুষ্ঠানের পরিকল্পনা করেছে। তাঁর কথায়, ‘অসমের সংগীত আইকন জুবিন গর্গ সম্প্রতি আমাদের ছেড়ে গিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে তাঁকে স্মরণের আয়োজন করা হবে!’

বোর্ড সূত্রে খবর, শ্রদ্ধাজ্ঞাপনের পর মঞ্চে উঠবেন শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। বিরতিতে গাইবেন চার–পাঁচটি জনপ্রিয় গান। সঙ্গে শোনা যাবে এই বিশ্বকাপের অফিসিয়াল থিম সং-ও। অর্থাৎ, বিশ্বকাপের আসর শুরু হবে আবেগ, সংগীত আর ক্রিকেটের মিলনে।

যদিও স্রেফ অনুষ্ঠান নয়, মাঠের ক্রিকেট নিয়েও আশাবাদী সাইকিয়া। তাঁর বিশ্বাস, ভারতীয় মহিলা দল এবার ট্রফি জয়ের অন্যতম দাবিদার। এখনও পর্যন্ত ঝুলিতে কোনও আইসিসি শিরোপা নেই। অথচ সাম্প্রতিক পারফরম্যান্স বলছে, দল প্রস্তুত। সাইকিয়ার কথায়, ‘অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে সিরিজে ওরা শেষ ম্যাচে অল্পের জন্য হেরেছে। এক ম্যাচে ১০২ রানে জিতেছে। ইংল্যান্ডকে (England) ওদের ঘরেই হারিয়েছে। এই দল এখন অনেক পরিণত। আশা করছি, এই বিশ্বকাপেই অভিশাপ ভাঙবে!’

সাম্প্রতিক সাফল্য আত্মবিশ্বাস জোগাচ্ছে। ইংল্যান্ড সফরে টানা টি–টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ জয়। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচে হারলেও ৪১২ রান তাড়া করতে গিয়েও অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। তাতেই প্রমাণ মিলেছে—দেশের মেয়েরা এখন বিশ্বের সেরা প্রতিপক্ষের সঙ্গে সমানে লড়তে প্রস্তুত!

বস্তুত, গত এক দশকে মহিলা ক্রিকেট অনেক বদলে গেছে। ভারত সেই পরিবর্তনের ভরকেন্দ্র। ভরা গ্যালারি, টিভির বিপুল দর্শকসংখ্যা, আর খেলোয়াড়দের আত্মবিশ্বাস—সব মিলিয়ে দেশজুড়ে মেয়েদের ক্রিকেট নিয়ে আলাদা মর্যাদা তৈরি হয়েছে। আর এই আসন্ন টুর্নামেন্ট, ঘরের মাঠে খেলার সুযোগ সেই যাত্রাকে আরও ঐতিহাসিক করে তুলতে চলেছে।

উদ্বোধনী দিনে আবেগের জায়গাটা যদিও অন্যরকম। জুবিন গর্গ নিছক অসম থেকে উঠে আসা গায়ক নন, আস্ত এক প্রজন্মের প্রতীক। তাঁর কণ্ঠ মানুষকে এক করেছিল, তাঁর গান ছিল অসমীয়া সংস্কৃতির অঙ্গ। তাঁর চলে যাওয়া রাজ্যের জনতার মনে গভীর শূন্যতা তৈরি করেছে। বিশ্বকাপের উদ্বোধনে জুবিনকে স্মরণ করার সিদ্ধান্ত যেন সংগীত আর ক্রিকেটকে এক সেতুতে বেঁধে দিল।


```