Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

প্রিয়তমকে শেষ বিদায়! জুবিনের নিথর দেহ দেখে হাউহাউ করে কেঁদে উঠলেন স্ত্রী গরিমা

জনপ্রিয় অসমীয়া গায়ক জুবিন গর্গের দেহ গুয়াহাটিতে পৌঁছেছে। স্ত্রী গরিমা সৈকিয়া কাঁদতে কাঁদতে কফিন গ্রহণ করেন। ভক্তরা গান ও স্লোগান দিয়ে শেষ শ্রদ্ধা জানান।

প্রিয়তমকে শেষ বিদায়! জুবিনের নিথর দেহ দেখে হাউহাউ করে কেঁদে উঠলেন স্ত্রী গরিমা

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 21 September 2025 12:20

দ্য ওয়াল ব্যুরো: জনপ্রিয় অসমীয়া গায়ক জুবিন গর্গের দেহ রবিবার গুয়াহাটি বিমানবন্দরে এসে পৌঁছনোর পর থেকেই সেখানে আবেগঘন দৃশ্যের অবতারণা হয়। প্রিয় শিল্পীকে শেষবারের মতো দেখতে জড়ো হয়েছিলেন হাজার হাজার ভক্ত।

বিমানবন্দরে জুবিনের স্ত্রী গরিমা সৈকিয়া গর্গ তার দেহ গ্রহণ করেন। কফিনটি বুকে জড়িয়ে ধরে তিনি কান্নায় ভেঙে পড়েন। শিল্পীর মরদেহের এই শোকযাত্রা এক অসামান্য শ্রদ্ধার প্রতীক হয়ে ওঠে। বিমানবন্দরের বাইরে ভক্তরা তার গান গেয়ে এবং 'জয় জুবিন দা' স্লোগান দিয়ে প্রিয় শিল্পীকে শেষ সম্মান জানান। অনেকের হাতেই ছিল জুবিনের প্রতিকৃতি এবং ঐতিহ্যবাহী অসমীয়া গামোসা।

মৃ'ত্যুর পর 'কিং অফ হামিং' নামে পরিচিত এই গায়কের দেহ সিঙ্গাপুর থেকে দিল্লি হয়ে গুয়াহাটিতে আনা হয়। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা শ্রদ্ধা জানান।

অসম সরকার জানিয়েছে, জুবিন গর্গের দেহ রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গুয়াহাটির অর্জুন ভোগেশ্বর বড়ুয়া স্পোর্টস কমপ্লেক্সে রাখা হবে, যাতে ভক্ত ও শুভানুধ্যায়ীরা শেষ শ্রদ্ধা জানাতে পারেন। রাজ্য সরকার তার এই অন্তিম যাত্রাকে স্মরণীয় করে রাখার জন্য সকলের সহযোগিতা চেয়েছে।

জুবিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে অসম সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এই সময়ে কোনও ধরনের সরকারি বিনোদনমূলক বা উৎসবের অনুষ্ঠান হবে না। এই শোকের আবহে রাজ্যের মানুষ তাদের প্রিয় শিল্পীর প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছে।


```