Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

প্রিয় কণ্ঠে আর সুর খেলবে না, জুবিনকে শেষবার চোখের দেখা দেখতে গুয়াহাটির রাস্তায় অনুরাগীদের ঢল

অসমের আকাশে জুবিনের গান যেন চিরকাল ভেসে বেড়াবে। মনে করিয়ে দেবে, একজন শিল্পীর বিদায় মানে শুধু শূন্যতা নয়, অমর হয়ে থাকা।

প্রিয় কণ্ঠে আর সুর খেলবে না, জুবিনকে শেষবার চোখের দেখা দেখতে গুয়াহাটির রাস্তায় অনুরাগীদের ঢল

ছবি - মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এক্স হ্যান্ডেল

পৃথা ঘোষ

শেষ আপডেট: 21 September 2025 20:13

দ্য ওয়াল ব্যুরো: জনপ্রিয় গায়ক জুবিন গর্গের নশ্বর দেহ রবিবারের সকালে গুয়াহাটির বিমানবন্দরে পৌঁছেছে। প্রিয় শিল্পীকে শেষবারের মতো দেখতে বিমানবন্দরে হাজার হাজার ভক্ত জড়ো হয়েছিলেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন একটু ভিডিও, তাতে দেখা যাচ্ছে, শহরের রাস্তা জুড়ে মানুষ হেঁটে চলেছেন শেষ একবার জুবিনকে ‘চোখের দেখা’ দেখতে।

দুটো দিন পেরিয়ে গিয়েছে, এখনও অনুরাগীদের পক্ষে বিশ্বাস করা যেন কঠিন হয়ে দাঁড়িয়েছে যে, প্রিয় সেই কণ্ঠে আর সুর খেলবে না। গুয়াহাটির রাস্তায় মানুষের ঢল দেখে বোঝা যাচ্ছিল, শিল্পী শুধু গান নয়, তিনি হয়ে ওঠেন একটি পরিবারের অঙ্গ। দিল্লি থেকে আনা মরদেহ ঘিরে ভক্তরা চোখের জলে ভিজিয়ে দিলেন শেষ মুহূর্ত। কেউ মোমবাতি জ্বালালেন, কেউ নিঃশব্দে তাঁর প্রিয় গান গাইলেন।

 

জুবিনের অকালপ্রয়াণে অসম সরকার তিন দিনের রাজ্য শোক ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা ব্যক্তিগতভাবে শ্রদ্ধা জানান কিংবদন্তিকে।

সকালে যখন নিথর দেহ বিমানবন্দরে এসে পৌঁছয়, উপস্থিত ছিলেন জুবিনের স্ত্রী গরিম সৈকিয়া গর্গ এবং রাজ্য সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ফুলে সাজানো একটি অ্যাম্বুলেন্সে তার দেহ ভিআইপি এক্সিট দিয়ে বাইরে আনা হয়।
বিমানবন্দরের বাইরে ভক্তরা গান গাইতে গাইতে এবং “জয় জুবিন দা” স্লোগান দিতে দিতে অ্যাম্বুলেন্সের সঙ্গে চলতে থাকেন। অনেকে চোখের জল আটকালেও বলতে শোনা যায়, “কেন এত তাড়াতাড়ি চলে গেলেন জুবিন দা?” অনেকের হাতে ছিল জুবিনের প্রতিকৃতি এবং ঐতিহ্যবাহী অসমীয়া ‘গামোসা’, যেখানে লেখা ছিল “JG Forever।”

গুয়াহাটি পুলিশের মহাপরিচালক এবং কমিশনাররা পথ পরিষ্কার করতে অ্যাম্বুলেন্সের সামনে হেঁটেছিলেন। শোকযাত্রায় জুবিনের প্রিয় খোলা জিপও ছিল, যা তিনি প্রায়ই অনুষ্ঠানে যাওয়ার জন্য ব্যবহার করতেন। জিপের সামনে তার বিশাল প্রতিকৃতি এবং সঙ্গে থাকা বাদ্যশিল্পীরাও উপস্থিত ছিলেন।

রাজ্যের নানা প্রান্ত থেকে মানুষ প্রিয় শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে গুয়াহাটিতে এসেছেন। তিন দশক ধরে ৪০টিরও বেশি ভাষা ও উপভাষায় ৩৮ হাজার গান গেয়ে তিনি দর্শককে মুগ্ধ করেছেন।

জুবিনের দেহ প্রথমে তার কাহিলিপাড়া বাড়িতে নিয়ে যাওয়া হয়, যেখানে তার অসুস্থ ৮৫ বছর বয়সই বাবা এবং পরিবারের অন্যান্য সদস্যরা শ্রদ্ধা জানান।

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এর আগে জানিয়েছিলেন, জুবিনের দেহ সাধারণ ফ্লাইটে দিল্লি থেকে গুয়াহাটিতে আনা হয়েছে, কারণ কফিনটি কোনও চার্টার্ড ফ্লাইটে রাখা সম্ভব হয়নি। শনিবার মধ্যরাতে সিঙ্গাপুর থেকে দেহ দিল্লিতে পৌঁছায়। সেখানে মুখ্যমন্ত্রী শর্মা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা এবং অন্যান্য কর্মকর্তারা শ্রদ্ধা জানান।

অসমের আকাশে জুবিনের গান যেন চিরকাল ভেসে বেড়াবে—মনে করিয়ে দেবে, একজন শিল্পীর বিদায় মানে শুধু শূন্যতা নয়, অমর হয়ে থাকা।


```